কুয়াশা নাজিলের সময় মন্ত্রী-উজির-নক্ষত্রের বাড়াবাড়িতে হাঁটবার জো থাকে না... ঘোলা ঘুম জড়িয়ে অপেক্ষায় থাকি কারা যেন আসবে হলদে ট্যাক্সিতে... বাস্পগন্ধী বৃহস্পতি রাতে... দগদগে ক্ষুধা চেপে এখনও যারা হাঁটাহাঁটি শিখছেন আগুনলেপা প্রাসাদ কিংবা প্রিন্টিং লাইনের তেলরেখা বরাবর, তাদের চোখে এখনও মোমকাঠি দেশলাই... হলদে বনেটের গল্পগুলো এখনও বাড় বাড়ছে গোপন আস্কারায়... কাটা পড়ছে হুড়মুড় অটোক্র্যাট চাপাতি-করাতে কিংবা সেচের অভাবে হয়ে উঠছে ক্ষীণস্রোত লংমার্চ...'
ফেসবুকের কংক্রিট ওয়াল ভেঙে হলদে ট্যাক্সিতে ভাসতে চায় কালোমূর্তিদের জলছবি... আমাদের তীব্রতুচ্ছ ক্ষুধা, মৃত্যুমিছিল থেকে ছিটকে পড়া আবজাব কথা- বাতিল কার্টুন সাজিয়ে পোস্টার তৈরির স্বপ্ন দেখতে দেখতে অল্প কয়'জন ঘুমিয়ে পড়ে স্বল্পদৈর্ঘ্য এপিটাফের আড়ালে... যা, চলে যা তোরা কাঠফাটা ঝুমবৃষ্টির আগে আগে... এই উষ্ণ বৃষ্টির আদর ভাঁজ করে উঠে দাঁড়াতই যাদের লাল ঔদ্ধত্য আমাদের অন্ধ করে দিয়েছিল, প্রত্যেকেই তারা আজ হিউয়েন সাংয়ের বাইকালার ফোটোকপি...
আলোচনা সভার নিয়ম মেনে অবুঝ গ্রহের পোড়া শহরগুলোতে সার বাঁধছে হলুদ সবুজের আত্মীয়-স্বজন... পারসোনা-বাউন্ড নারীট্যাক্সির পেছনেই সিএনজি সবুজ হয়ে গেছে পুলিশগন্ধী মন্ত্রী-উপনেতার চিৎকারে-শীৎকারে... বেশুমার এইসব দৃশ্যই সামার মৌসুমে একদিন, সূর্য-রবি-দিবাকরের প্রতিশব্দ মিছিল পাড়ি দিয়ে পোস্টমডার্ন তেলরং হয়ে ওঠে নির্ঘুম প্যারিসের লাস্যদেয়ালে... স্বপ্ন ও দুঃস্বপ্নের উটপাখীগুলি আলগা বাতাসে ডানা মেললে খালি বোতলের ভিড়ে ঘুমাতে চায় ঊনমানুষের মিছিল...
ডায়েরি-বুকপকেটে এতো সব প্রাচীন ফুটনোট জমিয়ে লুকিয়ে আমরা যারা পুলিশ ও পিপাসার ব্যারিকেড ভাঙতে শিখেছিলাম, তাদের ঘুম সাজাতে রঙিন দুঃস্বপ্ন আসছে হলদে ট্যাক্সিতে... রবার্ট ফ্রস্ট-ম্রস্টদের তাই বহুদূর যেতে হবে... বাক্সপেটরা রঙপেন্সিল গোছগাছ শেষ.. পরোয়ারদেগার, যাত্রা শুভ করো, যাত্রা শুভ করো... বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ!!
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।