somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অদ্ভুত প্রেমের গল্প (পর্ব ৪)

২৮ শে মে, ২০১৩ রাত ২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষের চাওয়া খুব অদ্ভুত। যখন যা থাকে তখন তা নিয়ে সে কখনোই সন্তুষ্ট না। পিছনে ফেলে আসা অতীত নয়তো সামনে থাকা ভবিষ্যৎ ই মানুষের সবচেয়ে প্রিয়। মানুষের সবচেয়ে অপ্রিয় সময় বর্তমান। রুটিনমাফিক জীবনের খাঁচায় নিজেকে আটকা মনে করে প্রায় প্রত্যেকটা মানুষ।

পুলকের জীবনও রুটিনমাফিক। সকালে ৭টায় ঘুম থেকে উঠে ৮টার মধ্যে অফিসে রওনা। অফিস করে বাসায় ফেরা সন্ধ্যা ৭টায়। খাওয়া, ফ্রেস হওয়া, মায়ের সাথে গল্প করা, কম্পিউটার এর সামনে কিছুক্ষণ বসা, ফেসবুক মুভি টিভি সিরিজ , এরপর ঘুমিয়ে যাওয়া। এর পর আবার আরেকটা দিন। একইভাবে।

মাঝে মাঝে হাঁপিয়ে ওঠে সে। খুব আড্ডা দিতে ইচ্ছা হয়। কিন্তু কাউকে খুঁজে পায় না। তখন ভারী একা লাগে তার। তখন তার মনে হয় ইশ কেউ যদি থাকত যার সাথে কিছুক্ষণ গল্প করা যাবে। মনের দুই একটা কথা বলা যাবে। এবং এই কেউটা নারী কেউ হলেই যেন পূর্ণতা পায়। এসব ভাবে আর নিজের মনেই হাসে পুলক। কি হাস্যকর চিন্তা-ভাবনা।

আজকে যখন বাসায় এসে ফ্রেশ হয়ে ফেসবুক এ লগ ইন করে দেখলো যে রীতা তার ফ্রেন্ড রিকুয়েস্ট একসেপ্ট করেছে এবং একটা মেসেজ ও পাঠিয়েছে।
-ধন্যবাদ ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানোর জন্য।
-ভালো আছেন?
সঙ্গে সঙ্গে রিপ্লাই আসল।
-ও আপনি অনলাইন? যাক ভালই হলো, আপনার সাথে একটু গল্প করা যাবে।
-হুম
-তা দিন কেমন গেলো?
-এই যেমন যায় আর কি!
-অফিস করে ফিরলেন?
-হুম
-আচ্ছা! আপনি ক্লান্ত মনে হয়। পড়ে কথা হবে।
-না না! বলেন। অসুবিধা নেই। আপনার দিন কেমন কাটল?
-এজ ইউসুয়াল!! বাসা থেকে ক্লাস। ক্লাস এর পর আড্ডা। দেন আবার বাসা। এই তো!!!
-বাঃ!! আমার আবার ওই সময়টায় যেতে ইচ্ছা করে। কোন চিন্তা নাই ভাবনা নাই।
-এখন বুঝি আপনার অনেক চিন্তা!!
-না! ঠিক তা না! এখন অনেক আজেবাজে ব্যাপার নিয়ে ভাবতে হয়। কিভাবে প্রমোশন হবে। আরও বেশী বেতনের জব কোথায় পাওয়া যাবে? ভবিষ্যৎ এ কী করব? এইসব হাবিজাবি চিন্তা আর কি!!
-বুঝতে পেরেছি। আচ্ছা! আপনি সিনেমা দেখেন?
-হুম! দেখি তো!! ইংলিশ মুভি আর টিভি সিরিজ দেখা হয় বেশী।
-ওঃ!! আমি আবার হিন্দি মুভি দেখি। আমার প্রিয় নায়ক রানবির। হি ইস সো কিউট।
-হুম!!
-আপনি ওর একটা মুভি দেখবেন?
-কি নাম?
-রকস্টার
-আচ্ছা দেখা যাক।
-প্লিজ দেখবেন।
-দেখা যাক। এখন যাই। আবার পরে কথা হবে।
-ওকে! বাই। আমি কিন্তু মুভি রিভিউ শুনবো আপনার থেকে।

পুলক টরেন্ট এ রকস্টার ডাউনলোড দিয়ে শুয়ে পরলো। কি এমন মুভি যে এত মাতামাতি। মেয়ে মানুষ মাতামাতি করার বেলায় ওস্তাদ। বিরক্তিকর। রানবির রানবির!!! পেপার খুললেই আজকাল এই ফজলি আমের মত ছেলেটার চেহারা দেখা যায়।

পরের দিন ছিল শুক্রবার। এইদিনটায় পুলক একটু দেরি করে ঘুম থেকে ওঠে। আজকে ঘুম থেকে উঠেই আশিককে ফোন দিল। পুলকের হাতে গোনা বন্ধুদের একজন।
-কী রে! কি খবর? সকাল সকাল!!
-এই তো!! তোর কি অবস্থা? অফিস এর হালচাল কী?
-এই চলে যাচ্ছে।
-আচ্ছা!! তুই তো অনেক হিন্দি মুভি দেখস। রকস্টার নামে কোন মুভি দেখসস নাকি?
-কী ব্যাপার? তোর আবার কবে থেকে হিন্দি মুভি এর ভুত চাপলো রে?
-আরে বল না!!
-হুম দেখসি। একটু অগোছালো। পোলাটা ভালো এক্টিং করসে। রানবির!!
-হুম!! আচ্ছা এখন রাখি।
-আরে!! ঘটনা কী? সাত সকালে রকস্টার। আর এখন রেখে দিবি?
-এমনেই। পরে কথা বলবো নে।
আশিক বন্ধুকে চিনে। কোন কারণে মুড অফ হয়েছে। তাই আর ঘাটাল না।

এদিকে পুলক রাগে রাগে গজ গজ করতে করতে গত রাতে ডাউনলোড হয়ে থাকা রকস্টার দেখতে বসলো।

(চলতে পারে)
আগের পর্বের লিঙ্ক
Click This Link
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ কাঙ্ক্ষিত বৃষ্টি

লিখেছেন ইসিয়াক, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১১:০৬




বিরহকাতর মেঘদল
অবশেষে সকল অভিমান ভুলে
ঝরছে একটানা বাদলধারায়।

অবসন্ন মৃত্তিকা
বহু প্রতীক্ষিত আলিঙ্গনে
আহ্লাদে আকুলায়।

শীতল অবগাহনে চক্ষে নামে আনন্দাশ্রু
স্বাগতম স্বাগতম হে ধারাপাত!
ঝরো অবিরাম।
বৃষ্টির জলধারা বয়ে চলুক নিরন্তর !

পূর্ণ আবেগে
সৃষ্টি সুখের উল্লাসে
মেতে উঠি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

×