somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অদ্ভুত প্রেমের গল্প (পর্ব ৩)

২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ নিজেকে একা ভাবতে খুব ভালোবাসে। এটা মানুষের একধরনের কল্পনাবিলাসিতা। আমি খুব একা। আমি খুব দুঃখী। এই কথাগুলা মানুষকে এক ধরনের দুঃখজনক আরাম দেয়। তাই ১৪ তালায় শুয়ে বসে থাকা মানুষ রাতের আকাশের দিকে তাকিয়ে ভাবে, “আমি কত একা! আমার কত দুঃখ!! আকাশের তারারাও আমার চেয়ে সুখী। ওদের কত সঙ্গী সাথি।“

এরকমই দুঃখবিলাসে রত ছিল পুলক। মানুষ প্রাণীটা অদ্ভুত। হাজার মানুষের ভিড়ে দাড়িয়ে থাকা মানুষও ভাবে , “আমি কত একা?” আবার পুলকের মত আপাতদৃষ্টিতে নিঃসঙ্গ মানুষও ভাবে, “আমি কত একা?” আসল সমস্যা মনে হয় মানুষের একাকীত্ববোধটা। এরকম সময়ই মানুষ ভাবে, “এই জীবনের রহস্য কী? মানে কি এই জীবনের?” ঠিক তখনি পাশের ঘর থেকে টিভির সুরেলা আওয়াজ আসে, “জীবন মানে জি-বাংলা।“ পুলকের মায়ের প্রিয় চ্যানেল জি-বাংলা।

দীর্ঘশ্বাস ফেলে পুলক কম্পিউটার এর পর্দায় চোখ ফেলে। ফেসবুক এর হোম পেজ খোলা। একটা মেসেজ এসেছে ইনবক্স এ। রীতা হক নামের কারো কাছ থেকে। মেসেজ এ লিখা, “আপনাকে দেখি ফ্রেন্ড রিকুয়েস্ট ও পাঠানো যায় না। দয়া করে কি আমাকে একটি ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাবেন?” ইয়া খোদা!! এ দেখি সেই ডেঞ্জারাস মেয়েটা!!!

পুরুষ জাতি প্রকৃতিগতভাবেই নারীর প্রতি প্রকাশ্য রকমভাবে অনুরক্ত। তথাকথিত সামাজিক শিক্ষা সেই অতিরিক্ত অনুরাগকে লুকোতে শেখায়। তারপরো অনেক সময় সেই শিক্ষা যথেষ্ট হয় না। যার ফলপ্রসূতেই পুরুষরা বাস এর ভিড়ে, অন্ধকার গলিতে নারীদের দেখলে বেসামাল হয়ে যায়।

পুলকও একজন পুরুষ। একদিনের কথায় একটি মেয়ে তার প্রতি আগ্রহ প্রকাশ করছে এতে অবশ্যই সে পুলকিত হয়েছে। কিন্তু তার সত্তার ছোট খাটো একটা অংশ এতে কিছুটা বিচলিতও বোধ করছে। পূর্ব অভিজ্ঞতা, নিজের প্রতি অবিশ্বাস এসব কিছুই এই বিচলিত হওয়ার কারণ। সে কিছুক্ষণ কম্পিউটার স্ক্রীন এর দিকে তাকিয়ে থাকলো। ভাবল যে জবাব না দিলে কেমন হয়? ধরে নিবে পুলক দেখেনি। কিন্তু ফেসবুক এ ইদানিং ইনবক্স বা চ্যাট এ কাউকে পাঠানো মেসেজ অপর পক্ষ দেখলে লিখা থাকে ‘seen’। অতএব এই অজুহাত কাজে লাগবে না।

সে কোন রিপ্লাই দিল না। সে লগ আউট করে শুয়ে পরলো। রাত তখন ১১ টা। সকাল ৯ টায় অফিস। ঘুমিয়ে পরাই ভালো। কিন্তু ঘুম তো আসছে না। মেয়েটা কি রিপ্লাই না পেয়ে রাগ করলো? করলে করুক। আবার তাকে ব্লক করে দিবে না তো? দিলে দিক গা। আচ্ছা! ওর প্রোফাইল টা তো একটু চেক করা যায়। কেউ জানবে না। নিজেকে একটা কড়া ধমক লাগালো পুলক। ক্লাস টেনে পড়া ছেলের মত আচরণ করছে সে। সে এখন ছোট নেই। একটা মেয়ের সাধারণ একটা মেসেজ পেয়েই এরকম উতলা হয়ে পড়ছে সে? ছিঃ!!

বোকা পুলক বুঝতে পারছে না যে পুরুষের উপর নারীর এই নিয়ন্ত্রণ অনেক সাধনা করা যোগীকেও টলিয়ে দেয়। আর সে কোন ছাড়। পুলক চুপচাপ চোখ বন্ধ করে ঘুমের অপেক্ষা করছে। এপাশ ওপাশ করতে করতে ঠিক যখন রাত তিনটা। তখন সে উঠে আবার ফেসবুক এ লগ ইন করলো। রীতা হক। এমবিএ করছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। ছবিতে ভালই দেখাচ্ছে। মেয়েটা তো মনে হয় সুন্দরী। কি জানি!! ওইদিন ভালো করে দেখা হয়নি। আর ছবি আজকাল প্রচুর মিথ্যা বলে। পুলক রীতার প্রোফাইলে Add Friend অপশনে মাউস পয়েন্টার টা ঘুরাচ্ছে। ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানো মানেই তো আর একে বিয়ে করা না। তাই না? কথা বলা শুধু। এমনিতেও আজকাল কথা বলার মানুষও খুঁজে পায় না পুলক। অবশেষে, পুলক রীতাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাল। ভোর সাড়ে চারটা। তাড়াতাড়ি লগ আউট করে শুয়ে পরলো। এখন ঘুমালেও তিন ঘণ্টা ঘুমানো যাবে।

পর্ব-১ Click This Link পর্ব-২ Click This Link পর্ব-৩ Click This Link পর্ব-৪ Click This Link পর্ব-৫ Click This Link পর্ব-৬ Click This Link পর্ব-৭ Click This Link পর্ব-৮ Click This Link পর্ব-৯ Click This Link পর্ব-১০ Click This Link পর্ব-১১ Click This Link পর্ব-১২ Click This Link পর্ব-১৩ Click This Link পর্ব-১৪ Click This Link পর্ব-১৫ Click This Link পর্ব-১৬ Click This Link পর্ব-১৭ Click This Link পর্ব-১৮ Click This Link পর্ব-১৯ Click This Link পর্ব-২০ Click This Link পর্ব-২১ Click This Link পর্ব-২২ Click This Link পর্ব-২৩ Click This Link পর্ব-২৪ Click This Link পর্ব-২৫ Click This Link পর্ব-২৬ Click This Link পর্ব-২৭ Click This Link পর্ব-২৮ Click This Link পর্ব-২৯ Click This Link পর্ব-৩০ Click This Link পর্ব-৩১ Click This Link পর্ব-৩২ Click This Link পর্ব-৩৩ Click This Link পর্ব-৩৪ Click This Link পর্ব-৩৫ Click This Link পর্ব-৩৬ Click This Link পর্ব-৩৭ Click This Link পর্ব-৩৮ Click This Link পর্ব-৩৯ Click This Link পর্ব-৪০ Click This Link পর্ব-৪১ Click This Link পর্ব-৪২ Click This Link শেষ পর্ব Click This Link
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৩৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×