somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অদ্ভুত প্রেমের গল্প (পর্ব ৬)

২৯ শে মে, ২০১৩ দুপুর ১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুচ্ছ কারণ থেকে যেসব রাগের উৎপত্তি সেসব রাগ এক ঘুম দিলেই পানি হয়ে যায়। রাগের সময়টা অতিরিক্ত রাগী মানুষেরা যুক্তিকে ঠিক পাত্তা দিতে চান না। কারণ রাগেরও একটা মাদকতা আছে। রাগী মানুষের কাছে রাগ অনেকটা নেশার মত। তারা জানে এটা করা ঠিক না। কিন্তু করার কারণ খুঁজে পেলে তারা তা থেকে নিজেকে নিবৃত্ত করতে পারে না। সে কারণ সবসময় যৌক্তিক নাও হতে পারে।

পুলক সকালে উঠে ফেসবুক এ গেলো। দেখল যে রীতা তাকে ইনবক্স করেছে।
-কোন কারণে আপনি আমার উপর খুব রাগ করেছেন। যদিও আমি এখনো তা বুঝতে পারিনি। তারপরো আপনাকে রাগানোর জন্য I am sorry.
এমনিতেই ঘুম থেকে উঠার পর থেকে তার মনে হচ্ছে কালকে একটু বেশী বেশী করা হয়ে গেছে। সে তো এখন আর বাচ্চা নেই। তার তো নিজেকে আরো কন্ট্রোল করা উচিৎ।

পুলক রিপ্লাই দিল,
-আসলে আমিই সরি। হঠাৎ করে কেন জানি খুব বেশী রাগ উঠে গেলো। I hope আপনার মনে আছে আমি আপনাকে আপনাদের বাসায় বলেছিলাম যে আমি অনেক বদরাগী। আশা করি এতক্ষণে বুঝতে পেরেছেন। যাই হোক!! ভাল থাকবেন।

পুলকের মনটা বেশ খারাপ হয়ে গেলো। তার সাথে আসলেই কেউ থাকতে পারবে না। নরমাল সিনেমার নায়ক নিয়ে মানুষ তার সাথে কথা বলতে পারে না। সারা জীবন থাকা তো ইম্পসিবল।

মনের দুঃখে সে ফেসবুক যাওয়া বন্ধ করে দিল।

এদিকে রীতা নিয়মিত পুলকের জন্য ফেসবুক এ অপেক্ষা করে। ইনবক্স করেছে অনেক মেসেজ। কিন্তু না seen হয়নি এখনো। লোকটা কি ফেসবুক এ আসাই বন্ধ করে দিল!!!

এক সপ্তাহ যাওয়ার পর রীতা পুলককে ফোন করলো।
- হ্যালো!
- আমি রীতা বলছিলাম।
- ও হ্যাঁ! বলুন। কেমন আছেন? (পুলক কিছুটা আড়ষ্ট। মেয়েটার সাথে খুব বেশী খারাপ ব্যবহার সে করেছিল। দুই দিনের কথায় এরকম ব্যবহার করার কোন যৌক্তিকতা নেই। আল্লাহ জানে কি বলতে চায় ও!!)
- আমি তো ভালো আছি। আপনি ভালো আছেন তো? কোন খোঁজ নেই কিছু নেই। কোথায় আছেন আপনি এখন?
- আমি? আমি অফিস এ।
- বাসায় গিয়ে ঠিকঠাক মত ফেসবুক এ ঢুকবেন। (রীতার কণ্ঠে আদেশের সুর)
- কেন?
- আমি বলেছি তাই। অফিস এ আপনাকে বিরক্ত করবো না। ফেসবুক এ কথা হবে।
- আচ্ছা।
পুলক ঠিক বুঝতে পারলো না কি হল!! কিন্তু কেন জানি তার খুব খুশি লাগলো। এই খুশি যাবতীয় পুরুষ জাতি হয় যখন কোন মেয়ে তার উপর অযাচিত অধিকার ফলায়।

(চলতে পারে)
আগের পর্বের লিঙ্ক
Click This Link
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×