
বিশ্বকে যেন শাসন করছে ইন্টারনেট। তথ্যপ্রযুক্তির এ জমানায় ইন্টারনেটের গুরুত্ব উপলব্ধি করে কোটি কোটি মানুষ মগ্ন থাকে এ নেটওয়ার্কে। তথ্য ও তত্ত্ব অনুসন্ধান এবং আদান-প্রদানে ইন্টারনেটের ওপর নির্ভরশীলতা অনস্বীকার্য। তবে এর ব্যবহার মাধ্যমগুলোয় আছে নানা ধরনের তারতম্য। বিশ্বকে হাতের মুঠোয় ধরতে ব্যবহারকারীরা ইন্টারনেট এঙ্প্লোরার, মজিলা ফায়ারফঙ্, গুগল ক্রোম, অপেরা প্রভৃতি সার্চ ইঞ্জিনের মাধ্যমে কার্য সম্পাদন করে থাকে। এর মধ্যে অন্যতম জনপ্রিয় ইন্টারনেট এঙ্প্লোরার ব্যবহারকারীদের জ্ঞানগম্যি অন্য সার্চ ইঞ্জিন ব্যবহারকারীদের তুলনায় কম। তাদের সাধারণ জ্ঞান (আইকিউ) গড়পড়তারও নিচে। 'পিসি ওয়ার্ল্ড সাইকোম্যাট্রিক কনসাল্টিং' নামের এক অনলাইন প্রতিষ্ঠান ওয়েব ব্যবহারকারীদের সাধারণ জ্ঞান পরীক্ষা (আইকিউ টেস্ট) করে এই প্রতিবেদন প্রকাশ করেছে।
ওই সমীক্ষায় দেখা গেছে, ইন্টারনেট এঙ্প্লোরার ব্যবহারকারীদের সাধারণ জ্ঞান গড়পড়তার নিচে। সার্চ ইঞ্জিন গুগল ক্রোম, মজিলা ফায়ারফঙ্ ও অ্যাপল সাফারি ব্যবহারকারীদের সাধারণ জ্ঞান গড়পড়তার ওপরে। তবে ক্যামিনো, অপেরা ও ক্রম ফ্রেমযুক্ত ইন্টারনেট এঙ্প্লোরার ব্যবহারকারীদের সাধারণ জ্ঞান 'অপ্রত্যাশিতভাবে' বেশি। গবেষকরা বলছেন, ব্যবহারের ক্ষেত্রে সার্চ ইঞ্জিন পছন্দ করার পেছনে সাধারণ জ্ঞানের একটা বিশেষ যোগসূত্র আছে।
অবশ্য ইন্টারনেট ব্যবহারকারী অনেকে পরামর্শ দিয়ে বলেছেন, ইন্টারনেট এঙ্প্লোরার ব্যবহার কাজের উপযুক্ত ক্ষেত্রে হতে পারে। গবেষকরা অবশ্য এর উত্তরে বলেছেন, এই সার্চ ইঞ্জিন ব্যবহারকারীরা জানেন না কিভাবে নেট থেকে কোনো কিছু সহজেই নামানো (ডাউনলোড করা) যায়।
পিসি ওয়ার্ল্ডের কর্মকর্তা জারেড নিউম্যান বলেন, 'আমাদের সমীক্ষাকে অনেকেই গুরুত্বের সঙ্গে নিতে চান না। কিন্তু আমরা বলার পরও যদি তারা এঙ্প্লোরার ব্যবহার করতে চায় তবে বোকামি হবে। কারণ এঙ্প্লোরার ব্যবহারকারীদের সাধারণ জ্ঞান পরখ করেই আমরা এটি বলছি।' সূত্র

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




