ব্লগার সিমু নাসের তার একটি লেখার মাধ্যমে আমার মাথায় এই চিন্তা ঢুকিয়েছেন।
Click This Link
উনার একটা কথা মনে খুব দাগ কাটলো, ব্লগে লিখলে তো নগদ কিছু মিলবেনা অন্য কোথাও লিখলে কয়েক প্যাকেট বেনসনের পয়সা অন্তত: পাওয়া যাবে। কথাটা অনেককেই আহত করার মত, "কী! পয়সার লাইগা ব্লগে লেখি?" কিন্তু একটু গভীর ভাবে চিন্তা করলে দেখা যায় কথাটার মধ্যে কিছু মেরিট অবশ্যই আছে।
আমি ব্লগে লেখি মাত্র ৩ মাস। নতুন বলে সবসময় লক্ষ্য থাকে কিভাবে ব্লগে হিট আরো বাড়ানো যায়। কিছু লেখা নিজের কাছে ভাল মনে হলেও ব্লগারদের কাছে তেমন পাত্তা পায়না। তাই প্রতিস্ঠিত ব্লগারদের পরীক্ষিত কিছু চিপা বুদ্ধি খাটিয়ে দুই একটা লেখা দিলাম, ভালই সাড়া পাওয়া গেল। কিন্তু মন ভরলো না, মন চাইলো সত্যিকারের ভাল কোন লেখা দেই। গত বৃহস্পতিবার বেশ রাত জেগে আলমারির ধুলোমাখা পুরনো বই ঘেটে অনেক খেটেখুঁটে যে লেখাটা পোস্ট করলাম সেটাই আমার ক্ষুদ্র ব্লগীয় জীবনে সবচেয়ে জনপ্রিয় লেখা। এর থেকে দুটো জিনিস বুঝলাম-
* ভাল লেখার জন্য রিসার্চ দরকার
* ভাল লেখা অবশ্যই পাঠক গ্রহণ করে
এবার আসল কথায় আসি। খেয়াল করে দেখেন, ব্লগে এমন লেখা কয়টা পাওয়া যায় যেটা পড়লে এর পেছনে লেখকের পরিশ্রমের চিহ্ন পাওয়া যায়? বেশীর ভাগই কপি পেস্ট, না হয় চলতি ঘটনার উপর বিদগ্ধ মতামত অথবা সিম্পলি ক্যাতা পোস্ট। খুব কম লেখাতেই সত্যিকারের রিসার্চের গন্ধ পাওয়া যায়। মজার ব্যাপার হচ্ছে এর কারণ কিন্তু এটা না যে ব্লগে মেধাবী লেখকের অভাব আছে, কারণ হচ্ছে মেধাবী লেখকরা ভাল লেখার মোটিভেশন পান না। কিছু ভাল ব্লগার কেবল মন্তব্য (সাথে গালাগালি) করেই সময় কাটিয়ে দেন।
* পোস্ট করেছেন: ১০টি
* মন্তব্য করেছেন: ১০০০০টি
* মন্তব্য পেয়েছেন: ৫০০টি
* ব্লগ লিখেছেন: ৩ বছর
(উপরের পরিসংখ্যানটি কাল্পনিক, কিন্তু এরকম ব্লগার কয়েকজনই আছে)
কিছু ভাল লেখক অতি সংক্ষেপে কিছু অনুভুতি ব্যক্ত করেই কাজ সারেন।
"ম্যালা দিন পর ব্লগে আইলাম। সব কিমুন যানি অচিনা অচিনা লাগতাছে। ঐ.....ঝন্টু কই, মন্টু কই? পল্টু কই, বল্টু কই?"
আর কিছু জনপ্রিয় ব্লগার কুম্ভকর্নের মত ঘুমাচ্ছেন তো ঘুমাচ্ছেন.....
এরপর আসি সন্মানী প্রসংগে। আমার এ ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রস্তাব আছে। প্রতি মাসে নির্বাচিত ৩ জন লেখককে সন্মানী দেয়া হবে।
- ১ম ৩০০০ টাকা
- ২য় ২০০০ টাকা
- ৩য় ১০০০ টাকা
টাকার অংকটা বড় কথা না, এটাকে আমি টোকেন মানিই বলবো তবে স্বীকৃতিটাই আসল জিনিস। একটু চেস্টা করলে স্পন্সর পাওয়া কঠিন হবেনা, স্পন্সরদেরকে নির্বাচিত ব্লগারদের ব্লগে বিজ্ঞাপন দেয়ার সুযোগ দেয়া হবে (১ মাসের জন্য)।
সবশেষে একটা কথা বলি, সামুতে প্রথম যখন আসি তখন ব্লগার-ভিজিটর মিলিয়ে অনলাইনে থাকতো ২০০ জনের মত। আজ ৩ মাস পরেও প্রায় একই অবস্থা দেখতে পাচ্ছি। অথচ দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কিন্তু কম না। আমার ৩ মাসের অভিজ্ঞতায় একটা জিনিস খুব দৃঢ়তার সাথে বলতে পারি এই ব্লগ যে কোন মানুষের জ্ঞানের পরিধি, ম্যাচুরিটি এবং জীবন সম্পর্কে সার্বিক ধারণা- সবকিছুই খুব অল্প সময়ের মধ্যে অনেক বাড়িয়ে দিতে পারে। তাই এই ব্লগকে জনপ্রিয় করতে চাই বেশী বেশী ভাল লেখা যেটা পৃথিবীর আর সবকিছুর মতই, ফ্রীতে পাওয়া যায়না।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

