যে কারনে আমি ব্লগে লিখি না
২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার মন মেজাজ সব সময়ই ভালো থাকে। এটা আমার জন্য একটা বড় প্রব্লেম। তাই ইচ্ছাকৃতভাবে মন মেজাজ খারাপ করার জন্য মাসে এক দুইবার বিভিন্ন ব্লগে ঢুকি, কিন্তু লিখি না। কিছুক্ষণ ব্লগের বিভিন্ন লেখা পড়ার পর মন মেজাজ অটোমেটিকলি খারাপ হতে থাকে। কেন খারাপ হতে থাকে সেটা ব্লগার মাত্রই জানেন বলে আমার ধারণা। পড়লেই মেজাজ খারাপ হয় লিখলে আরও অনেক বেশি খারাপ হবে এই ভয়ে সেদিকে আর আগাই না। তবে এটা মূল কারণ না...
ঘোড়ার ডিমের ইউনিবিজয় সিস্টেমে লেখা যে কি কঠিন কাজ সেটা আমি ছাড়া আর বোধহয় কেউ বোঝে না কারণ সবাইতো দেখি বেশ ভালোভাবেই লিখে। তবে আমার ব্লগে না লেখার এটাও মূল কারণ না...
প্রদায়ক হিসেবে যাদের পত্রিকা অফিসে প্রবেশ তারা কিছুদিনের ভেতরই আবিষ্কার করে যে লেখালেখি করলেও টাকা মেলে। কয়েকদিন পরেই টাকা পাওয়া যাবে না এমন কোন লেখা লিখতে তারা নিরুৎসাহিতবোধ করে। আমি কয়েকজনকে চিনি যারা পরীক্ষার খাতায় লিখলে টাকা পাবে না এই হতাশায় পরীক্ষার খাতায়ও কিছু না লেখায় বছরের পর বছর ফেল মেরেছে। পরে তাদের বন্ধুরা পার পেজ দশ টাকা করে দিয়ে তাদের বৈতরণী পার করতে সাহায্য করেছে। কয়েকজন বিল পাবে না বলে বান্ধবীকে চিঠি না লেখায় প্রেম ছুটে যায় যায় অবস্থা। আমিও তার কাছাকাছিই। ব্লগে লিখলে বিলের কোন সিস্টেম নাই। কি দরকার এইখানে লিখে। এই টাইমটা অন্য একটা ফিচার লিখলে কয়েক প্যাকেট বেনসন কেনার পয়সা হয়ে যাবে। এখন আপনারাই বলুন কেন আমি ব্লগে লিখবো? লিখতে আমার কষ্ট হয় না?
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ৩:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬

ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....
"জাগো বাহে কোনঠে সবাই"....
ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২

১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ...
...বাকিটুকু পড়ুন
ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?
দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।
এক্সিডেন্ট...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২

আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন