সুনীলের একটা কবিতার কথা মনে পড়ছে- নাদের আলী বলেছিলো 'কি যেন একটা' (সঠিক মনে নেই) দেখাতে নিয়ে যাবে। সেই দিন আর কোনদিন আসেনি। বিডিআরের ঘটনার পর ঢাকঢোল পিটিয়ে তদন্ত কমিটি গঠন করে বলা হলো এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেয়া হবে। মাসাধিক কাল চলে গেল সেই প্রতিবেদন আর আলোর মুখ দেখেনি। আজকে প্রতিবেদন দেয়ার সময় আরো ৩০ কর্মদিবস বাড়ানো হলো, সোজা বাংলায় আরো প্রায় দেড় মাসের ধাক্কা।
আমার কথা তদন্তের সময় নিয়ে নয় কারণ ঘটনা অত্যন্ত জটিল, রহস্য অনেক গভীরে। সেই সব জটিলতা ভেদ করে, গভীর থেকে গভীরে গিয়ে রহস্য উদঘাটন করে আনতে সময় তো লাগতেই পারে। কথা হলো প্রথমে বলা এক সপ্তাহের সময়টা নিয়ে। এই এক সপ্তাহ সময়ের কথা কেন বলা হয়? কোন আত্নবিশ্বাস থেকে ৭ দিনের মধ্যে যাবতীয় রহস্যের জট খুলে তদন্ত শেষ করার আশ্বাস দেয়া হয়?
জাতির জীবনে ক্রান্তিলগ্ন এটাই প্রথম নয়, শেষও নয়। সচেতন সবার কাছে বিশেষ করে মিডিয়া কর্মীদের কাছে আহবান থাকবে ভবিষ্যতে এই 'এক সপ্তাহে'র বায়বীয় আশ্বাস কেউ যেন আর না দিতে পারে।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০০৯ সকাল ৯:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




