কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম ব্লগে কোন লেখাগুলো দেখলে চরম মেজাজ গরম হয়। কিন্তু আমরা আসলে কেমন লেখা দেখতে চাই ব্লগে? কোন ধরণের লেখা দেখলে আমাদের মনে হয় 'আহা! এতদিন এরকম কিছুর অপেক্ষাতেই তো ছিলাম'? এই চাহিদা গুলো জানলে আমরা যারা নিয়মিত লিখি তাদের যেমন সুবিধা হবে, পাঠকরাও মনে হয় কিছু ভাল লেখা পাবে। অবশ্য কেউ কেউ ভাব নিয়ে বলে থাকে যে 'আমি নিজের জন্য লিখি'। কিন্তু আমার মতে লেখার সময় পাঠকের কথা একেবারেই ভাবেনা এরকম লেখক খুব কমই আছেন।
খুব স্বাভাবিক ভাবেই এক একজনের চাহিদা এক এক রকম হবে। তাই আমি নিজে কি রকম লেখার অপেক্ষায় থাকি তা দিয়ে শুরু করছি।
আমার খুব পড়তে ইচ্ছে জীবনঘনিষ্ঠ সেই সব লেখা যখন মানুষ তার জীবনের খুব গুরুত্বপূর্ণ ঘটনা বা সময়ের মধ্য দিয়ে যায়। উদাহরণ দিয়ে ব্যাপারটা আরো পরিষ্কার করি। ব্লগার ওরাকল যাচ্ছে ইউকে। তার ভিসার লাইনে দাঁড়ানো থেকে শুরু করে প্লেনে ওঠা, তারপর ইউকেতে ল্যান্ড করা সবকিছু সে ধারাবাহিক ভাবে শেয়ার করছে আমাদের সাথে। আমি খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি তার 'ধরা খাওয়ার' কাহিনী শোনার জন্য। (এত এত ছাত্র গিয়া ধরা খাইলো আর এই ব্যাটা খাইবোনা এইডা কি হয়
লীনা দিলরূবার সেই এপিক পোস্ট সে এবং সেইসব দিন, গায়ে কাঁটা দেয়ার মত অপূর্ব। এছাড়া আরো আসতে পারে চাকরী খোঁজার দিনগুলোর কথা (যখন পকেটে টাকা না থাকায় দুএক বেলা না খেয়েও কাটাতে হয়েছে)। আসতে পারে পিএইচডির থিসিস নিয়ে অমানুষিক পরিশ্রমের কথা, নতুন ব্যবসার প্রথম দিনগুলোতে দ্বারে দ্বারে গলা ধাক্কা খাওয়ার কথা। প্রেমিকার পেছনে নাছোড়বান্দার মত লেগে থাকার পর একদিন তার মন পাওয়ার সুখের কথা। সব কিছুর শেষে যখন মানুষের অদম্য সৃষ্টিশীলতার জয় হয় তখন মনটা আনন্দে ভরে যায়।
তবে মাঝে মাঝে একেবারে ব্যতিক্রমী কিছুও ভাল লাগে। মন খারাপ হয়ে যায় শেরজা তপনের এই পোস্ট পড়ে। ইচ্ছে হয়, বলি পোড়া চোখ তুই কাঁদিস না কেন?
আমার পক্ষ থেকে আর না, সবার অংশগ্রহণ আশা করছি...............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


