
বৃষ্টি
১৫ ই মে, ২০০৮ দুপুর ১:১৮
টিপটিপটিপ করতে করতে
একসময় পরিধেয়গুলি
চামড়ায় পুরোপুরি
লেপ্টে গেলে
ঝমঝমঝম
বৃষ্টি নামে
- ১০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২২৩বার পঠিত
রোদ
১৪ ই মে, ২০০৮ দুপুর ২:৩৯
আমি রৌদ্র খেতে চাই
মেলানিন গলে যাক
মিশে যাক নেশার গেলাসে
আমাকে পেতে হয়
ঝলমলে খোলা রোদে
- ৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৫৯বার পঠিত
সন্ধ্যা
১৪ ই মে, ২০০৮ রাত ২:০৩
বেলায় সন্ধ্যের ভর হলে
আর আঁচল টেনে নিতে মন সরে না
কি হবে
শুধু শুধু
নিয়মের ভেক ধরে?
কারো যদি হাঁটাপথে
বুক কাঁপে
সে তবে থেমে গেলেই পারে!...
- ৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩১৫বার পঠিত
সবাই কেমন আছেন?
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:০৬
অনেকদিন কিছু লিখতে পারছি না। খুব অস্থির সময় যাচ্ছে। সবাই ভালো আছেন তো?
- ১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৫৩বার পঠিত
আছি
১০ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:২০
উত্তাপে গলে
মোমবাতিদানে
জমাটি অবশেষ হয়েছি
তোমাকে উঁকি দিয়ে দেখবো বলে
তুমি পুড়ছো না
তুমি খুড়তে রাজীও নও
কোন মৌলিক সুড়ঙ্গ...
- ৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২২৩বার পঠিত
হারেম
০৬ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:০০
সুনসান পাটাতনের হারেমে
আমার কাঁচামাটির ঘাট
অযুত উর্বরা নিয়ে
পড়ে আছে
পড়ে থাকে
থাকবে
একা
- ৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৫০বার পঠিত
একুল ওকুল
০৩ রা ডিসেম্বর, ২০০৭ রাত ৩:৫৩
লুঠ করতে থাকো।
কতটা আর নেবে?
নিতে নিতে যতটা দেবে
তাতেই উপচে পড়ে আমি
তোমাকেই ফাঁদে ফেলতে থাকবো
- ৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৩১বার পঠিত
শব্দ
২৭ শে নভেম্বর, ২০০৭ রাত ২:৩৭
সাঁই সাঁই বাতাস
কিছু দেখা যাচ্ছে কিনা
জানতে ইচ্ছা করছে না
কাউকে চাইছিও না কাছে
পেলে কি হতো
এরকম ভেবেছি কিছুদিন
তারপর বাতাস থেমে যেত
এখন ঠাঠা শুকনো দুপুরেও...
- ১০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৪২বার পঠিত
মেঘ
১১ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:০৭
মেঘের ফাঁকে ফাঁকে
উঁকিঝুঁকি দিয়ে
আবার সব কিছু টিপটিপ
কাকভিজে
এরকমই ভালো লাগে
কিছুটা সময় অন্তত জীবিত থাকি
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৯০বার পঠিত
কারবার!
১১ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:৩০
এখানে কি হচ্ছে এসব। কে কি করলো না করলো, কে কার কাছে কত পায় , কে কবে কাকে কি করেছে এত্তোসব বৃত্তান্ত ব্লগে হাট বসিয়ে না শোনালে কি চলছে না? ধারদেনার হিসেব জেনে আমাদের কি লাভ? আমাকে তো আর কেউ ধার দিচ্ছে না!
আরেকদিকে শুরু হয়েছে লোলপুরুষ কাহিনি। যতদুর জানি...
- ১৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৯৯বার পঠিত




