somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেন মেয়েটিকে নষ্টা গালি শুনতে হয় বারবার !! (পর্ব-২)

০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোট বেলা থেকে ভাল স্টুডেন্ট যার খেতাব সে এবার ইন্টারমিডিয়েট পরীক্ষায় শারিরিক অসুস্থতার কারনে পরীক্ষা ভালো দিতে পারলো না। অসুস্থ শরীর নিয়ে পরীক্ষা দেবার সম চিন্তা করছিল বাকিগুলো না দিয়ে আবার সে চেষ্টা করবে। তারপরও সব পরীক্ষা শেষ করলো কাকলি। রেজাল্ট বেরুলো, আশাব্যাঞ্জক তো নয়ই দুরাশা তৈরি করলো সেই ফলাফল। খুব খারাপ রেজাল্ট হওয়ায় মানসিকভাবে ভেঙ্গে পড়ে কাকলি। বাবা-মা’র স্বপ্ন ভেঙ্গে চুড়মার। তারা চেয়েছিলেন মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার কোন কিছু একটা হবে!! কাকলির ছোট দুই বোন এক ভাই আছে তারা সবাই তাকে অনেক ভালোবাসতো। তারাও ইদানিং তার সাথে তেমন কথা বলে না। মা-বাবার চাকুরির কল্যানে বাসায় প্রায়ই একা তিন বোন ও ভাই।

এদিকে কাকলি ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নেয়া শুরু করেছে। একটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সে বোটানি (প্রাণী বিজ্ঞান) বিষয়ে চান্স পেয়ে যায়। তবে কলেজটি বাড়ির পাশে নয় পাশের জেলায় অবস্থিত। বাবা-মা প্রথমে বড় মেয়ে একা বাড়ির বাহিরে পাঠাতে সম্মত না হলেও পরবর্তীতে সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে রাজি হয়।

নতুন জীবন পেলো কাকলি। ফাস্ট ইয়ারে পড়াশুনায় অনেক সিরিয়াস যে করেই হোক অন্তত অনার্সে তাকে এমন রেজাল্ট করতে হবে যাতে করে অতীতের সকল গ্লানী মুছে ফেলা যায় এর প্রভাবে। যেই চিন্তা সেই ভাবনা। প্রতিদিন ক্যাম্পাস অতপর গ্রুপ স্ট্যাডি প্রাইভেট এই করে দিন পেরুতে লাগলো। বান্ধবিদের সাথে হালকা দুষ্টমি ফাজলামো, ছেলেদের ফোনে মিস কল দেয়া এসব করে দিনাতিপাত করছিল কাকলি। গ্রুপ স্ট্যাডির কল্যানে কিছু ছেলে বন্ধু হয়ে যায় কাকলির। সবাই অনেক আন্তরিক। আলিফের সাথে তার সখ্যতা একটু বেশি। আলিফ কাকলির ডিপার্টমেন্টের ছাত্র। বাড়ি শহরেই, বড় লোকের ছেলে। পড়াশুনা সংক্রান্ত বিষয় বাদেও কাকলি আলিফের সাথে আড্ডা, ঘুরাফেরা করে।

ফোনে প্রায়শই যেহেতু বান্ধবিদের সাথে পাল্লা দিয়ে ছেলে পটানোর চেষ্টা করা হতো। এভাবে মিসকল দিতে দিতে একজনের সাথে মোবাইলে কাকলির সখ্যতা গড়ে উঠে। কথা বলতে বলতে কবে যে কাকলির তাকে ভালো লেগে গেছে সে বুঝতেই পারে নি। দু’জন দু’জনাকে ভালোবাসতে শুরু করেছে। ছেলেটির বাসা কাকলির বাড়ি যাবার পথেই পড়ে। যেদিন কাকলি কলেজ ছুটি হয়ে বাড়ি যাবে সেদিন তার সাথে দেখা করে এরপর রুবেল তাকে বাড়ি পৌছে দেয়। আবার যেদিন বাড়ি থেকে ফেরা হয় রাস্তায় রুবেল তার জন্য অপেক্ষা করে, দেখা করে কথা বলে উষ্ণ ভালোবাসা আদান প্রদান করে মনের সুখে মেসে ফেরে কাকলি।

এদিকে কাকলির বন্ধু আলিফ জানতে পারে অন্য একটি ছেলের সাথে প্রেম করছে কাকলি। অজান্তে আলিফও কাকলিকে যে ভালোবাসতে শুরু করেছে সেটা সে তখনই বোঝে যখন কাকলি অন্যকে ভালোবাসে এটা সে জানতে পারে। মেনে নিতে পারছিল না। ‘আমার খাচার পাখি উড়ে যাবে’ এটা মেনে নেয়া যায় না। মনে মনে আলিফ বুদ্ধি আটে। (চলমান)

প্রথম পর্ব
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৪
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রিলেশনশিপ

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৮ ই জুন, ২০২৬ রাত ১০:২৩

রিলেশনশিপ
সাইফুল ইসলাম সাঈফ

কোনো রমণীর সাথে রিলেশনশিপে
জড়াইনি বলে প্রতিদিন-ই শুনতে হয়
উপহাস, ঠাট্টা, বিদ্রূপ, পরিহাস, তাচ্ছিল্য
ও ব্যঙ্গ কতো কথা, খুব খারাপ লাগে
সারাদিন তা কানে খালি বাজে
পালাতে ইচ্ছে করে বিমর্ষ, লাজে!

বয়স হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×