somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আশা পার্ক

২৯ শে নভেম্বর, ২০১০ রাত ৮:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আশা পার্ক
১৯৫৯ সাল থেকে ১৯৭৩ সাল পর্যন্ত ইান্ডিয়ান ফিল্ম ইন্ডাষ্ট্রিকে শাসন করেছেন যে নায়িকা। যিনি তার সমসাময়িককালে অনেক ব্যবসা সফল হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন। সম্প্রতি এই হিট নায়িকা আশা পারেখ তার ৬৮ তম জন্মবার্ষিকী পালন করেছেন। এ প্রসঙ্গে ইন্টারনেট অবলম্বনে...

প্রশ্নঃ আপনি ৫০ বছরেরও বেশি সময় ধরে হিন্দি ফিল্ম ইন্ডাষ্ট্রিতে সংযুক্ত আছেন। কেমন অনুভূতি আপনার?

আমার কাছে এটি একটি খুবই গর্বের বিষয়। এতগুলো বছর পার করলাম এই ইন্ডাষ্ট্রিতে তবুও যেন মনে হয় এইতো সেদিন শুরু করেছিলাম আমার প্রথম ছবি দিল ডেকে দেখো (উরষ উবশব উবশশড়) দিয়ে। সব যেন স্বপ্নের মতো মনে হয়। তবে আমার ইচ্ছা আছে যে, জীবনের শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহুর্ত পর্যন্ত এই ইন্ডাষ্ট্রিতে সংযুক্ত থাকতে।

প্রশ্নঃ আপনি একমাত্র নায়িকা যে সেই সমসাময়িক কালে সকল বড় বড় অভিনেতার সাথে কাজ করেছেন?

বলতে পারেন এই দিক দিয়ে আমি খুবই সৌভাগ্যবান যে সেই সময়কালের সকল হ্যন্ডসাম এবং বুদ্ধিমান নায়কদের সাথে কাজ করার সুযোগ হয়েছে। এটা শুধু আবার ভাগ্যোর উপর ছাড়লে হয়তো ভুল হবে কারন যদিনা আমি আমার যোগ্যতা, বুদ্ধিমত্তা পরিচালকাদের দেখাতে না পারতাম তাহলে পরিচালকরাও হয়তো আমাকে ডাকতো না। আমার প্রবল ইচ্ছা ছিল অনেক পরিশ্রম করেছি পরিচালক তথা সকল কলাকুশলীরা আমাকে সাহায্যে করেছে বিধায় এটা সম্ভব হয়েছে।

প্রশ্নঃ আপনি কি নির্দিষ্ট কাউকে আপনার পার্শ্ব অভিনেতা হিসেবে চাইতেন?

বিশ্বাস করুন আমার সকল পার্শ্ব অভিনেতারা অসাধারন ব্যাক্তিত্বর অধিকারী ছিলেন। আগেই বলেছি তারা খুবই সহযোগিতা করতেন। যাইহোক, সাম্মি চাচর (সাম্মি কাপুর) সাথে কাজ করতে সবসময় খুবই মজা করতাম। অন্য আরেক জন কো অ্যকটর যাকে আমি খুবই অনুসরন করতাম এমনকি এখনও করি, সে হল দেবসাব (দেভ আনন্দ)। এই ব্যক্তি খুবই অন্তর্নিহিত জ্ঞান রাখতেন। তাকে দেখে আমি খুবই শক্তি ও সাহস যোগাতাম এমনকি এখনও। এই সব ব্যক্তির সহযোগিতা ছাড়া হয়তো এতদুর আসা সম্ভব হতো না।

প্রশ্নঃ আপনার অভিনিত ছবির গানগুলো সে সময় খুবই জনপ্রিয় হত। আপনি কি আপনার কোন একটি ছবি কিংবা কোন একটি ছবির গান সম্পর্কে বলবেন যেটা আপনার কাছে সবসময়কার জন্য প্রিয়?

হ্যঁ অবশ্যই বলব। আমার ছবির অনেক প্রিয় গান গুলোর মধ্যে যেটা সবসময়কারের জন্য আমার কাছে প্রিয় সেটা হলো ‘‘আজা আজা” এটা তেসারী মনজিল ছবির গান। আমার এখনও পরিস্কার মনে আছে যে যখন এই গানটির স্যুটিং করছিলাম তখন আমি খুবই জ্বর আর এ্যলর্জিতে ভুগছিলাম। অনেক গুলো ঔষুধ খেয়ে ডোজ নিয়ে একনাগারে সম্পূর্ন গানের মুখরা, অন্তরা করেছিলাম। তখন কাজ করা আমার জন্য খুবই কষ্টকর ছিল। তারপরও করেছি।

প্রশ্নঃ আপনার সেই সোনলী যুগের সময় লতা মুঙ্গেশকর, আশা ভোসলের গান খুবই জনপ্রিয় ছিল। আপনি কার গান বেশি ইনজয় করতেন।

লতা মুঙ্গেশকর ও আশা ভোসলে তারা খুবই জনপ্রিয় শিল্পি ছিলেন এমনকি এখনও। তারা আমাদের অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন। আমি কখনই দুই শিল্পির মধ্যে তুলনা করতে চাইনা। এখনও তারা অনেক মানুষের হৃদয়ে স্থান করে আছেন। যদি আমার ছবির কথা বলেন তাহলে বলব আমার অধিকাংশ ছবির গান করেছেন আশাযি (আশা ভোসলে)। আমি সবসময় তার গানে লিপ সিংক করতে মজা পেতাম। তবে নিঃসন্দেহে তারা দুইজনই খুব ভালোমানের শিল্পী।

প্রশ্নঃ তখনকার সময়ে অধিকাংশ হিট ছবি উপহার দেওয়ার ফলে আপনাকে সবই জুবিলি গার্ল বলে ডাকত। আপনার সময়ে অনেক সাধারন কাহিনীর ছবিকেও আপনার দক্ষতা দিয়ে দর্শক জনপ্রিয় করতেন। সেই সময় পরিচালকগনও আপনাকে ডিমান্ড করত এমনকি দর্শকরাও।

হাসলেন। আমি সত্যি এটা জানিনা। এ গল্পগুলো পরিচালক তথা দর্শকরা ভালো বলতে পারবে। এ সম্পর্কে বেশি কিছু বলতে চইনা। শুধু এইটুকু বলব যে যেহেতু আমার ছবিগুলো বক্্র অফিস হিট করতো এটা অবশ্যই দর্শক শ্রোতাদের কারনে, তাই দর্শকদের আবারও আমার অন্তরের অন্তন্থল হতে ধন্যবাদ জানাই। একজন শিল্পির কাছে দর্শক শ্রোতারাই হচ্ছে সে শিল্পির প্রাণ।

প্রশ্নঃ বর্তমান সময়ের অভিনেতা/অভিনেত্রীদের সম্পর্কে কি বলবেন ?

সকল অভিনেতারা খুবই ভালো করছে। আমির খান, শাহরুখ খান, সাইফ আলী খান, সালমান খান এরা সত্যি খুব ভালো করছে। অভিনেত্রীদের মধ্যে কাজল, ক্যটরিনা কাইফ, কারিনা কাপুর এরাও অনেক ভালো করছে। বর্তমান সময়কার শিল্পীরা খুবই হ্যান্ডসাম এবং বুদ্ধিমান। এখনতো অনেক প্রতিযোগিতা। কাজেই সবাইকে অনেক ভালো করতে হবে। কম ভালো কাজ করে টিকে থাকার কোনো সুযোগ নেই । তারা অবশ্য এদিকে খুবই সচেতন।

প্রশ্নঃ বলিউডের বর্তমান সময়কার নায়িকা এবং আপনার সময়কার নায়িকাদের আপনি কিভাবে পার্থক্য করবেন।

আমদের সময় এতো প্রতিযোগিতা ছিল না। আমরা চেষ্টা করতাম অনেক ভালো কিছু করার। বর্তমান সময়ের নায়িকারা সত্যিই অনেক ভালো করছে। তারা খুবই অর্থবোধক রোল প্লে করছে। তারা অভিনয় নিয়ে অনেক গবেষনা করে। একটা চরিত্র কিভাবে দর্শক জনপ্রিয় করা যায় তারা খুব ভালো করেই তা জানে। তারা সত্যি খুব বুদ্ধিমান।

প্রশ্নঃ আমরা কখন আপনাকে আবার ছবিতে দেখতে পাব।

এটা সর্বশক্তিমান বলতে পারবে। তবে যদি তুমি আমাকে জিজ্ঞেস কর তাহলে বলব ছবিতে অভিনয় করার আর কোনো ইচ্ছেই আমার নেই। আমি কিন্তু ইতিমধ্যে টেলিভিশনে অনেক অভিনয় করেছি। যাইহোক আমি এখন পিছনের ছিটে চলে গেছি। আমি আমার হাসপাতাল নিয়ে এখন খুবই ব্যস্ত সময় পার করছি (দি আশা পারেখ হসপিটাল ইন সান্তা ক্রুজ, মুম্বাই)। এই হাসপাতাল দেখভাল করার সম্পুর্ন দায়িত্ব আমার। সো বুঝতেই পারছেন।

প্রশ্নঃ আপান কি মনে করেন না যে হিন্দি ছবি এখনও পুরুষরা শাসন করছে। যেখানে আমরা দেখি যে ৬০ বছর বয়সী নায়করা এখনও টপ পজিশান ধরে আছে আর এই বয়সী নায়িকারা হয় অবসরে গেছে না হয় দাদী, নানীর চরিত্রে অভিনয় করছে।

হ্যাঁ আপনি একদমই ঠিক বলেছেন। আপনার কথার সাথে আমি সম্পুর্ন একমত। সময় কিন্তু পরিবর্তন হচ্ছে, আমার মনে হচ্ছে এই ধারা খুব শির্ঘই পাল্টে যাবে। তবে নায়িকাদের আরও সচেতন হতে হবে।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×