মানুষের জন্য শুভকামনা

প্রিয় কবিঃ আবুল হাসান

২১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৩

শেয়ারঃ
0 0 0

উচ্চারণগুলি শোকের আবুল হাসান

লক্ষি বউটিকে
আমি আজ আর কোথাও দেখিনা,
হাটি হাটি শিশুটিকে
কোথাও দেখিনা,
কতগুলি রাজহাঁস দেখি
নরম শরীর ভরা রাজহাঁস দেখি,
কতগুলি মুখস্থ মানুষ দেখি, বউটিকে কোথাও দেখিনা
শিশুটিকে কোথাও দেখিনা !


তবে কি বউটি রাজহাঁস ?
তবে কি শিশুটি আজ
সবুজ মাঠের সূর্য, সবুজ আকাশ ?


অনেক রক্ত যুদ্ধ গেলো,
অনেক রক্ত গেলো,
শিমুল তুলোর মতো
সোনারূপো ছড়ালো বাতাস ।


ছোটো ভাইটিকে আমি
কোথাও দেখিনা,
নরোম নোলক পরা বোনটিকে
আজ আর কোথাও দেখিনা !


কেবল পতাকা দেখি,
কেল উৎসব দেখি ,
স্বাধীনতা দেখি,

তবে কি আমার ভাই আজ
ঐ স্বাধীন পাতাকা ?
তবে কি আমার বোন, তিমিরের বেদীতে উৎসব ?

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:০৬
মির্জা ইউক্লিড বলেছেন: কবিতাটা আমার ও প্রিয়.....ধন্যবাদ
২. ২১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:১০
সেবু মোস্তাফিজ বলেছেন: ভালো পোস্টের জন্য ভালোবাসা

Click This Link target='_blank' >দাঁড়াও আমি আসছি
৪. ২১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৭
সুবিদ্ বলেছেন: খুব প্রিয় কবিতা.........অনেক দিন পরে পড়লাম........ধন্যবাদ শেয়ারের জন্য

 

মোট সময় লেগেছে ১.০১৬১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
পাঠক এবং কবিতার বিমুগ্ধ পাঠক
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই