নিমিষেই বদলে গেল সবকিছু।তোমার দৃষ্টি কি আতসী কাঁচ ?
স্পর্শ মাত্রই সবকিছু হয়ে যাচ্ছে ফুল প্রজাপতি নীলফড়িং
চুমুর স্বেদগুলি কখন ফোঁটায় ফোঁটায় ঝরে পড়ছে অনামিকায়
আর রাত্রিগুলি ভেসে যাচ্ছে অনাবিল জ্যোৎস্নায়
শরতের নীল আকাশ হতে অঝোরে ঝরছে বৃষ্টি -
এর ভিতরেই তোমার চুলে উড়ে বসুকনা রঙচঙে প্রজাপতি
সারা রাস্তায় গোলাপ আর টুকরো টুকরো চাঁদ
সারা রাস্তায় ছড়ানো ছিটানো তোমার আলতো পদছাপ
বাতাসে তোমার শরীরী সৌরভ, অকারন খিলখিল আর
অপলক চোখের চমকে দেওয়া আতসী দৃষ্টি।
কেমন করে জানব বলো, প্রেম মানেই এরকম -
স্হির অপলক দৃষ্টির মাঝে বুকের কাঁপন.....
০৭.০৯.২০০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


