(এই লেখার সব চরিত্রই স্বপ্নে পাওয়া
অনেক দিন ধরেই ভাবছি একটা ছাইয়া নিক খুলব। একনিক নিয়া আর কতদিন। প্রোফাইল পিকে থাকবে এক লাস্যময়ী সুন্দরীর ছবি। দেখলেই সবাই হুমড়ি খেয়ে পড়বে
তারপর কিছুই যে আজ লাগছে না ভালো শিরোনামে দু' চার লাইনের একটা লেখা দিব, ব্যাস আর দেখতে হবেনা। কমেন্টের জোয়ারে সবাই আমারে ভাসায়া দিবে আর আসতে থাকবে হিটের উপ্রে হিট।
আমার দু' চার লাইনের লেখা পড়ে কতজনে ভাবে বিহ্বল হবে, আবেগে আপ্লুত হবে
পাজী দিদার: জীবনে একান্ত আপন কাছের করো থেকে যে কষ্ট পাওয়া যায় তাতো জীবনের সবচেয়ে বড় পাওয়া একান্তই নিজের জগত আর তার মাঝে অন্য কারো অবগাহন একটু বেশী বলে মনে হয় না কি?
কি কিছু মনে করেননি তো?
( কি কইল নিজেই জানে না
দুষ্ট ছেলে: আপুর মন খ্রাপ দেইক্কা আমারও মন খ্রাপ হইয়া গেলগা। চক্ষ্যে পানি আয়া পড়ল
প্রেমিক মন: মন খারাপ করবেন না প্লিজ। আমরা... মানে আমি আছিনা
আতেঁল কবি:
কিছুই যে আজ লাগছে না ভালো
নিভিয়ে দিয়েছি সব আলো
আমার ঘরের দুয়ারে এসেও
কেন কড়া নেড়ে তুমি যাও না।
চিক্না: আফা এডি কিতা কন? মন খ্রাপ কইরেন্না
তৌশিক: এক কাজ করেন আমার হুনডায় উঠেন। সংসদ ভবন এলাকায় দুইটা চক্কর দিলেই দেখবেন মন ভালা হইব
@প্রেমক মন, দুই দিনের পুলা বেশি কথা বলো
বউলা: আফা একটা গান হুনাই.......
তানপুরা: মন খারাপের মাথায় বাড়ি।
অ ট. তুমি এইখানে কি কর
বাউলা: স্যরি আপু ঘুরতে ঘুরতে কেমতে জানি চইলা আসছি
মুনছুর: +++
ইবলিশ শয়তান: ইহা কি লুল ট্রাপ??
সুপুরুষ: মাঝে মাঝে মন খারাপ হতেই পারে । মন খারাপ হলেই আমি প্রিয় কোন গান অথবা বই পড়ার চেষ্টা করি। আপনিও ট্রাই করে দেখুন। এই রবীন্দ্র গীতিটা শুনতে পারেন, নহে নহে প্রিয় এ নয় আঁখি জল.....
ভালো থাকুন। শুভেচ্ছা রইলো
দুষ্ট ছেলে: আইসা পর্ছে
তাফু আহমাদ: খুব সুন্দর গোছানো মায়াময় মিষ্টি লেখা। আপনি নিশ্চয়ই বাংলা লিং
আহমদ রাকু: ব্যাপক বিনোদন!
অস্ফরা: এই এইখানে কি হচ্ছে? সবাই মিলে কি শুরু করলে তোমরা! আপু তুমি মন খারাপ করো না। দেখবে সব ঠিক হয়ে যাবে।
এত এত কমেন্টের ফাঁকে চামে নিজেই একখান কমেন্ট দিব....
চতুষ: ব্যাপক মজা পাইলাম
এত এত মজা মিস্ করা ঠিক হবে না। দ্রুতই একটা ছাইয়া নিক খুলতে হবে। সাইয়্যা দিল মে আনারে..........ছম ছমা ছম ছম......
//আবারও বলছি ইহা পুরাই ফান পোষ্ট। কাউকে আঘাত দেয়ার জন্য নয়
ছবি সূত্র: গুগুল মামা।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


