তবে বড়কালে বিশেষ কারন ছাড়া খুব কমই আছার খাই। তবে বর্ষাকালে বৃষ্টি ভেজা পথে আছাড় খাওয়ার মজাই আলাদা! বাংলাদেশে থাকতে অনেক খাইছি আছাড়! এমনকি আচার খাইতে খাইতেও আছাড় খাইছি!
এবার আসি আসল কথাই! অনেকদিন পর আছাড় খাইলাম। আহ! কি মজা! এমনিতে বাসাই আসতে দেরি হয়ে গেছে তার উপর রোজায় ছিলাম!
মাথার মধ্যে খাবার ছাড়া আর কিছুই আসতে ছিলনা। মনে হচ্ছিলো মাথার মধ্যে সুনামি শুরু হইছে। এই দিকে ভূমিকম্পের মতো হাত-পা কাপতেছে!
এই ভাবেই বাসার কাছে এসে গেলাম। ড্রাইভার কে কইলাম গাড়ি থামাইতা।( গাড়িটা ছিল মাইক্রো) ভাড়া দিয়ে দরজা খুলে নামতেই আহ! কি মজা পাইলাম।( পরা ছিলো লং ইসকার্ট আর হাই হিল!)
হিলের সাথে ইসকার্ট বেধে গাড়ির দরজার থেকে পড়লাম ফুটপাতে।
পড়ার সাথে সাথে মনে হল। আহ! একেবারে সর্গের সুখ পাইলাম। কিছুক্ষনের জন্য মদন হয়ে গেলাম। পড়ে মনে হয় আমার শিকড় জগাই গেলো। কি যেন একটা শান্তি পাইলাম আর চোখের সামনে ভেসে উঠলো ছোটোবেলার সৃতি।কিন্তু বেটা ড্রাভার আমারে বেশিক্ষন সৃতিযাপন করতে দিলো না।
এসে আমাকে বললো আমি উঠতে পারব কিনা। আমি বললাম উঠতে পারব। তারপর কষ্টে বাসাই আসলাম।বাসাই আইসা দেখি আমার হাত পা কেটে খান খান! মুলাম টুলাম লাগাই এখোন ও বেথ্যায় ভুগতেছি!!!
এই হইলো আমার লাষ্ট আছাড়ের মজা!!
আপনারা কবে লাষ্ট আছাড় খাইছিলেন আর কেমন মজা পাইছিলেন একটু বলেনধিনি?
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




