আমার প্রিয় পোস্ট

জোনাকি জ্বলা রাতে মন যেতে চাই তারা ছুতে

যদি আমি চলে যায়!! তুমি কি আমাকে মনে রাখবে?? রাতে একাকি বিছানায় কখনো কি এক মূহুর্তের জন্য আমার কথা মনে পড়বে তোমার?

২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৫২

শেয়ার করুন:                   Facebook

মনটা আজ খুবই খারাপ! খুবই কষ্ট পাচ্ছি কিছু প্রিয় মুখের কথা ভেবে। এক সময় তারা কত আপন ছিলো। আজ কে কোথায় হারিয়ে গেছে। কখনোকি তারা আমার কথা মনে করে যেমনটি আমি প্রতি রাতে মনে করি আর মনে মনে যন্ত্রনা অনুভব করি!



এবার আসি আমার নেট বন্ধুদের কাছে। আমি নেট এ চ্যাট করা শুরু করি ২০০৬ থেকে । মানে ১ বছর আগে থেকে। নেট দুনিয়াটা বড়য় আজব দুনিয়া। যতদিন দেখা হবে তোত দিন মনে রাখবে চখের আড়াল হলেই আবার সব ভুলে যাবে।

এই বিশাল দুনিয়াতে কাউকে হারানোটা যেমন সহয আমার কাউকে খুজে পাওয়াটাও সহয!!



আমার নেট লাইফ এ আমি অনেক ভালো বন্ধু পেয়েছি। এখন যাদের কোন খবরই আমি জানি না।যাদের নাম না বললেই নয়"আরাফাত,নাহিন,দিয়া,আখি,রাসেল,সৈকত,ফাহিম,পলক"। সবাই হারিয়ে গেছে আবার নতুনের সৃষ্টি হয়েছে।





তবে নেটে আমি যাদের পেয়েছি তাদের মধ্যে আমার বেষ্ট সময় কেটেছে আরাফাত নামের ছেলেটির সাথে। জানি না সে আমাকে কতটুকু কেয়ার করত কিন্তু আমি তাকে ছাড়া কিছুই বুঝতাম না। একদিন নেটে দেখা না হলে এস.এম.এস এ ঝাড়ি দিতাম। কিন্তু সে শুধু একটা হাসি দিয়ে বলতো "সরি"!!। এই ছেলেটাকে আমি আজও বুঝতে পারলাম না। সপ্তায় ৪ দিনই ওর সাথে ঝগড়া করতাম আর সরি বলতাম। কিন্তু একদিন যে সত্যিই তাকে হারাতে হবে ভাবিনি। গত এক মাস আগে ঝগড়া করার ফলে আমাকে সে আর জালাবে না বলে আমার সাথে কথা বলা বাদ দেয়। আমি হাজার সরি বলেও তার কোন উত্তর পায় নায়। তায় আমিও সরে দাড়িয়েছি। গত সোমবারে আমি তার সব আইডি ব্লোক করে ডিলিট করে দিয়। কিন্তু আমি জানি আমি কখনই ওকে ভুলতে পারবোনা।


আমার শুধু ওর কাছে একটাই প্রশ্ন"একাকি বিছানায় কখনো কি এক মূহুর্তের জন্য আমার কথা মনে পড়েনা তোমার?"



এবার একটু ব্লোগ বন্ধুর কথা বলি। এখানে আমার জীবনের প্রথব ব্লোগ শুরু করেছি। বাংলায় দূর্বল হলেও বন্ধুত্ব করতে পেরেছি কয়েকজনের সাথে(যেটা আমার ধারনা)। যারা কিনা বান্দর গ্রুপের :
উদা(উদাসী সপ্ন) টিম লিডার!!!
মানু(মানুষ)
পুটুরি মুস্তা(আসম্মেদ মুসতবা)
অনু(অন্যরকম)
অচু(অচেনা বাঙালি)
অদু(অদ্ভুদ ভালোবাসা)
আলু খুকি(আউলা)
যতা(জয়িতা)


সব থেকে বেশি মজা পায় উদা(উদাসী সপ্ন) আর মানু(মানুষে) এর পোষ্ট পড়তে আর কমেন্ট করতে! আর পুটুরি মুস্তা(আহাম্মেদ মুস্তবা) এর কবিতা পড়তে।

হয়তো এদেরকেও একদিন হারিয়ে ফেলবো ঠিক তাদের মত!


চোখের আড়াল হওয়ার সাথে সাথে মনের আড়াল হয়ে যাব!
ব্যস্ত জীবনের যুদ্ধের সবায় হারিয়ে যাবে, কিন্তু আমি কেনো মনে রাখি? তোমরাও কি মনে কর তোমাদের জীবনের ফেলে আসা পথের বাঁকের সেই সব বন্ধুদের?




আজও কি জোছনা রাতে একাকি বিছানায় কোন এক প্রিয় মুখ তোমাদের চোখের এক বিন্দু জল ঝরায়..............

 

 

  • ২৬ টি মন্তব্য
  • ৩০৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৭ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৫৯
comment by: দুঃখবিলাস বলেছেন: সুখের চেয়ে কষ্ট তীব্র। কিচ্ছু করার নেই।
২. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:১৩
comment by: অচেনা বাঙালি বলেছেন: মন খারাপ কোরোনা
বিদায়ের কথা বলোনা।
৩. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:১৩
comment by: জয়িতা বলেছেন: সুখ কোথা থেকে যেন এসে চোখের পাতা ছুঁয়ে দেয়...আবার নীরবে চলে যায় কষ্টগুলোকে আপন করে দিয়ে।কষ্ট তো একান্তই নিজের তাই ছুঁয়ে থাকে সবসময়।
লেখাটা পড়ে সব বন্ধুদের মনে পড়ছে, সুন্দর,সোনালি সময়গুলআকে মনে পড়ছে।কোথায় হারিয়ে গেলো সব।আর ফিরে আসবে না।শুধু এমন করে আবেগে গলা বুজে আসবে,চোখ ভিজবে।
জোনাকি,নেট হলো যান্ত্রিক উপকরন তাই এই যন্ত্রের মাধ্যমে ভালোবাসা হয়ত মনে আঁচর কাটতে পারে না।
ভালো লিখেছ।

৪. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:২২
comment by: মাথামোটা বলেছেন: ৫
আশাকরি সাঃ ইনঃ এ আরো অনেকদিন বন্ধু হিসেবে পাব।
৫. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:২৮
comment by: তুষারমানব বলেছেন: চলার পথে কত বন্ধু হয় কত ঝরে যায়।
তবে কিছু বন্ধুর জায়গা অন্য কেউ পূরণ করতে পারেনা।
৬. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৩৫
comment by: চতুরভূজ বলেছেন: জয়ীতার হাত ধরে,জোনাকি,নেট হলো যান্ত্রিক উপকরন তাই এই যন্ত্রের মাধ্যমে ভালোবাসা হয়ত মনে আঁচর কাটতে পারে না .
৭. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৪২
comment by: কালপুরুষ বলেছেন: জোনাকি,
তোমার পদ্মদীঘি মনের জলে কত কত শাপলা ফুটেছে ভেবে অবাক লাগে! রাতে কত শত জোনাক সেখানে উড়ে বেড়ায়। হালকা বাতাসের মৃদুমন্দ কাঁপনে তোমার মনের জলে কখনও ঢেউ ওঠে আবার তা মিলিয়েও যায়। শাপলাগুলো সেই বাতাসে একে অপরের গায়ে আহ্লাদে হেলে পড়ে। তারা খুনসুটি করে। জোনাকগুলো অবাক হয়ে দেখে। কিন্তু দীঘি জল ছেড়ে কখনও ডাঙ্গায় পালিয়ে যাবার কথা ভাবে না। কারণ তোমার মনের জমিনে তারা শেকড় গেড়ে বসে আছে। পরিচর্যার অভাবে সেই দীঘিতে হয়তো কিছু শ্যাওলা জমেছে। দীঘির জল কিছুটা কালো হয়েছে। একদিন কেউ এসে যখন সেই মনের দীঘিতে ডুবুরি হয়ে নামবে তখন সকল শ্যাওলা আর জঞ্জাল একদম পরিষ্কার হয়ে যাবে। নেতিয়ে পরা শাপলাগুলো আবার মাথাচাড়া দিয়ে উঠবে। তোমার মন দীঘির কালো জল টলমল করবে। জোনকগুলো আবার নেচে নেচে বেড়াবে। কত অচেনা মানুষ সেই দীঘির পাড়ে এসে স্বচ্ছ জলে নিজেদের ছায়া দেখবে, নতুন কোন আশায় প্রতিবিম্বিত হবে। সেদিন কী তুমি তাদের দূরে ঠেলে দিতে পারবে? শাপলাগুলো সেই অচেনা বন্ধুদের হাতছানি দিয়ে ডাকে। তাদের এই সৌন্দর্য দেখার জন্য তারা ছাড়া আর কে আছে? তুমি তাদের আসার সুযোগ করে দাও। শাপলারা একটু প্রাণ খুলে হাসুক। তোমার আনন্দে সবাই আনন্দিত হউক।
৮. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৪৭
comment by: জোনাকি বলেছেন: দুঃখবিলাস
হ্যা! তায়ই শুধু সৃতি হাতরানো ছাড়া কিছুই করার নায়!


অচু
মন তো একাই খারাপ হয়ে যায়!!
আউট অফ কন্ট্রল!!


জতা কিন্তু আমার মনকে ভীষন ভাবে নাড়া দেয় !!


মাথামোটা
হ্যা! আমিও তাই আশা করি যদি কনো সম্যসাতে না পড়ি!!

তুষার আপনি সত্য বলেছেন! কিছু কিছু বন্ধুর জায়গা অন্য কেউ পূরন করতে পারে না!!


চতুরভূজ
মনতো মনই !
আমার রিয়েল লাইফাও যেমন
নেটও তেমন!
অন্যরা হয়তো আমার মত ভাবে না!
এই জন্য খারাপ লাগে!!
৯. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৫০
comment by: জোনাকি বলেছেন: কালপুরুষ ভাই
আপনাকে অনেক অনেক ধন্যবাদ!
কিন্তু কিছু কিছু শাপলা আছে যাকে আমি হারিয়ে ফেলেছি!
সে আর কখন ফুটবে না আমার দীঘিতে!
১০. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৫২
comment by: অন্যরকম বলেছেন: এত মন খারাপ কর কেন.......?
পিচ্চি মেয়ে (!!!) হাসবা, খেলবা, হাসাবা.......
আবার ব্লগিং শুরু কর.... পূর্ণদ্যোমে
১১. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:০৫
comment by: জোনাকি বলেছেন: অনু
মন তো খারাপ করতে চায় না !
মাজে মাজে একটু মন বিগরায় যায়!
হ্যা তাই করতেছি!
বল জয় বাংলা!!!!!
১২. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:১০
comment by: অন্যরকম বলেছেন: খাইছে...... রাজনীতি আরম্ভ করলা...... (অবশ্য এ স্লোগান আগে রাজনৈতিক ছিল না!)
সাধু সাবধান!!!
১৩. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:১২
comment by: উদাসী স্বপ্ন বলেছেন: হায় হায়! জুনাকেরও বয় ফ্রেন্ড আছে!তাও আবার বিদেশে! এইখানেও লেট!

আমার কি কারো সাথেই হইবো না?

আল্লাহ মাদাদ করো!(আম্মাআআ)
১৪. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:১৯
comment by: জোনাকি বলেছেন: অনু
কি করুম জনম কুইজি তো আর লাইত্তিলি যায় না!!
তাই একটি আধটু রাজনীতি চলে আসে



উদা
আমা বয় ফ্রেন্ড কই পায়লা??
তুমি খালেদার কাছে যাও.....তোমের খালেসু!!!
১৫. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৩২
comment by: উদাসী স্বপ্ন বলেছেন: না ওর কাছে যামু! ও আমার নাম কি বানাইছে? (আম্মআআ)
১৬. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৬
comment by: গন্ডার বলেছেন: ব্যকতিগত পেচাল, ধুররররর
১৭. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৯
comment by: জোনাকি বলেছেন: গন্ডার
মনডার মধ্যে এইভাবে ঐ খাড়া খাড়া শিং দিয়া খোচা দিলেন(মনখারপ)
১৮. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৫২
comment by: এলোমেলো বলেছেন: জোনাক তোমার কি মন খারাপ ?? তোমারে দুই দিন ব্লগে দেখি না । নিজের ছবি ডারে চেন্জ করলা কা ??
১৯. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৫৬
comment by: জোনাকি বলেছেন: এলু মেলি
হয় খারাপ ছিলো এখোন ফুরফুরা!!
নিজেরে আর দেখতে মন চায় না!!
তাই একটু রুচির পরির্বতন করলাম
২০. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৩৬
comment by: আতাউর রহমান বলেছেন: জীবনে কিছু মানুষ পাবেন যাদের কখনো ভুলা যায় না। হয়তো নতুন মানুষ পাবেন কিন্তু পুরানোদের যায়গা পুরন করতে পারে না।
২১. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:০৮
comment by: জোনাকি বলেছেন: আতাউর রহমান
আপনার কথায় একমত!!
২২. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:১৫
comment by: শামনগড় বলেছেন: jonaki,
I'm sorri for all my disturbing comments. Dont leave the blog again. blog need smart bloger like u. have fun.
২৩. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৫
comment by: অপরূপা আহসান বলেছেন: আজ রােতর আকােশ েজাসনার সােথ েজানািকর জ্বলা-েনভা েদখেবা। েকাথায় েগেল সম্ভব?
২৪. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৬
comment by: জোনাকি বলেছেন: অপরূপা আহসান
গ্রামে চলে যান! তাইলে সুন্দর দেখতে পাবেন!
২৫. ০১ লা অক্টোবর, ২০০৭ দুপুর ১২:০২
comment by: অপরাজেয় বলেছেন: উয়া, তুঁই কণ্ডে যাইতে লাইগ্গুজে আঁরারে ছাড়ি?
২৬. ০৩ রা অক্টোবর, ২০০৭ বিকাল ৪:১০
comment by: জোনাকি বলেছেন: অপরাজেয়
এই টা কি ভাষা ?
বুঝি নাই তো!

 



 


ছোট্ট একটু আলো ....
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৩২৫৭৬