একটা লাল জামদানী শাড়ী, কপালে সিঁদুড় লাল টিপ,একটা ছোট নাকফুল
খোঁপায় একগুচ্ছ বেলী, চোখের কোলে কাজল আর পায়ে আলতা পড়ে
এক ভরা পূর্ণিমায় তোমার ঘরের আঙ্গিনায় দাঁড়াব।
তুমি দুয়ার খুলে আমার হাত দুটো ধরে
তোমার ঘরে নেবে?
দেখবে কি প্রচন্ড সুখে কেঁপে উঠব
চোখে জল ঝরবে আনন্দ হয়ে।
নাকি ফিরে যেতে বলবে আমাকে?
পৃথীবীর সবটুকু দু:খ বুকে চেপে
ফিরে আসব আমি।
কাজল কষ্ট হয়ে ঝরবে
প্রিয় বেলীফুল কষ্টের ছেঁয়ায় নেতিয়ে যাবে।
আমি অপেক্ষায় থাকি স্বপ্ন পূরনের
চোখ বুজে,হাত জড়ো করে খুঁজি ঈশ্বরকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



