সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৩১
বাবা-মা আর আমি, এই হলো পৃথিবী
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বাবা -মাকে নিয়ে আমার পৃথিবী।বাবা-মার অনুভূতি, অস্তিত্ব সবসময় আমাকে আষ্টেপৃষ্টে ঘিরে থাকে, যদিও তাদের কাছ থেকে দূরে থাকি।আমার জন্মের আগে আমার একটা বোন ছিলো, দু বছরে সে মারা যায়।তার স্মৃতি, একাতীত্ব,হয়ত অন্য আরেকটা সন্তানের অপেক্ষায় আমার বাবা-মায়ের কেটেছে আরো কতগুলো বছর।আমার বাবা নাকি সবসময় বলত একটা মেযে আল্লাহ নিয়ে গেছে, আমি আরেকটা মেয়ে চাই।যখন আমার জন্ম হলো আমার পুরো পরিবার আনন্দে ফেটে পড়লো।আমার ছোটবেলায় আমার নানা-নানু নাকি কখনো আমার কান্না সহ্য করতে পারতো না, অস্থির হয়ে যেতো।আমি যখন বুঝতে শিখলাম, সবাই বলতো ওই মেযেটি থাকলে তো কেউ বিশ্বাস করত না এরা বোন।ওই মেয়েটা এত সুন্দর ছিলো, আর এ তো একেবারেই আলাদা।আমার মা হাসতো, আর বাবা বলতো”আমার মেয়েটা মিষ্টি দেখতে!”মাকে দেখতাম মা আমার বোনটার জন্য প্রায় কাঁদে, ওর জামাকাপর বের করে, রোদে দেয়,আবার আলমারিতে রেখে দেয়।প্রতি জন্মদিনে হিসেব করে ও বেঁচে থাকলে কত বছর হতো, এখনও এত বছর পরেও সেই হিসেব আমার মা করে।আমাকে একা কোথাও যেতে তি না, আদরের বাড়াবাড়ি ছিলো যা শাসনের মত।কেউ বেড়াতে নিয়ে যেতে চাইলে আমার মা এলাউ করত না।কি ভিশন খারাপ লাগত তখন, কাঁদতাম।মনে হতো আমার মা এমন কেন, কেন আমার জন্য এত নিয়ম?মা চাকরি করে বলে আমি আমার মার সাথে ঢাকার বাইরে ছিলাম।এস এস সি পাস করার পর যখন বাবার সাথে চলে আসব, সে কি কান্না!আম্মা বলত আমার বুকটা খালি হয়ে যাচ্ছে।ঢাকায় এসে দেখলাম আমার কিছুই ভালো লাগে না, আমি নিজে নিজে কিছুই করতে পারি না,আমি মাকে খুঁজি মনে মনে।বাবা জানতে চাইত মন খারাপ লাগে কিনা, আমি বলতাম না।আমার বাবা আমি অনার্স পাস না করা পর্যন্ত পরীক্ষার সময় আমাকে খাইয়ে দিত, কাটা বাছতে পারতাম না বলে মাছ বেছে দ্তি।বুঝত মার জন্য আমি কস্ট পাই, আমাকে ঘুরতে নিয়ে যেত কিন্তু চাচা-চাচীর বাসায়ও থাকতে দিতে চাইত না।আমার আর আব্বার রুমের মাঝের দরজা রাতে খোলা থাকত, হঠাৎ যদি ভয় পাই, যদি ঠান্ডা লেগে যায়!সবাই বলতো ”মেয়েকে বড় হতে দিচ্ছ না”।অনার্স পাস করে বাইরে মাস্টার্স করার জন্য এপ্লাই করলাম,মা কাঁদে.....অকারনেই জড়িয়ে ধরে থাকে আমাকে।অবশেষে যাওয়া হলো না।পরে বুঝলাম এটা কত ভালো হয়েছে, আমি চলে গেলে বাবা-মার পৃথিবীটা ফাঁকা হয়ে যেত।এখন আমি আতœনির্ভরশীল, নিজের টেক কেয়ার করতে পারি।এখন বাবা-মাকে ঘিরেই পৃথিবী।এখন ভাবী,আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা হয়ত সবাই এমন ভাবে।আমি যখন মার কাছে যাই...ফিরে আসার সময় যতক্ষন দেখা যায় ফিরে দেখি মা দাঁড়িযে আছে, পাশে বসে বাবা বাবা খেয়াল করে।বাবার অভিমান আমি নাকি মাকে বেশী ভালোবাসি।আসলে দুজনকেই ভালোবাসি..মাকে মনে হয় আমার প্রথম সন্তানআর আমার অভিমানী লক্ষী বাবাটাকে কি ভিশন ভালোবাসি আমি।সবসবময় আল্লাহকে বলি”আল্লাহ তুমি আমার বাবা-মাকে ভালো রাখ, বাঁচিয়ে রেখো..যতদিন আমি বাঁচব, না হয় আমি কেমন করে বাঁচব, আমার পৃথিবী অন্ধকার হয়ে যাবে” ।ভাবলেই সব ঝাপসা হয়ে যায়। ইদানীং বাবা-মার স্বপ্ন পূরণ করতে পারছি না,আমি জানি আমার চিন্তায় মা অসুস্থ হয়ে যাচ্ছেন।কিছু করতে পারি না,শুধু ডাক্তারের কাছে দৌড়াই।ব্যর্থ আমি, শুধু ঈশ্বরের সাহায্য পাব বলে অপেক্ষায় থাকি।অসহায়ের মত বাবা-মায়ের কষ্ট অনুভব করি।বলতেও পারি না”মা গো আমি সব কষ্ট মুছে দিব।”মনটা অস্থির হয়ে আছে...কাল বাবা-মার কথা শুনিনি বলে।
৩০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।