আমার মা, দেশ আর কিছু দু:খ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ইতিহাসের গভীরতা আমার জানা নেই।আমি এই বাংলাদেশের একজন নিতান্ত সাধারন মানুষ।আমি এই প্রজন্মের একজন যে মুক্তিযুদ্ধ দেখিনি, বইয়ে পড়েছি..জানি, আমি খুব ভালো জানি না..এত পড়াশোনাও করিনি এই বিষয়ে..তবু যেটুকু জেনেছি, মিডিয়ার কল্যানে আর বই, সংবাদপত্র আর বাবা-মা, কাছের মানুষদের কাছে।রাজনীতীর মারপ্যাচ বোঝার মত এত জটিল, কুটিল জ্ঞানও আমার নেই যেমন নেই এই দেশের বেশীরভাগ সাধারন মানুষের।শুধু বুঝি এদেও দরকার ক্ষমতা, খেটে খাওয়া মানুষদের রক্ত চুষে খাওয়ার জন্য।নিজেদেও লোভ চরিতার্থ করার জন্য। আমি এটুকু বুঝি আমার মাকে ’মা’ বলার সাথে---মাকে গভীর ভালোবাসার সাথে এই বাংলাদেশের একটা গভীর সম্পর্ক আছে।আমার সমস্ত অস্তিত্ব দিয়ে আমি মাকে যেমন অনুভব করি, এই দেশটাকেও করি।আমি মায়ের সন্তান, আমার মাকে ত আমিই ভালোবাসব, শ্রদ্ধা করব।আমি এই দেশের সন্তান, যে দেশে আমি স্বাধীনভাবে বেঁচে আছি, মাকে ’মা’ বলছি আমার ভালোবাসার কথা বলছি, স্বপ্ন দেখছি....এই দেশকে মায়ের স¤মান দিয়ে কত কত সন্তান রক্ত দিলো।সেসব শ্বাসরুদ্ধকর সময়ের কথা, দিনের কথা ভেবে গা শিউরে উঠে আপনাআপনি..জলে ভরে উঠে চোখ আর বিশ্বাসঘাতকদের প্রতি ঘৃণায় বুকের ভিতরে ঝর ওঠে।ওরা এই দেশকে নিয়ে কথা বলে , এখনও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত কণ্ঠস্বর তুলে আর আমরা সাধারন মানুষরা অবাক হয়ে চেয়ে থাকি কিছু করতে না পারার ব্যর্থতার লজ্জায় মাথা নীচু করি। রাজাকার নামক ঘৃণ্য কীটরা যারা এইদেশকে অপমানিত করেছে তাদের পায়ের স্পর্শে এখনও আমার এই দেশটা অপমানিত হয়, মাটি ঘৃণায় মুখ বুজে থাকে।আর এখনও কিছু অমানুষ বেচে থাকে রাজাকারদের কুকর্মের নির্লজ্জ সাফাই গাইতে...... প্রতিষ্ঠিত করতে, মুক্তিযুদ্ধকালিন কিছু করুন, মর্মান্তিক দৃশ্য যা দেখলে..কল্পনা করলে কেঁপে উঠার কথা, নিশ্বাস ভারী হয়ে যাবার কথা তা নিয়ে কটুক্তি আর তাকে প্রশ্নবিদ্ধ করতেও তাদের বিবেকে বাধে না।
হায় দেশ এরাও কি তোমার সন্তান?এদের ঘৃণা করতেও ঘৃণা হয়, রুচিতে বাধে..এদের অমানুষ বললে অমানুষকেও অপমান করা হয়।এরা কারা?কেন এখনও এদের অস্তিত্বের মুখোমুখি আমরা হই?
৩৮টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।