-চাঁদের ওপর পৃথিবী দেখাবে বলে
বসিয়ে রাখলে এত রাত
কই তোমার সেই গ্রাস হওয়া পূর্ণ-চাঁদ?
-যদিবা মেঘে ঢেকে গেলো আকাশ
তোমাকে দেখাতে তবু পাড়ি
নিবিড় হয়ে দাঁড়াও,
একবার তাকিয়ে দেখ এই গভীর রাত...
-যতসব বাজে কথা
-মোটেও বাজে কথা নয়, পৃথিবীর জন্মের পর
যতবার হয়েছে পূর্ণ-চন্দ্র-গ্রাস
তার থেকে ঢের বেশি আমরা...
-কি কর, চুলের বাঁধন খুলব না এখন
-আঁধারের সাথে চুলের গন্ধ
আমার কাছে ফুলের মত সুবাস ছড়ায়
-না ছাড়ো, এখন না...
- তবে না পূর্ণ-গ্রাস-চাঁদ দেখবে বলে
-তা না হয় হল, তার সাথে চুল আর
নিবিড় হয়ে দাঁড়ানোর কি আছে বল?
-ধর, আমি আর তুমি যদি
চাঁদ আর পৃথিবী হই
আর আমাদের এই রাতটাই
এই পরস্পরের কাছে থাকাটার মুহূর্তে যদি
ঐ বাল্বটাকেই সূর্য মনে করি
-তাহলে, জটিল করে বল কেন?
- আচ্ছা, এই তো সহজ করে বলছি
এই যে হ্যাঁ আমার ছায়া তোমার ওপর
এভাবে...
- যাহ্
-এই পূর্ণ-গ্রাসের জন্য যে অপেক্ষা
-তাই না! ...
- এখনও কি সূর্যের উপস্থিতি লাগবে বল!
-জানি না....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



