somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

বিন্নি পল্লীঃ

১৮ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিন্নি পল্লীঃ

কথায় আছে বারো মাসে তেরো পার্বণ। আমাদের লোকজ সংস্কৃতি খুবই সমৃদ্ধ। আধুনিকতার ছোঁয়ায় ও কৃত্রিমতায় অনেককিছুই হারিয়ে গেলেও দেশের কোনো কোনো জনপদে অতীতের সমৃদ্ধ লোকজ সংস্কৃতি এখনও বেশ দাপটের সঙ্গে টিকে আছে। এমনই একটি লোকজ খাবার বিন্নি ধানের খই।

খুবই সৌখিন খই বিন্নি। দেখতে যেমন ধবধবে সাদা, খেতেও পারেন দাঁত নেই এমন বুড়ো দাদা। আমাদের সাহিত্য-সংস্কৃতি, লোকসঙ্গীতে, পালাগানে, বিচ্ছেদ গানে বিন্নি খইয়ের ব্যবহার রয়েছে। বিশেষ করে ছড়া সাহিত্যের বিন্নি বিষয়ক ছড়াটি বাংলা সাহিত্যে কালজয়ী হয়ে আছে:

আমার বাড়ি যাইও বন্ধু, বসতে দেবো পিঁড়ে
জলপান যে করতে দেবো শালি ধানের চিড়ে
শালি ধানের চিড়ে দেবো বিন্নি ধানের খই,
বাড়ির গাছের সবরী কলা গামছা বাঁধা দই।

বিরহী বধূয়া প্রবাসী স্বামীকে উদ্দেশ করে লোক সুরে বলেছে।।
বিন্নি ধানের খই রাইখাছি
রাইখাছি দুধের সর,
সোহাগ কইরা মুখে দেবো
আইলে আমার ঘর।

পালাগানেও বিন্নি খইয়ের কথা উল্লেখ আছে। বিশেষ করে ময়মনসিংহ গীতিকার নায়িকারা চন্দ্রাবতী, মহুয়া, মলুয়া, কংকা লীলা, মদীনা এদের মুখে বিন্নি খইয়ের কথা উচ্চারিত হয়েছে।

বিন্নি খই বাংলাদেশের অন্য কোনো জেলায় তৈরি হয় কিনা জানা নেই। তবে এক সময় বৃহত্তর ময়মনসিংহের প্রতি ঘরে ঘরেই বিন্নি খই ভাজা হতো।

দিনকাল পাল্টেছে। আধুনিকতার দাপটে হারিয়ে যাচ্ছে আমাদের ঐতিহ্যবাহী বিন্নি খই। ঐতিহ্যবাহী বিন্নি খই বিলুপ্তির পথে সত্য। এরপরও আনন্দের সংবাদ যে, কিশোরগঞ্জ জেলার একটি গ্রামে মহা ধুমধামের সঙ্গে প্রতিবছর বিন্নি খই ভাজা হয়। বিক্রি হয় দেশে-বিদেশে।

একটি গ্রামের নাম দাসেরগাঁও। জানা যায়, সুদূর অতীতে এ গ্রামে হিন্দু সমাজের দাস সম্প্রদায়ের বসবাস ছিল। সে কারণে গ্রামের নাম দাসেরগাঁও। কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার বনগ্রাম ইউনিয়নের গ্রাম দাসেরগাঁও। দু'টি কারণে গ্রামটি বৃহত্তর ময়মনসিংহ ছাড়াও বাংলাদেশের অন্যান্য জেলায় পরিচিত ও বিখ্যাত। প্রথমত, এ গ্রামে রয়েছে জারীগানের দল। মরহুম ছালাম বয়াতির নাম অনেকেই জানেন। বর্তমানে আশু বয়াতি জারীগান করে একাধিকবার জেলা ছাড়াও বাইরের জেলাতেও চ্যাম্পিয়ন হয়েছেন। দ্বিতীয়ত, বিন্নি খইয়ের জন্য গ্রামটি সারাদেশে পরিচিত। ঢাকা ছাড়াও মধ্যপ্রাচ্যের অনেক দেশে দাসেরগাঁও থেকে বিন্নি খই রফতানি করা হয়ে থাকে। শীতের শুরু থেকে বৈশাখ মাস পর্যন্ত বিন্নি খই ভাজা হয়। বিভিন্ন জেলা থেকে পাইকারগণ এসে এখান থেকে বিন্নি ধানের খই নিয়ে যান। এক সময়ের হতদরিদ্র বিন্নি পল্লীতে এসেছে সচ্ছলতা। শুধু বিন্নি খই বিক্রি করে অনেকেই রাতারাতি ঝলমলে টিনের ঘরের বাসিন্দা হয়েছে। বিন্নি পল্লীতে ফিরে এসেছে স্বাচ্ছন্দ্য। বিন্নি খইয়ের ধবধবে সাদার মতোই হাসি ঝিলিক দিচ্ছে বিন্নি পল্লীর বধূদের মুখে। টেলিভিশন চ্যানেল বিন্নি পল্লী নিয়ে প্রতিবেদন করলে দেশের মানুষ জানতে পারতো আমাদের সমৃদ্ধ অতীতের সৌখিন অধ্যায়।

কিশোরগঞ্জ জনপদে বিন্নি খই খাওয়ার পদ্ধতি বেশ মজাদার। গরম দুধ, খেলনা কদমা (বড় বাতাসা) আর বিন্নি খই একসঙ্গে মিলিয়ে খেতে বেশ মজা।

আসুন আমরা সবাই মিলে আমাদের ঐতিহ্যবাহী বিন্নি খই সবার কাছে পরিচিত করে তুলি। পুনরুজ্জীবিত করি হাজার বছরের ঐতিহ্য লালিত লোকজ সংস্কৃতিকে।

(লেখায় ব্যাবহৃত দুইটি ছড়া ডঃ আশরাফ সিদ্দিকীর " বাংলার প্রাচীণ লোক সাহিত্য" বই থেকে নেয়া)
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:০৯
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×