somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলো, বদলে যাই (কোন এক বন্ধু দিবসে লেখা)

৩১ শে আগস্ট, ২০১২ সকাল ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজীবন বন্ধু থাকতে চেয়েছিলাম আমরা। ভেবেছিলাম এই নতুন সম্পর্কে জড়াবার পরও আমাদের সবচেয়ে বড় পরিচয় থাকবে আমরা বন্ধু। কিন্তু এক বছর যেতে না যেতেই আমাদের অন্য পরিচয়টা বড় হতে থাকে। ক্রমশ আমি পরিবর্তিত হতে থাকি, তুমিও। যে আমি কখনো কর্তৃত্ব পরায়ন হতে চাইনি, সে আমি কথায় কথায় কর্তৃত্বের ছড়ি ঘুরাই তোমার উপরে। আর যে তুমি যখন তখন তর্ক জুড়ে দিতে আমার সাথে, রাগ করলে আমার পিঠে দুমাদুম কিল বসিয়ে দিতে, সেই তুমি এখন আমার ভয়ে সদা তটস্থ থাক। বলতে পার, কেন আমরা এমন হয়ে গেলাম? কে দায়ী? বোধ হয় আমিই। নাকি তুমি? নাকি আমাদের এই সমাজের শিখিয়ে দেয়া তথাকথিত শিক্ষাগুলো? কি জানি!

তোমার কি এখনও মনে আছে আমাদের সেই বিশ্ববিদ্যালয়ের দিনগুলোর কথা? আমাদের ক্রমশ গাঢ় থেকে গাঢ়তর হয়ে ওঠা বন্ধুতার দিনগুলোর কথা? আমাদের মধ্যে গোপনীয়তা বলতে কোন শব্দ ছিল না তখন। জীবনে ঘটে যাওয়া ছোটখাটো ঘটনাগুলোও একে অন্যকে না বলা পর্যন্ত শাস্তি পেতাম না। এখন কিনা সে সব দিন শুধুই অতীত। এখন আমাদের মনে গোপন কুঠুরির অভাব নাই। আমরা এখন একে অন্য থেকে কিছু কিছু ঘটনা লুকাতে সদা ব্যতিব্যস্ত। মনে ভয়, কি জানি এ ঘটনাটা জানলে কোন তুলকালাম কান্ড ঘটে বসে! ওথেলীয় ইর্ষাও তো আমাদের মনের মধ্যে ছিল না কোনও কালে। বিশ্বাসের কমতি ছিল না মনের মধ্যে কোনও। এখন কেন তবে বাড়ির বাইরে গেলে আমি নির্বিঘ্নে থাকতে পারি না? তুমিও বা কেন অফিস থেকে বাড়ি ফিরতে আমার দেরী দেখে অস্বাভাবিক কিছু চিন্তায় মন ভার করে বসে থাক? আমি বুঝি, তোমাকে এখন তোমার ছেলে বন্ধুদের সাথে গোপনে যোগাযোগ রাখতে হয়। পাছে আমি কষ্ট পাই অথবা রেগে উঠি!

আমার প্রায়ই মনে হয় আমি তোমাকে বন্দী করে রেখেছি। তোমার স্বতঃস্ফুর্ততা গলা টিপে হত্যা করেছি। এমন কি কথা ছিল? আমাদের বাঁধনটা কি ক্রমশ আলগা হয়ে পড়ছে না? তুমিও নিশ্চয়ই বুঝতে পার। এখন ঠিক এই মূহুর্তে আরেকটা ঝড় উঠলে সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে। খড়ের কুটোর মতো উড়ে যাবে আমাদের সবটুকু ভাললাগা, ভালবাসা। আমার ভয় হচ্ছে, প্রচন্ড ভয়। কখন যে সে ঝড় ধেয়ে আসে আমাদের জীবনে! আমি বা আমরা দুজনই জানি, সে ঝড় আসবেই। অথচ (তুমি চাও কি, না চাও, জানি না) আমি কিন্তু চাই না, কখনোই চাই না। তাইতো আজ আমার এই চিঠি। তুমি চিঠিটা যখন পড়ছ, তখন আমি অফিসে। কাল মাঝ রাতে যখন ঘুম ভেঙ্গে যায়, হঠাৎ মনে পড়ে এক সময় আমরা প্রতিদিন একজন আরেকজনের কাছে চিঠি লিখতাম। আমরা বিশ্বাস করতাম চিঠিতে নিজেকে প্রকাশ করা যায় সবচেয়ে বেশী। নিজেদের প্রকাশ করার জন্য, একে অন্যকে চেনার জন্য, চিঠি লিখতাম আমরা। আর এখন! এখন কথাই হয়না ঠিকমতো!
তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো, আমি আমার।

আজ অনেক দিন পর তোমাকে লিখলাম। আশা করব তুমিও একটা কিছু লিখবে। তার উত্তরে আমি আবার। এভাবে আগের অবস্থানে আবার আমরা ফিরে যাব। আবার আমরা নতুন করে শুরু করব। একবার ভাঙলে নাকি জোড়া লাগে না কোন কিছু। আমি এ বিশ্বাস করি না। মানুষের মনটা কি নিরেট বস্তু? নিশ্চয়ই না। মন জোড়া লাগতে জানে। জোড়া লেগে আগের চেয়েও শক্ত হতে জানে। চল, নতুন করে শুরু করি। চেষ্টা করতে তো দোষ নাই কোন।
এই বন্ধু দিবসে আবার আমরা বন্ধু হই।
পৃথিবীর সকল স্বামী-স্ত্রী বন্ধু হোক।

৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×