
আর বাকী মাত্র ৭ দিন
জেনে-শুনে-দেখে ভোট দিন
সবকিছুর আগে জানুন, প্রার্থী কে এবং কেমন? এক্ষেত্রে তার স্বভাব, চরিত্র, আচার-আচরণ ও নৈতিক-মানবিক গুণাবলী বিচার করুন। এরপর তার সম্পর্কে এলাকাবাসীর ধারনা ও মতামত শুনুন। তারপর প্রার্থী অসৎ, চরিত্রহীন, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, খুনী, ঋণ ও বিল খেলাপি কিনা তা দেখুন। কারণ আপনার নির্বাচিত প্রার্থী আগামী দিনে আপনার প্রিয় দেশটিকে পরিচালনা করবে।

এজন্য সবকিছু জানা-শুনা-দেখার পর আপনার সিদ্ধান্ত গ্রহণ করুন ও আপনার মূল্যবান ভোটটি প্রদান করুন। মানবিকতাহীন প্রার্থীকে না বলুন, আপনার ভোটাধিকার সংরক্ষণ করুন।

জেনে-শুনে-দেখে ভোট দিন, দেশের সার্বভৌমত্ব রক্ষা করুন। আপনার মূল্যবান একটি ভোট, বদলে দিতে পারে অনেক কিছু।

সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



