বড় তাড়া। ফস ফস সাফেল হচ্ছে তাস। চলন্ত বাস থেকে ছুড়ে দেওয়া পয়সা কোথায় গিয়ে পড়ে কে জানে? আর জলতলে পয়সা পড়ে ডুবে যেতে থাকে, প্রবল ঠান্ডা পড়ে। নো স্মোকিং টিং টিং বাতি, কাটাচিহ্ন,শিলাজিতের মিউজিক ভিডিওর মতো ধোঁয়া ঢাকা জুয়ার ঠেক, কড়িকাঠে দুলে ওঠা চাইনিজ ল্যামপ।
আমি এইসব দেখি, পায়ের ছাপের মতো শ্বেত পাথর ফলকে ঢেকে গেল তারাপীঠ আর মাঠেতে কচুপাতায় অজস্র ফড়িং।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০২৩ রাত ৮:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



