দরজার সবুজ রং চুরি করে নিল সে, আর গোটা কাজুবাদামের জঙ্গলে তখন এক নক্ষত্র শুষে নিচ্ছিল সমস্ত বাক্সবন্দি মৌচাক-মধু।
কয়েকটা ডাবের খোলা সার্চ লাইটের আলোয় গড়াতে শুরু করে দিলে ভয় পেয়ে সব দূরে সরে যেও। তোমার বাড়ি আমার বাড়ি ঢেউএর তলায় সবাই কেবল বালি হয়ে পাড়ছে ক্রমাগত।
ঝাউ তোর আঙুলগুলো এভাবে বাতাসে বাতাসে ক্ষয়ে যেতে যেতে কেবল আঁশটে গন্ধে বেঁচে থাকবে ছোটবেলার ড্রইং খাতা।
আর কত উড়ে যাবি ঝাউ? গ্রহ ও নক্ষত্রের অভিসন্ধি জানার মহাকাশ যান হয়ে ওঠে ঝনক ঝনক ঝাউ, সুই-ই-ই-ই-ই-ই-ই-ই, ওই দূর বালুতট, ওই সব চাঁদের কলঙ্ক। সসাগরা সমুদ্রের ফনা হাঁচড়ায়, পিছুটানে, ধুস।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০২৩ সকাল ৭:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



