দিন গেলো সময়ের কর গুণে গুণে
তোমার চোখে উঠে এসেছে চশমা
কপালে স্থায়ী কুঞ্চন
আমার হাতে দুঃসহ জীবনের ভার
বললে নিশ্চিত ভুল হবে, কতদিন হয়না দেখা তোমার আমার
শিশির ভেঁজা দূর্বা ডাকে এখনো
কখনো কখনো
দূর্লভ অবসরে
লক্ষ্যানদীর উপাখ্যান লক্ষ্মীদি
কখনো কি
তোমার মনে পড়ে?
চৈত্রালী রোদে মাখামাখি আমাদের ছায়া
আদরে চুমুতে ভরেছে বিকেল
ঘুমচুরি করে রাতের ন্তন চুষে পান করি
এইসব সুখময় স্মৃতি;
গত-জীবনের বিবর্ণ চিত্রকল্প
তোমার বুকের কড়া কখনো নাড়ে কি?
মনে পড়ে লক্ষ্মীদির আড়ালে
তুমি ছিলে আমার গোপন মৃন্ময়ী?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




