অনুসন্ধান:
cannot see bangla? সাধারণ প্রশ্ন উত্তর বাংলা লেখা শিখুন আপনার সমস্যা জানান ব্লগ ব্যাবহারের শর্তাবলী

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

আমার প্রিয় পোস্ট

সেরা ১০ স্মার্টফোন : ২০১২

২৫ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:২৯ |

শেয়ারঃ
0 0

২০১২ সালজুড়েই স্মার্টফোনের রাজত্ব। সম্প্রতি পিসিওয়ার্ল্ড সাময়িকী প্রকাশ করেছে এ বছরের সেরা ১০ স্মার্টফোনের তালিকা। সে তালিকায় কোন কোন স্মার্টফোন আছে, তা এবার জেনে নেওয়া যাক।

মটোরোলা ড্রয়েড রেজর এইচডি
গত বছরের শেষের দিকে মটোরোলা রেজর ড্রয়েড মডেলের মাধ্যমে হারানো বাজার আবার ফিরে পায়, যার সর্বশেষ সংস্করণ মটোরোলা ড্রয়েড রেজর এইচডি। পাতলা, দেখতে দারুণ ও আকর্ষণীয় ডিজাইনের ডিসপ্লেযুক্ত এই সেটে রয়েছে ১.৫ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর।এটি চলে অ্যান্ড্রয়েডে।এতে আছে ৪.৭ ইঞ্চির এইচডি পর্দা ও ৮ মেগাপিক্সেলের ক্যামেরা
ফিচারস জানতে এহানেই গুতান

অ্যাপল আইফোন ৫
আইফোন ৫ বাজারে আসার পরই তা লুফে নিয়েছে অ্যাপলপ্রেমীরা। নিঃসন্দেহে নতুন এই স্মার্টফোনটি আগের চেয়ে দ্রুত, হালকা ও আকর্ষণীয়। ১১২ গ্রাম ওজন আর ৭.৬৬ মিলিমিটার পুরুত্বের আইফোন ৫-এ ব্যবহূত হয়েছে ডুয়াল কোরের নতুন কর্টেক্স এ৬ প্রসেসর ও এআরএমের তৈরি এ-১৫ চিপসেট। এতে যোগ হয়েছে৮ মেগাপিক্সেলের এইচডি ক্যামেরা।
ফিচারস জানতে এহানেই গুতান

স্যামসাং গ্যালাক্সি এস থ্রি
নেক্সাসের পরপরই স্যামসাং বাজারে ছাড়ে গ্যালাক্সি এস থ্রি স্মার্টফোন। ৪.৮ ইঞ্চির সুপার এএমওএলইডি পর্দার এই ফোনে রয়েছে কোয়াড কোর প্রসেসর, স্মার্ট আই ট্র্যাকিং-সুবিধা, ৮ মেগাপিক্সেল ক্যামেরা, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম।
ফিচারস জানতে এহানেই গুতান

স্যামসাং গ্যালাক্সি নোট টু
সেরা তালিকায় স্যামসাংয়ের আরেকটি পণ্য স্থান করে নিয়েছে। সেটি হলো গ্যালাক্সি নোট টু। ফোনটির ৫.৫ ইঞ্চির এইচডি সুপার এএমওএলইডি পর্দার সাহায্যে ব্যবহারকারীদের ছবি দেখার অভিজ্ঞতা হবে জীবন্ত ও পরিষ্কার। ১.৬ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর এই স্মার্টফোনকে করেছে শক্তিশালী।
ফিচারস জানতে এহানেই গুতান

এইচটিসি ড্রয়েড ডিএনএ
দেখতে দারুণ ও আকর্ষণীয় ৫ ইঞ্চির এইচডি পর্দার এই ফোনসেট অনেকের হাতে উঠে এসেছে।১.৫ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসরের এই ফোনে আরও আছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ-সুবিধার ৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনের দিকে ২.১ মেগাপিক্সেল ক্যামেরা। এটিও চলেঅ্যান্ড্রয়েডে।
ফিচারস জানতে এহানেই গুতান

নকিয়া লুমিয়া ৯২০
স্মার্টফোনের বাজারে পড়তি অবস্থা কাটাতে নকিয়া উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেমে ‘লুমিয়া ৯২০এন’ এনে বেশ প্রশংসিত হয়েছে। লুমিয়ায় দেওয়া হয়েছে ৪.৫ ইঞ্চির নকিয়া পিউরমোশন এইচডি প্লাস পর্দা।ডুয়াল কোর ১.৫ গিগাহার্টজ স্ন্যাপড্রাগন এস ফোর প্রসেসর আছে এতে। আরও আছে৮ মেগাপিক্সেলের ক্যামেরা।
ফিচারস জানতে এহানেই গুতান

গুগল নেক্সাস ফোর
গুগল ও এলজির যৌথ উদ্যোগে বাজারে আসে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোন গুগল নেক্সাস ৪। ৪.৭ ইঞ্চির পর্দা আছেএতে।এতে আছে ১.৫ গিগাহার্টজ কোয়াড কোর ক্রেইট প্রসেসর। এ ছাড়া আরও রয়েছে পেছনে ৮ মেগাপিক্সেল, সামনে ১.৩ মেগাপিক্সেল এইচডি ক্যামেরা এবং এনএফসি প্রযুক্তিসহ তার ছাড়া চার্জ করার সুবিধা।
ফিচারস জানতে এহানেই গুতান

এইচটিসি ওয়ান এস
সেরা দশের তালিকায় এইচটিসির আরেক স্মার্টফোন ওয়ান এস। এটিও চলেঅ্যান্ড্রয়েডে।১১৯.৫ গ্রাম ওজনের এই সেটের পুরুত্ব মাত্র ৭.৮ মিলিমিটার। এতে আছে ১.৫ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর।
ফিচারস জানতে এহানেই গুতান

এইচটিসি ওয়ান এক্স
এইচটিসি ওয়ান সিরিজের আরেকটি সেরা স্মার্টফোন এইচটিসি ওয়ান এক্স। ৪.৭ ইঞ্চি পর্দার এই সেট চলে অ্যান্ড্রয়েডে।
ফিচারস জানতে এহানেই গুতান

আইফোন ফোর এস
স্মার্টফোনের জগতে আলোড়ন সৃষ্টিকারী অ্যাপলের টাচস্ক্রিন ফোন আইফোন ফোর এস বছরের শুরুর দিকে বাজারে এসেই জায়গা করে নিয়েছিল শীর্ষ তালিকায়। এর একটি মজার অ্যাপ্লিকেশন হলো ‘সিরি’। ফোনের হোম বাটনটি টিপে কথা বললেই ‘সিরি’ বুঝবে আপনার মনের কথা। ৮ মেগাপিক্সেল ক্যামেরা আছে এতে।
ফিচারস জানতে এহানেই গুতান

 

সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:২৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 


১২টি মন্তব্য

১. ২৫ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৪৪

২৫ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ

২. ২৫ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪৬

নতুন বলেছেন: ১) ফোর এসই সেরা...

২) এইচটিসি ওয়ান এক্স

ঠিক ই আছে... জটিল দুইটা জিনিস

২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:১৪

লেখক বলেছেন: কিনা ফালান যে কোনো একটা আসোলেই জটিল দুইটা জিনিস । ধইন্যা লই্য়েন ।

৩. ২৫ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫১

ইমরাজ কবির মুন বলেছেন:
ড্রয়েড ডিএনএ টা সবচে পছন্দের ||

২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:১৫

লেখক বলেছেন: লাইক

৪. ২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:১৮

নতুন বলেছেন: ফোর এস ব্যবহার করতাছি.. ;)

এই গুলি ঐটা দিয়াই তোলা..
Click This Link

আর এইটা
Click This Link

২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:১৩

লেখক বলেছেন: বিয়াফুকস, চ্রম, :-B :-B :-B



মাগার মুই তো কিনার পারমু না মোর ট্যাহা নাইক্কা । :(( :(( :(( :(( :(( :((

৫. ২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:২২

মাহবু১৫৪ বলেছেন: এইসব কেনার টাকা নাই। গরিব মানুষ আমি । :((

২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:০৯

লেখক বলেছেন: মাহবু১৫৪ ভাই কাইন্দেন না মুইও আন্নের দলে । :(( :(( :(( :(( :((

৬. ২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:১৫

েনহ।ল বলেছেন: htc droid dna এর price টা কত জানাতে পারবেন দোয়া করে ??? বাংলাদেশ এ কি পাওয়া যাবে ???

২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:৩৪

লেখক বলেছেন: গুটা মারুন



বাংলাদেশে পাওয়া যাবে কি না বলতে পারছি না

 

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফমর্। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

 

© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি | বিজ্ঞাপন