কয়দিন আগে কলিগের বৌ মারা গেছে দুই বাচ্চা রাইখ্যা।
কলিগের জন্য সকলের কি মায়া উপচাইয়া পড়তাছে দেইখ্যা মনে মনে ভাবতেছিলাম আহা এই মায়া কয়দিন থাকবে তাই দেখার বিষয়।
আমার ভাবনা বাচ্চা দুইটার জন্য।
কয়দিন পড়ে আরেক এক কলিগ আইসা বলল, আফা শুনেছেন ওই ভ্যাড়ায় নাকি শালিকাকে বিয়া করতাছে।
আমি বললাম তো কি হইছে?
বউ মরেছে তো বিয়া করবেই, তাতে আবার দোষে কি হইলো?
কলিগ বললো, আরে না সেটা বলছি না, বিয়া করবে তো সেটা এমন কিছু না কিন্তু অন্তত ৪০টি দিন তো যেতে দিবি।
আরেক কলিগ বললো, অারে ব্যাপারটা এমন শুনেন-
এক লোকের বউ মারা যাওয়ার সময় ওসিয়ৎ করছিল -
বলছিল- শোন স্বামী,আমি যদি মারা যাই তো আমার কবর না শুকানো পর্যন্ত তুিম কিছু কইরো না (মানে ইয়ে)।
তো কথা মত কাজ!
মারা যাওয়া দু'দিন যেতে না যেতেই সে কবরে বাতাস দিতেছে।
এক স্বামী- স্ত্রী পাস দিয়ে যাচ্ছিল।
স্ত্রী স্বামীকে বলল দেখ, স্ত্রীর জন্য কত দরদ! কবরে বাতাস দিচ্ছে।
আর তুিম না!
স্বামী বলল চল কাছে গিয়ে স্বান্তনা দিয়ে আসি-
কাছে গিয়ে বলল, ভাইজান থাক বাতাস দিয়ে আর কি হবে তার চেয়ে বরং আল্লার কাছে দোয়া করেন, আল্লাহ যেন তাকে বেহেস্ত নাজিল করেন।
জবাবে লোকটি বলল না ভাইজান , সমস্যাটা অন্যখানে।
আমার স্ত্রী তো মারা যাবার সময় বলেছে কবর শুকানোর আগে কিছু যেন না করি-কিন্তু এখন ভালো একখান প্রস্তাব আসছে তো, তাই কবরটা একটু বাতাস দিয়ে তারাতারি শুকিয়ে বিয়াখান কইরা ফালাইতে চাই।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



