somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইবলিস ও তার দলবল

১০ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জিব্রিল থ্রিডি স্ত্রিনে বসিয়া বসিয়া শিলা কি জওয়ানি দেখিয়া মনে মনে গুনগুনাইতেছিল । এমন সময় পুচকে এক পাইক আসিয়া কহিল ইশ্বর জরুরী তলব করিয়াছেন। জিব্রিল মনে মনে ব্যাটার পিন্ডি চটকাইয়া কহিল,
দিল আমার ছুটির দিনখানি মাটি করিয়া, কিন্তু মুখে কহিল, কেন কেন ডাকিয়াছে?

পুচকে মাথা নাড়িল, তাহার মাথা নাড়া দেখিয়া জিব্রিলের মনে হইল যে কোন সময় উহার মাথা ঘাড় হইতে খসিয়া পড়িতে পারে । না, ইশ্বর এর এই প্রোডাক্ট খানা তেমন সুবিধার হয় নাই । সময় করিয়া একবার বলিতে হইবে।

জিব্রিল তাহার র্অন্তবাস পড়িতে পড়িতে কহিল, শালা আমার আর খাইয়া দাইয়া কোন কাজ নাই। একবার ইশ্বর আর একবার মনুষ্যকূল । কেন রে বাপ এখন তো আর সেই আরব্য রজনী নাই যে প্রদীপ ঘষিয়া দৈত্য বাহির করিতে হইবে। এখন মনূষ্য কূল অনেক আপডেট হইয়াছে একখানা ইমেল, এসএমএস বেশি ঝামেলা হইলে স্কাইপেতে কল করিলে হয়। তা না কিছু হইলে ‍তুমি যাও। বলি ফেরেস্তাকূলের টাইমলাইনে তো আমার ষ্টাটাস কম নয়।

গজরোইতে গজরাইতে জিব্রিল পৌছিল ইশ্বরের দরবারে । ইশ্বর একখানা দাবা সেট নিয়া বসিয়া ইবলিসের সঙ্গে আলোচনা করিতেছিলেণ ।
জিব্রিল কে দেখিয়া ইবলিস একখানা মিটু টাইপের ভেটকি মারিল । তাহা দেখিয়া জিব্রিলের পিত্তি জ্বলিয়া উঠিল, ইশ্বর এখানে বসিয়া আছে বলিয়া নাহইলে জুতাইয়া সে ইবলেসের বারোটা বাজাইত । গত বার যখন সে একখান হুরের সাথে লাইন ঘাট সেট আপ করিয়া আনিয়াছিল কিন্তু এ ব্যাটা ঠিক সেই সময় কামাসুত্র প্রয়োগ করিয়া ভাগাইয়া নিয়া গেল।

ইশ্বর জিব্রিল কে দেখিয়া কহিল, মনুষ্য কূল বরই বেয়াদব এবং অর্বাচীন হইয়া উঠিয়াছে, তাহাদের বোধ বুদ্ধি প্রায় হাটুতে নামিয়া আসিছে ।

জিব্রিল কহিল তাহলে একখান সিগন্যাল পাঠাইয়া দেন । মিক্রিল কে বলিলে সে একখান সুনামী, অথবা লাঠি দিয়া একখান গুতা দিলেইতো পৃথীবি লড়িয়া উঠিবে তাহাতে মানূষ্যকূলের একখানা শিক্ষা হউবে ।

ইশ্বর বলিল তুমার মাথা খানও দেখি দিন দিন মনুষ্যকূল ন্যায় গোবরে আখড়া হইয়া উঠিতেছে । আমার তো আর খাইয়া দাইয়া কাজ নাই কয় দিন পর পর সুনামী আর ভূমিকম্প দিয়া পৃথীবি লড়াই।

জিব্রিল মাথা চুলকাইয়া কহিল, তবে উপায় কি?

ইবলিস এবার তাহার পূর্ন দন্ত বিকশিত করিয়া কহিল । উপায় একখান বাহির করিয়া আমি ইশ্বরের নিকট সাবমিট করিয়াছি । উনি এপ্রভাল দিয়ে দিয়েছে।
ইশ্বর কহিলেন ইবলিস তার চেলা বেলা লইয়া মনুষ্য কূলে বসত করিতে চাহিতেছে । সে মনূষ্য কূলকে টাইট দিতে পারবি বলিয়াই আমার বিশ্বাস।

জিব্রিল মুখ হা হইয়া গেল। বলিল পৃথীবিতে ইবলিসের কাজ কি হইবে ? ইশ্বর ঠান্ডা মাথায় কহিলেন, কেন এখন যাহা করিতেছে গোলযোগ পাকানো।

জিব্রিল মনে মনে কহিল, পাইছ তোরে। কহিল এত অতি উত্তম প্রস্তাব তবে ইবলিশ ও তার দলবলকে বঙ্গ মুল্লুকে পাঠানো হউক । ওখানেই উহার কর্মস্থল শুরু হওয়া উচিত।

ইশ্বর বলিলেন, তবে তাই হোক ।
জিব্রিল মনে মনে কহিল, যা তোর জন্য বঙ্গ মুল্লুকে কিছূ উল্লুগ রেডি হউয়া বইসা আছে।

( কেউ যদি বর্তমান কোন দলবলের কর্মকান্ডের সাথে ইবলিস এর মিল খুজিয়া পান তবে জানাইবেন মনুষ্য রুপি ইবলিস দেখিবার খুব শখ)
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×