আমার প্রিয় পোস্ট

সারা রাত তুমি হেটেছো আমার নীঝুম সপ্ন পথে....... ফেরারী স্মৃতিরা গিয়েছে চলে, আমায় একাকি ফেলে..........

মাটন স্টেক একটু শর্টকাটে, (মনে হয় ক্ষুদা উদ্রেককারী পোষ্ট, তাই একান্তই ভোজন রসিকদের জন্য)

০১ লা আগস্ট, ২০০৯ সকাল ১০:০৮

শেয়ারঃ
0 0 0



উপকরণঃ
১. খাসির মাংস ১/২ কেজি,
২. মরিচ গুঁড়া ১ চা চামচ (ঝাল কি রকম খান তার উপর কম বেশি করতে হবে),
৩. লবণ পরিমাণমতো,
৪. স্বাদলবণ পরিমাণমতো,
৫. সয়া সস ২ টে· চামচ,
৬. তেল ৬ টে· চামচ,
৭. ঘি ২ টে· চামচ,
৮. সশা ১টা (সাজানোর জন্য, না থাকলেও চলবে),
৯. গাজর ১ টা (সাজানোর জন্য, না থাকলেও চলবে),
১০. টমেটো ১ টা (সাজানোর জন্য, না থাকলেও চলবে),

প্রণালী

১. মাংস টুকরা করে সব মরিচ গুঁড়া, লবন, স্বাদলবণ, সয়া সস দিয়ে মেখে ম্যারিনেট করতে হবে ১ঘন্টা (ক্ষুদা বেশি লাগলে ম্যারিনেট না করলেও চলে ;) তবে করলে ভাল হয়)।



২. বেকিং ট্রে তে সবটুকু তেল ঢেলে ছরিয়ে দিতে হবে যেন কোন অংশ বাদ না পরে।



৩. ওভেন এ ২৫০ তাপে বা ম্যাক্স এ দিয়ে ট্রে সহ প্রিহিট করতে হবে ৫ মিনিট।

৪. যখন তেল শিমার করা শুরু হবে বা গরম হয়ে যাবে তখন ট্রে বের করে মাংস সাজিয়ে দিয়ে ওভেনে ১০ মিনিট এর জন্য দিতে হবে।।



৫. ৭মিনিটের মাথায় ট্রে বের করে মাংস উলটিয়ে ঘি দিয়ে ব্রাস করে উপরের তাকে ৩ মিনিট এর জন্য দিতে হবে।।



৬. সশা, গাজর টমেটো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।




 

সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০০৯ বিকাল ৪:৩৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা আগস্ট, ২০০৯ সকাল ১০:১৮
একজন সৈকত বলেছেন: চমৎকার তো! এত্ত সহজ! একবার ট্রাই মারতে হবে।
অনেক ধন্যবাদ!!!
০১ লা আগস্ট, ২০০৯ সকাল ১০:২৩

লেখক বলেছেন: খেতে দারুন হয়, আশা করি ভাল লাগবে.....

২. ০১ লা আগস্ট, ২০০৯ সকাল ১০:২৫
ইন্ডিয়ানা জোন্স বলেছেন: বাসায় ওভেন আছে মাগার ব্যাভার করার ''শিশ্টম'' জানিনা... তাই ওভেন টারে কড়াই ওরফে তাওয়া ওরফে যেইটা রাখার জন্য ব্যাভার করা হয়:)... খুবই আরামদায়ক ব্যাবস্হা:).. ডিম ভাজার হইলেই ওভেন থিকা কড়াই/তাওয়া বাইর কইরা চুলায় বসায়া দাও.. জব ডান;) :)

ভবিষ্যতে ওভেন ব্যাভার করতে জানা কাউরে বিয়া করলে খাসি র স্টেইক খামু নিশ্চিত:);)... আপাতত পোস্ৎারে খিয়ালে রাখলাম:)

থ্যংস:)
০১ লা আগস্ট, ২০০৯ সকাল ১০:৩৫

লেখক বলেছেন: দোয়া করি তারা তারি আপনি তারি খুইজা পান আর আমরা আপনার কাছ থেইকা তার দারুন দারুন রান্নার কাহিনি (ইন্ডিয়ানা জোন্স স্টাইলে) পড়ি।

সবাই বলেন, আমিন, সুম্মা আমিন....

০১ লা আগস্ট, ২০০৯ সকাল ১০:৩৯

লেখক বলেছেন: আহাহ, দারুন....

রান্না করে যানাবেন কেমন হয়....

৪. ০১ লা আগস্ট, ২০০৯ সকাল ১১:১৮
ভাবনাহীন আমি বলেছেন: ভাই ওভেন তো নাই.......................
০১ লা আগস্ট, ২০০৯ সকাল ১১:৪৫

লেখক বলেছেন: চুলায় ট্রাই মারতে পারেন তয় তত মাজ হয় না......

৫. ০১ লা আগস্ট, ২০০৯ সকাল ১১:৩৪
রিমঝিম বৃষ্টি বলেছেন: ভাইজান মনে হয় হেভি রান্নাবান্না পারেন। আমারে কিছু বেসিক রান্না শিখাইলে কৃতজ্ঞ হই। এই যেমন, ভাত, ডাল, মাছ, মুরগী, গরু, খাসি। সারা জীবন রান্না শিখি নাই। এখন বিপদে পড়সি।
০১ লা আগস্ট, ২০০৯ সকাল ১১:৪৮

লেখক বলেছেন: আরে না, কি যে বলেন, নিজে খেতে ভালবাসি তাই একটু আধটু শেখা আরকি...

আর ব্লগে খাবারের পোষ্ট দিয়া ভয়ে থাকি, সবাই যেমনে ফাসির দাবি তোলে কুনদিন না সত্যি সত্যি ঝুলায়া দেয়....

৬. ০১ লা আগস্ট, ২০০৯ সকাল ১১:৪৭
রিমঝিম বৃষ্টি বলেছেন: রেসিপি দারুন হইসে। একখান পেলাস লন।
০১ লা আগস্ট, ২০০৯ সকাল ১১:৫০

লেখক বলেছেন: পেলাস টা জন্টি রোডস কায়দায় ক্যাচ নিলাম, আপনেও রান্না কইরা জানায়েন কেমন লাগল।

০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১২:০০

লেখক বলেছেন: কালপুরুষ দা আপনার সামনে আমি তো নস্যি.....

৮. ০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১২:০১
রিমঝিম বৃষ্টি বলেছেন: পিলিজ আমারে একটু ভাত-ডাল রান্না শিখান। আপনারে গুরু মানলাম। নাইলে না খায়া মরতে হইব।
০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১২:২১

লেখক বলেছেন: ভাত - ডাল রান্না অনেক জটিল, আমি মাফ চাই...

আর আমারে এখন তো গুরু মানলেন পরে শিখাইতে না পারলে তো মাইর একটাও মাটিতে পরব না....

০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১২:১৯

লেখক বলেছেন: সেইজন্যই তো এত ছোট রেসিপি, ঝটপট বানায়া ফালান....

১০. ০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১২:২৩
রিমঝিম বৃষ্টি বলেছেন: আমারে শিখাইতেই হইব। আপনি কি চান আমি না খায়া মরি?
০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১২:২৯

লেখক বলেছেন: সবুর করেন, সবুরে মেওয়া ফলে...... :)

১১. ০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩২
সাপ্নিক বলেছেন: আমার এত বড় ক্ষতি ক্যান করলেন ভাই, আপনার রেসেপি দেইখা এমুন খিদা লাগছে যে কোন কাজেই মন বসছেনা।
০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩৬

লেখক বলেছেন: ভাই, আগেই কইছিলাম ক্ষুদা উদ্রেককারী পোষ্ট, তাই কেবল ডেসপারেট যারা তাদের জন্য...... ;)

এখন কি আর করা, রান্না আরম্ভ করেন...

আপনারে অনেক ধইন্যাপাতা এইখানে আসার জন্য

১২. ০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩৩
রিমঝিম বৃষ্টি বলেছেন: ক্ষধার্ত ব্যক্তি কি সবুর করতে পারে? বলেন?
১৩. ০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩৬
অমিত০৯৭ বলেছেন: রুটি দিয়া খাওন লাগবো?
০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪৭

লেখক বলেছেন: খালি খাইতে সবচেয়ে মজা, আমি পোলাউ দিয়া চালাইছি...

তয় নান রুটি দিয়া খাইতে ভাল লাগার কথা..

১৪. ০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩৭
উদাসী স্বপ্ন বলেছেন: গুলশানের স্টেক হাউজে একবার এক বুলগার তার কাজিনের সেলিব্রেশনে খাওয়াইতে নিয়া গেছিলো। ফাটফাটি লাগছিলো। এর পর নিজের টাকায় একদিন গিয়া দেখলাম আরও মজা! তারপর আমার এক মাইয়া কলিগের লগে গেলাম আরও মজা!

তারপর মজাখান বুকের ভিতরেই আছে কারন আর যাওন হয় নাই! আপনের এই পুস্ট দেইখা সেই মজার কথা মনে পইড়া গেলো!
০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪৬

লেখক বলেছেন: ভাইরে আপনে তো গোমড় ফাস কইরা দিলেন, স্টেক হাউজের বিগ্ঞাপন দেইখাই তো এই খাবারের কথা মাথায় আইল, ওদের বুফের চার্জ ৯৫০/- + তাই ভাবলাম আগে বাসায় ফুলস্কেল একটা ট্রাই মাইরা নেই (মাসের শেষ ;) ) পরে বেতন পাইলে যাওন যাইবনে...

আমার আবার আপনার মত গেস্ট হওয়ার লাক অত ভাল না....

ওদের কোন কোন খাবার গুলা সব চেয়ে ভাল একটু আইডিয়া দিয়েন তো.....

১৫. ০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪৯
উদাসী স্বপ্ন বলেছেন: বস, নাম গুলান আম জানি না। যেহেতু দুইবার দাওয়াতে গেছি তারাই ডিসিশন নিতো। আরেকবার যখন নিজের টেকশাল খরচ করলাম তখন দেখলাম আমার সামনেই ৪ খান সুন্দরী বইসা সেম ডীশ খাইতে ছিলো। আমি তখন ওয়েটারকে ডাক দিয়া কইলাম ওরা যা খায় তুমি ঐটাই আনো। তখন ঐ মাইয়ারা শুইনা নিজেগো মধ্যে কি ফুচুর ফুচুর কইরা হাইসা দিলো। নিশ্চয়ই আমারে ক্ষেত কমিটির চেয়ারময়ান কইছিলো!

তয় তখন আমার মোট গেছিলো ১২০০ টাকা! স্টেক এর সাথে চিকনা চিকনা স্যালাদ দেয় টক টক ।ঐগুলান কিন্তু মারাত্নক লাগছিলো!
০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১:০২

লেখক বলেছেন: হা হা প গে .......

১৬. ০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫৩
সেতূ বলেছেন: রেসিপি দারুন হইসে।
আপনি মাটন স্টেক দিলেন,
আমার থেকে এইটা লন
Click This Link
০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১:০৩

লেখক বলেছেন: আপনার সালাদ হিসাবে রাখলাম পরে কাজে লাগামু....

আপনারে অনেক ধইন্যাপাতা

১৭. ০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ২:১০
রবিনহুড বলেছেন: যারা ভালা রান্নবান্না জানের তাদের মাঝ থেকে একজন একটা গ্রুপ খুলেন।
নাম দিন "ভোজন রসিক সরাইখানা"
সবগুলো রান্ন সংক্রান্ত পোষ্ট সেইখানে এড করুন, তাতে যে কোনো সময় কারো প্রয়োজনে কাজে লাগবে।

প্লিজ কেউ একজন উদ্যোগটা নেন।
০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ২:৩৬

লেখক বলেছেন: ভাল বলেছেন...

০১ লা আগস্ট, ২০০৯ বিকাল ৪:৪৬

লেখক বলেছেন: ;) ;) ;)

 

মোট সময় লেগেছে ১.০৯২৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কি জানি বলব.......
ধুত্তর মনে পরছেনা,
:( :( :(

আচ্ছা পরে বলব, ঠিক আছে .........

এখন জয় গোস্বামীর একটা কবিতা বলি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই