আমার প্রিয় পোস্ট

স্বীকারোক্তি

২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৫৮

শেয়ারঃ
0 0 0

তারপর সব ঘুমিয়ে গেলে
আধখানা চাঁদ হাতড়ে হাতড়ে
বেড়িয়ে আসে সে অন্ধকারে ;
টেনে হিঁছড়ে নিয়ে চলে
অস্তিত্বের লাশটা
অনেক দিনের
অনেক ভারী ।
কুয়াশার হেয়ালি ঠেলে চলে
অনেকটা চার হাত-পায়েই
"এইত!.. এইত আর কিছুটা পথ ..
এসে গেছি..আর একটু ! .."
চোখ ঝিলিক দেয় বারবার
দূরত্ব হ্রাসের অনুপাতে

গোরস্থানে ছিল না বুড়ো প্যাঁচাটাও
আধেক চাঁদ ঝিমোয় কাত হয়ে
আর অগোচরে
ধুলোমাটি খুঁড়ে তার দুটো হাত
হিজল তলার সদ্য কবরে
"আজ বলবোই ! বলবোই !..
একটু দাঁড়াও ! আর একটু !
আর একটু !"

তারপর ..
'আর একটু' পর
চাঁদ ডোবার ঠিক আগে
উঠে আসে কাঙ্খিতা,
তার হাতে পরম মমতায় ..
বর্ণহীন ঠোঁটে
ডুব দেয় সে গভীর
জর্জরিত করে সহস্র চুম্বনে
কীটে খাওয়া দেহের সব ঘ্রাণ শুষে নেয় এক শ্বাসে
আর বলে,

'ভালবাসি'


( জার্মান ব্যান্ড রামস্টাইন-এর 'হাইরাটে মিশ' গানটির ছায়া অবলম্বনে )

 

সর্বশেষ এডিট : ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:০০
পিচ্চি বলেছেন: মনোহর পোষ্ট।
২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:১৬

লেখক বলেছেন: থেঙ্কু পিচ্চি :D

২. ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৩১
ছায়ার আলো বলেছেন: শেষের প্যারাটা জটিল! (আগেই কইসি) :)
৪. ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:০৮
বিষাক্ত মানুষ বলেছেন: মারাত্মক !!! জটিল !!! +++++
৫. ০১ লা মার্চ, ২০০৮ রাত ১:৪৮
খেকশিয়াল বলেছেন: ছায়ার আলো আকাশচুরি বিষাক্ত মানুষ ধন্যবাদ :)
৭. ০১ লা মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:১৬
ছায়ার আলো বলেছেন: নতুন কিছু ছাড়ো শিয়াল মামা! :)

 

মোট সময় লেগেছে ০.৮৯৬৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আপনারে আমি খুজিয়া বেড়াই .... .... স্টিল সার্চিং, পাইলে জানামু নে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই