ইরানের সিরাজ শহরকে বলা হয়-কবি, সাহিত্যিক,মদ আর ফুলের শহর। সেই শহরের ছোট একটি স্কুল। গ্রীষ্মের ছুটি শুরু হবে, আজ স্কুলের শেষ দিন।
স্কুল খোলার প্রথম দিনে স্কুলের মুক্ত প্রাঙগনে বসে পৃথিবীর সুন্দরতম ফুলের মেলা। এবারও যথারীতি মেলা বসবে, আর কবি হাফিজ সেখানে প্রধান অতিথি হয়ে আসবেন।
স্কুল থেকে সব ছাত্রদের বলা হলো- নিজের পছন্দের সবচেয়ে সুন্দর ফুলটি নিয়ে যেন সবাই স্কুলে আসে।
আজ স্কুল খোলার প্রথম দিন। ফুলে ফুলে চেয়ে গেছে চারপাশ। মনে হচ্ছে এডেনের সব ফুল আজ সিরাজ শহরে এসে ফুল বাগিচার পসরা সাজিয়েছে।
স্কুল প্রাঙগন থেকে শুরু করে মাঠের শেষ অবধি অপরুপ সুন্দর শিশু কিশোররা নিজ নিজ পছন্দের সবচেয়ে সুন্দর ফুল হাতে দাঁড়িয়ে আছে। কবি হাফিজ দুপাশ ধরে হেঁটে অবলোকন করছেন স্বর্গীয় ফুলের সেই মনোহরি শোভা। হঠাৎ দেখেন- একটি ছোট কিশোর ছেলে - রিক্ত হাতে দাঁড়িয়ে আছে। হাতে কিছুই নেই।
তিনি ছেলেটির পাশে গিয়ে দাঁড়ালেন। বললেন- এই যে খোকা, তুমি কি ফুল পছন্দ করোনা?
ছেলেটি বললো- জ্বি করি।
তাহলে, তুমি যে কোনো ফুল নিয়ে আসনি, তোমার পছন্দের কি কোনো প্রিয় ফুল নেই।
ছেলেটি বললো- জ্বি ছিলো,আমার এখনো আছে।তবে সে ফুল আর আমার পাশে নেই।
কবি বললেন- যাও বাড়ি গিয়ে নিয়ে আসো।
ছেলেটি বললো- হে কবি, আমিতো ফুল নিয়ে আসতে চাই, এ পৃথিবীতে আমার সবচেয়ে সুন্দরতম ফুল।কিন্তু সে ফুল আর পৃথিবীতে ফুটেনা।
কবি বললেন- কি এমন ফুল যে আর পৃথিবীতে ফুটেনা।
ছেলেটে এবার কাঁদতে কাঁদতে বললো- পৃথিবীতে আমার সবচেয়ে সুন্দর ফুল ছিলেন আমার মা। যিনি আর এ পৃথিবীতে নেই।তিনি এখন শুধু স্বর্গের বাগিচায় ফুল হয়ে ফুটে আছেন।
© আরিফ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



