জানো আজ দুপুরেও আমি দরজায় দাড়িয়ে ছিলাম তোমার অপেক্ষায় ।
আজ দুপুর টা তেমনই ছিল ।
তোমাকে ভাববার,শুধু তোমার সাথে কিছু সময় কাটাবার ।
আজ দুপুরটা তোমার কথা বার বার আমার স্মরনে এনে দিচ্ছিল ।
এক দুপুর আমি সাজলাম , এক দুপুর আমি অপেক্ষায় রইলাম ,এক দুপুর আমি কাদলাম ।
আমার চোখের পানিতে তোমাকে আবার আবিষ্কার করলাম
পরে থাকা আয়নার কাচের টুকরোয় তোমাকে আবিষ্কার করলাম
আজ দুপুরের সব আলোতে তোমাকে আবিষ্কার করলাম ।।।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



