প্রামানিকের পাল্টাপাল্টি “মজার স্বপ্ন” লেজাংশ
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উৎসর্গঃ শহীদুল ইসলাম প্রামানিক,শায়মা,জেন রসি ও সুমন কর
প্রামানিকঃ
''মজার স্বপ্ন পড়ার পরে
ব্লগার এক ভাই
অনেক স্বপ্নের ভাব লিখেছে
তুলনা তার নাই।
“কি করি আজ ভেবে না পাই”
বড়ই তিনি গুণি
তার স্বপ্নটা কেমন স্বপ্ন
তার মুখেতেই শুনি।''
সবিনয় নিবেদনঃ
স্বপ্ন দেখি দিবানিশি
স্বপ্ন ভালোবাসি,
স্বপ্নে করি বসবাস
স্বপ্ন জালেই ফাসি।
স্বপ্ন দেখি মাতৃভূমি
সুখী সোনার দেশ,
নেইকো কোথা হানাহানি
নেইকো মোটে ক্লেশ।
স্বপ্ন দেখি রিক্সা চড়ে
ঘুরবো শহর ঢাকা,
ঈদের মতোন সারা বছর
থাকবে আহা ফাঁকা।
স্বপ্ন দেখি মা-বোন আমার
পুরোই নিরাপদ,
না প্রতিবাদ,না মিছিলে
পুলিশ-গুলি-বধ।
স্বপ্ন দেখি ফুটপাথে আর
নেইকো জীর্ণ টোকাই,
বাচ্চারা সব খেলছে মাঠে
এর বেশী আর কি চাই।
স্বপ্ন দেখি বিশ্বকাপে
কাপ জিতেছি মোরা,
ক্রিকেট,হকি,ফুটবলেতে
নতূন রেকর্ড গড়া।
এমনিতর এলেবেলে
হাজারো স্বপ্ন দেখি,
একি সুরে,একি স্বরে
জয়বাংলা,জিন্দাবাদ ডাকি।
এই হলো মোর ছন্নছাড়া
স্বপ্ন দেখার বাতিক,
এবার বলো তোমার স্বপ্ন
ভাইয়া ব্লগার প্রামানিক?
পাল্টাপাল্টি “মজার স্বপ্ন” প্রামানিকের ''মজার স্বপ্ন!'' এর বাকী অংশমজার স্বপ্ন!
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪

মেমোরি লুপ (Memory Loop)
গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের...
...বাকিটুকু পড়ুনসরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব
বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের...
...বাকিটুকু পড়ুন/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?
/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন