মজার স্বপ্ন!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
স্বপ্ন তো ভাই সবাই দেখি
স্বপ্ন দেখে নেতা
গরীব মানুষ স্বপ্ন দেখলে
খবর রাখে কে তা?
ধনী লোকে স্বপ্ন দেখলে
ব্রীজ-কালভার্ট করে
গরীব লোকে স্বপ্ন দেখে
চৌকির তলে পড়ে।
বড় নেতায় স্বপ্ন দেখলে
দেশের উন্নতি হয়
মোল্লা-মুন্সী স্বপ্ন দেখলে
মরণরে পায় ভয়।
পীর-ফকিরে স্বপ্ন দেখলে
ভাল কিছু জোটে
কৃষক লোকে স্বপ্ন দেখলে
চিৎকার করে ওঠে।
প্রেমিকেরা স্বপ্ন দেখলে
পরীর রাজ্যে যায়
দুই প্রেমিকে ঝগরা করে
স্বপ্নে থাপ্পর খায়।
নারী প্রেমিক স্বপ্নের ভিতর
পায়রে শুধু ডর
বদ প্রেমিকের পাল্লায় পরে
স্বপ্নে ভাঙে ঘর।
আমজনতা স্বপ্ন দেখলে
নেতার কর্ম সারা
তরুণ তরুণী স্বপ্ন দেখলে
হয়রে আত্মহারা।
স্বপ্ন কেহ খারাপ দেখে
কেহ দেখে ভাল
স্বপ্নেতে কেউ হেসে মরে
স্বপ্নেতে মুখ কালো।
দুঃস্বপ্ন কেউ দেখলে পরে
দুশ্চিতাতে মরে
এমন স্বপ্ন আর কখনো
দেখতে চায় না ডরে।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চট্টগ্রামের পাহাড়তলীর পুরোনো বাড়িটায় সন্ধ্যা নেমেছে ধীরে ধীরে। বারান্দার টবে লাগানো জবা ফুলগুলো হালকা বাতাসে দুলছে। দূরের মসজিদ থেকে মাগরিবের আজান ভেসে আসছে। বসার ঘরে প্রতিদিনের মতো সংবাদপত্রে চোখ গুঁজে...
...বাকিটুকু পড়ুন১°অন্ধ মোহ
সংগ্রহের মোহে অন্ধ যে জন,
উদ্বৃত্তই তার কাল;
মধুর সাগরে ডুবলো তরণী,
নিজেরই বোনা জাল।
২°
নিজের সুধায় ডুবছে ডানা, খাঁচায় মুক্তির ভয়,
প্রাপ্তির চড়া মূল্য চুকিয়ে জীবন হারায় জয়।
পরার্থপরতার মোম গলে যায়, পাথর... ...বাকিটুকু পড়ুন

একটা ফোন কল কতটা শক্তিশালী হতে পারে, সেটা এবার হাড়ে হাড়ে টের পেল গোটা ফুটবল দুনিয়া। বসনিয়ার বিপক্ষে লাল কার্ড দেখে মার্কিন ফুটবলার বালোগুনের নিষিদ্ধ থাকার কথা ছিল বেলজিয়াম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ০৭ ই জুলাই, ২০২৬ রাত ২:০৮

মানুষজন আমাকে জিজ্ঞেস করে, তোমার সঙ্গে নাকি আর যোগাযোগ নেই? আমি শুধু হাসি। কীভাবে বোঝাই, কথা না হলেও কিছু মানুষ প্রতি রাতেই এসে মনের ভেতর চুপচাপ বসে থাকে; ঘুমানোর প্রস্তুতি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরাফাত৫২৯, ০৭ ই জুলাই, ২০২৬ বিকাল ৫:০০
দুঃখিত! আবার একটা গিটার ভিডিও পোস্ট করলাম।
কেমন লাগল জানালে খুশি হব।
C Note in E Major Scale
টিউনটা 'ই' মেজর স্কেলে করা কিন্তু টিউনের মধ্য ইচ্ছা করে অনেকবার 'সি' নোটটা বাজাইছি।... ...বাকিটুকু পড়ুন