আজ ১ জানুয়ারী আশীর দশকের অন্যতম কবি ও কথাশিল্পী তমিজ উদ্দীন লোদীর জন্মদিন। ১৯৫৯ ইংরেজী সনের এই দিনে তিনি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার অন্তর্গত মাথিউরা গ্রামের বড়বাড়িতে জন্মগ্রহণ করেন। আশীর দশকের শুরু থেকে তিনি স্বদেশের ও বিদেশের প্রায় সকল অভিজাত বাংলা কাগজে লিখে আসছেন। এগুলোর মধ্যে স্বদেশের ইত্তেফাক,সংবাদ,দৈনিক বাংলা(অধূনা লুপ্ত),আজাদ(অধূনা লুপ্ত),বিচিত্রা,রোববার,সচিত্র সন্ধানী(অধূনা লুপ্ত),বাংলা একাডেমী প্রকাশিত'উত্তরাধিকার',কবি শামসুর রাহমান সম্পাদিত অধূনা(অধূনা লুপ্ত),সিরাজুল ইসলাম চৌধুরী সম্পাদিত সাহিত্যপত্র(অধূনা লুপ্ত),পরবর্তীকালে প্রকাশিত প্রথম আলো,যুগান্তর,দৈনিক আমার দেশ,সমকাল,নয়া দিগন্ত,আজকের কাগজ,জনকন্ঠ,সিরাজুল ইসলাম চৌধুরী সম্পাদিত নতুন দিগন্ত,আবুল হাসনাত সম্পাদিত মাসিক কালি ও কলম যেমন তেমনি আশীর দশকেই তাঁর লেখা কলকাতার সাপ্তাহিক দেশ(পরবতর্তীকালে পাক্ষিক দেশ),মাসিক চতুরঙ্গ ও প্রতিক্ষণ-এ ছাপা হয়েছে। অত্যন্ত সক্রিয় এই কবি এখনো দু'হাতে লিখে চলেছেন দেশ ও বিদেশের বিভিন্ন কাগজে। বর্তমানে আমেরিকা প্রবাসী এই কবির প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে-কখনো নিঃসঙ্গ নই(কবিতা),এক কণা সাহসী আগুন (কবিতা),নানা রঙের প্যারাশুট (কবিতা),চাঁদভস্ম (কবিতা),হ্রেষাধ্বনির বাঁকবদল (গল্প),নিরুদ্দিষ্টের জলাবর্ত (গল্প) ও শতাব্দীর সেরা আমেরিকার নির্বাচিত গল্প (অনুবাদ) অন্যতম।
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।