আমার দিনলিপি
আমার প্রিয় পোস্ট
- ফেসবুক চ্যাটে আপনার নিজের ও বন্ধুদের চেহারার ইমোটিকন পাঠান কোনো application ছাড়াই !!!
- খাই দাই গান গাই
- আমি আজ পেলাম $ ২.০৬ ডলার (যারা নতুন আয় করতে চান) - মোঃ মামুন বিল্লাহ
- বাংলা ব্লগ বৃত্তান্ত - মাসুম আহমদ ১৪
- ১০ টাকায় চালের প্রতিশ্রুতি তো ঠিকই আছে...। শুধু কেজির জায়গায় পোয়া পাওয়া যাচ্ছে এই যা !!! - চেনা মানুষ
- ইউনুসের বিরুদ্ধে অভিযোগ ,প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া ও অর্থমন্ত্রীর 'ইঁদুর খোঁজা' - শওগাত আলী সাগর
- অবিশ্বাসীদের জন্য ক্কোরআনের মেসেজ - হারুন ইবনে সালাম
- ল্যাপটপের যত্ন-আত্তি - shapnobilash_cu
- এক্সট্রা লার্জ ফুটোস্কোপিক সচিত্র অডিওভিস্যুয়াল ডিজিটাল রুপকথা : হিট লেখক - আশীফ এন্তাজ রবি
- ডাউনলোড করুন মাসুদ রানা সিরিজের ৪০টি বই - মো: হারুন-অর-রশিদ
- আওয়ামী লীগ ও রক্ষী বাহিনীর নির্যাতন : কেউ ভোলে কেউ ভোলে না (পর্ব-১) - সুধাসদন
- আওয়ামী লীগ ও রক্ষীবাহিনীর নির্যাতন : কেউ ভোলে কেউ ভোলে না (পর্ব-২) - সুধাসদন

অহোরাত্রি জৈবিক মানুষ
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:৫৭
খুব দ্রুতবেগে সরে যাচ্ছে দৃশ্যাবর্ত। অন্বেষার প্রক্রিয়ায় জন্ম নিচ্ছে নতুন টেরাকোটা।অতীতকে অতিক্রম করে খুব উৎসাহে চাখা হচ্ছে সৃজনাত্মক জীবনের সমাচার।আর আমাদের পানসি নৌকা থেকে আবারো উড়াল
দিচ্ছে লালন-হাছন-করিমের মনুয়া পাখি।স্বপ্নাতুর চোখ থেকে ঝাপিয়ে পড়ছে কৈবর্তের জাল।
হারিয়ে যাওয়া অতীত থেকে স্তব্ধ নীল আলোয় নুয়ে পড়ছে লাউডগা, বট,অশথের ঝুরি।খুব পাখসাটে উড়ে যাচ্ছে নীল...
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৯বার পঠিত
মানুষই কেবল
১০ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:৩৪
যে কোনো হত্যাই বড় বেশী বুকে বাজে
মনে হয় মানব সন্তান বড় বেশী অকালেই ঝরে গেল
ঝরে গেল অভীপ্সা, স্বপ্ন, আশা কিংবা প্রত্যাশার আলো।
জায়া, আত্মজ-আত্মজার তন্তুজাল ছিন্ন করে
খুব শাদামাটা- বড় বেশী মর্যাদাহীন
বীভৎস
কুৎসিত...
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩২বার পঠিত
যে যাবার যাক
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৫:৪২
যে যাবার যাক বিস্মৃতির পথে। সীমাবদ্ধ বৃত্তের বিবরে ।
আমি তো দাঁড়িয়ে আছি যমুনার তীরে
রক্তাপ্লুত ইতিহাস প্রজন্মের পাপ ক্ষয়ে ক্ষয়ে
কারা তবু অনায়াসে কুরুক্ষেত্র,কুরুক্ষেত্র খেলে !
আমার স্বদেশ আজ তবে সংশয়ের দোলাচলে দোলে
ঝুলন্ত ঝালরের উপর ঝুলন্ত সন্ধ্যার মতো ঝুলে!...
- ১০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৮বার পঠিত
শত উচ্ছন্নের কালেও
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:২৮
শত উচ্ছন্নের কালেও বাসনা মরেনি
তুমি চককড়ি এঁকে বলে দিয়েছিলে এই বৃত্ত ভেঙ্গনা কখনো।
যদিও জেনেছি হৃদয় নামক শব পড়ে ছিল পুরনো উঠোনে
কারা তবু এনাটমি এনাটমি খেলে হৃদয় ব্যবচ্ছেদ করে ফেলে রেখেছিল
প্রায়ান্ধকার রাতের টেবিলে।
যারা ভোর ভোর বেরিয়ে পড়েছিল তারাই প্রথম দেখেছিল নোংরা ডাষ্টবিনে...
- ১৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৬৫বার পঠিত
মেঘ সরলেই
০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৪৫
রোদ পোহাবার জন্য আমাদের এতো আকুতি
অথচ মেঘ বসে আছে জগদ্দল পাথরের মতো।
আমরা কুঁকড়ে আছি, ল্যাকপ্যাক ভীতুর মতন;
জানালাগুলোয় সাটার আঁটা
জানি বাইরে বাতাস ভারি হয়ে উঠছে
ভারি হয়ে উঠছে জলকণা
তবু খুব ইচ্ছে হয় তুলে দিই সাটারগুলো।...
- ১০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩২বার পঠিত
বিমানের জানলা থেকে
০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:২০
কখনো ৩৪০০০ কখনো ৩৯০০০ ফুটে উড়ে যাচ্ছি
কখনো গাঢ় কখনো হালকা মেঘের চাদর উড়ে যাচ্ছে গহীন গভীরে
সমান্তরালে উড়ছে অপার শুন্যতা।আর
মানচিত্রের মতো শুয়ে আছে নিস্তব্ধ পৃথিবী।
যেন চ্যাপলিন মুখাভিনয় করে যাচ্ছেন অবিরাম শব্দহীন
যেন কোনো প্রাণী নেই,কোনো প্রাণস্পন্দন নেই
নিরেট শহর শুয়ে আছে-চারপাশে জল কি কাদার প্রলেপ...
- ১৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৪৩বার পঠিত
ঝড়ো এক হাওয়ার দঙ্গল
০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৫৪
পরিযায়ী জন্ম পার হয়ে এসে হরপ্পার পুরুষ আদল
এখনো টোটেম যেন । শরীরী উষ্ণতা চায় ফের।
সেমত আগুন ঠিক,উথাল-পাতাল আশ্লেষের
ফুঁসে ওঠা ধোঁয়া আর ঝড়ো এক হাওয়ার দঙ্গল।
জিন আর ক্রমোজমে জমে পাপ, রিরংসার লোল
জিহ্বা লাফায় কেবলি-ছলাকলা আশ্লেষের স্বেদ
কে জানে কখন হবে রঙ্গলীলা বিভঙ্গের ভেদ...
- ৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩১বার পঠিত
তবু খুব ইচ্ছে হয়
২৭ শে জানুয়ারি, ২০১২ ভোর ৫:০৪
ব্রাত্য হতে চাই না বলেই পাড়ি দিয়েছিলাম চেনাগন্ধ ও প্রশ্রয়। চারপাশে ছড়ানো টুকরো টুকরো হাসি ও স্তব্ধতা ভেঙে সিঁড়ি দিয়ে নেমে গেছি গাঢ় অন্ধকারে। খালবিল খানাখন্দ টিপটিপ রক্তবৃষ্টি উপেক্ষায় এনে পূর্ণাঙ্গ প্রণত ছিলাম প্রত্যয়ের কাছে।
কয়েকটি নিঃসঙ্গ গাড়ি, একটি অন্যমনস্ক বিকেল, এঞ্জেলোর আঁকা চিত্রের মতো স্বপ্নিল সময়, মায়াময় মুখের মিছিল উড়ে...
- ৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৬বার পঠিত
প্রতিভাস
২৪ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:০৭
আমি ওয়াচ টাওয়ারের উপরে দাঁড়িয়ে দেখি তুমি নেই
অথচ আমি জানি ফ্ল্যাশব্যাকে বিস্ময় ও উদ্ভাস
মৌনতার সৌন্দর্য, প্রতিভাস
তুমি প্রচ্ছন্ন দাঁড়িয়ে আছ আমার ইজেলে।
চোখের আকাশ ছুঁয়ে যে ভাষা হৃদয়ের অতল ছুঁয়েছে
তাকে তুমি স্পর্শ করবার ভীরুশ্বাসে
বিলয় জ্যোস্নায় গেঁথে দিচ্ছ অগ্নিগর্ভ প্রস্তুতির দিন।...
- ৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৮বার পঠিত
দ্বন্দ্বের বাইরে
০৪ ঠা আগস্ট, ২০১১ সকাল ১১:০৫
দ্বন্দ্বের বাইরে আর কোনো আকাশ আছে?
একটি ঝকঝকে তারাভরা নীল আকাশ!
চাঁদনী রাতের জ্যোস্নাচোঁয়ানো অনবদ্য একটি আকাশ দেখার
তৃষ্ণায় গলাঅব্দি কাঠ হয়ে আছে।
তুমি তো বলেছিলে এরকমই একটি আকাশ আমাদের
উপহার দেবেই দেবে
তাহলে তুমি কেন প্রতিশ্রুতি-বিরত হাঁটছো উল্টোমুখ...
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২২বার পঠিত




