একটি খুব হৃষ্টপুষ্ট স্বাস্থ্যবান স্বপ্ন
খেয়োখেয়িহীন, ট্রাপিজিয়ম আকৃতির
কিংবা তোমার ডিম্বাকৃতি মুখাবয়বের মতো
একটি স্বপ্ন খুব দেখতে চাই-বাধাবন্ধহীন।
ম্যান্ডেলা কি মাহাথিরের মতো
নেরুদা কি পিকাসোর মতো
একটি অনবদ্য কবিতা কিংবা সংগীতের মতো
আমি একটি স্বপ্ন দেখতে চাই
এবং দেখাতে চাই আমাদের তোমাদের সকলকে।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১০ রাত ১২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



