নাটোরে আ’লীগের হামলায় উপজেলা চেয়ারম্যান নিহত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আল মামুন ও মো. আনোয়ার হোসেন:
নাটোরের বনপাড়ায় আওয়ামী লীগ নেতাকর্মীর গুলিতে বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও পৌর বিএনপি সভাপতি সানাউল্লাহ নূর বাবু নিহত হয়েছেন। এছাড়া বিএনপির নেতাকর্মী ও সাংবাদিকসহ ৩০ জন আহত হয়েছেন।
বাবুকে গতকাল দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর বিকাল ৩টায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভর সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
জেলা বিএনপি সাধারণ সম্পাদক আমিনুল হক জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা সাড়ে ১১টায় সানাউল্লাহ নূর বাবুর নেতৃত্বে পৌর বিএনপির একটি মিছিল উপজেলা পরিষদ চত্বর থেকে বনপাড়া বাজারের দিকে যাওয়ার সময় আ’লীগ কর্মীরা তাতে হামলা চালিয়ে ফাঁকা গুলি করে। মিছিলে অংশগ্রহণকারীদের মারধর ও কুপিয়ে জখম করে আ’লীগ কর্মীরা।
হামলায় গুরুতর আহত বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি নাসিম উদ্দিন, দৈনিক ডেসটিনির তোফাজ্জল হোসেন, এটিএন বাংলার ক্যামেরাম্যান মাসুদ রানা ও দিগন্ত টিভির ক্যামেরাম্যান লিমন হোসেনকে আহতবস্থায় বনপাড়ার একটি হাসপাতালে এবং অন্যদের বড়াইগ্রাম হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।
হামলাকারীরা এটিএন বাংলা, ডেসটিনি ও বাংলাদেশ প্রতিদিনের ক্যামেরা ছিনিয়ে নেয় এবং ৩টি মাইক্রোবাস, ২টি প্রাইভেট কার ও ৫-৬টি সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করে।
পরে বনপাড়া বাজারে সন্ধ্যা সাড়ে ৭টায় আ’লীগ নেতা সিদ্দিকুর রহমান পাটোয়ারীর হাসপাতাল ভাঙচুর করেছে বিএনপি নেতাকর্মীরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত বনপাড়া বাজারের পশ্চিম পাশে মহেষখালীতে আ’লীগ ও পূর্ব পাশে উপজেলা চত্বরে বিএনপি কর্মীরা সশস্ত্র অবস্থানে ছিল। এদিকে গতকাল রাত ৮টায় শহরের জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আগামী রোববার নাটোরে দিনব্যাপী হরতালের ঘোষণা দেয় জেলা বিএনপি।
এছাড়া আজ শনিবার থেকে সোমবার পর্যন্ত জেলার ৭টি উপজেলায় বিক্ষোভ মিছিল, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারণ করা হবে। নিহত উপজেলা চেয়ারম্যানের লাশ গতকাল রাতেই বনপাড়ায় পৌঁছায়। আজ সকালে লাশ দাফন করা হবে। বড়াইগ্রাম সার্কেলের এএসপি আমিনুল ইসলাম ও বড়াইগ্রাম থানার ওসি বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।
গতকাল সন্ধ্যায় এক বিবৃতিতে উপজেলা চেয়ারম্যান হত্যার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সরকার বিরোধী দলকে নিশ্চিহ্ন করার প্রজেক্ট নিয়েছে। তিনি বাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
১১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পাখি মন

রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন
বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।