প্রচণ্ড শীতের শেষে রোদে দাঁড়াবার মতো আনন্দে
দাঁড়িয়েছিলাম বুক টান করে
খুব তুচ্ছ মনে হয়েছিল পোড়া ঘরবাড়ি, বিধ্বস্ত সেতু আর
কচুরিপানার উপর ভাসমান অজস্র অসংখ্য লাশ
মনে হয়েছিল মহান স্বাধীনতার জন্য এ সবই স্বাভাবিক।
আমার পিতার লাশ খুঁড়ে তুলে এনেছিলাম শোককে শক্তিতে
রূপান্তরিত করে।
সমস্ত শোকের উপর ভাসমান চাঁদের মতো আমার স্বপ্ন
হামাগুড়ি দিতে দিতে এখনো শিশু থেকে গেল
থেকে গেল ফিডার বোতল, বিস্কুটের গুঁড়ো
লালাসিক্ত চাদরের ঝুল
অধরা ললিপপের মতো আমার স্বপ্ন শুধু স্বপ্ন দেখে গেল।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১০ রাত ৩:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



