জলের আয়নায়
বিষণ্ণতা অরণ্যছায়ায় থিতু
জলের আয়নায় ভাঙাচোরা অবয়ব আর
নাছোড়বান্দা পাখির মতো অশব্দে হাঁটছে সজল সন্ধ্যা।
যদিও চাঁদের মুখ দেখেছিলাম একটু আগে, খানিকটা থালার মতোই
গাঢ় অভিমানে মুখ লুকিয়েছিল অজাত মেঘ-কুণ্ডলে
আর এখন বৃষ্টির অজস্রতায় টুকরো টুকরো হয়ে যাচ্ছে চাঁদ-আলো
কোনো অবয়বই স্পষ্ট নয় আর
যেন ধোঁয়াশায় ছায়া ছায়া, সত্যজিতের ছবির মতো ভৌতিক
নৃত্যরত রহস্যের চাদরে ঢাক।
আমাদের বহুল ব্যবহৃত চিত্রকল্পগুলি পড়ে আছে খেরোখাতায়
খুব হেলাফেলায় ক্লিশে চাঁদের উপমাও
তবু বৃষ্টি ও মেঘের উপমা পুরনো হয় না কখনো
অঝোর কি ফিনফিনে বৃষ্টির ভেতর কী এক সুর শুধু
মোৎসার্টের সিম্ফনির মতো বেজে যায়।
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।