তবু খুব ইচ্ছে হয়
২৭ শে জানুয়ারি, ২০১২ ভোর ৫:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ব্রাত্য হতে চাই না বলেই পাড়ি দিয়েছিলাম চেনাগন্ধ ও প্রশ্রয়। চারপাশে ছড়ানো টুকরো টুকরো হাসি ও স্তব্ধতা ভেঙে সিঁড়ি দিয়ে নেমে গেছি গাঢ় অন্ধকারে। খালবিল খানাখন্দ টিপটিপ রক্তবৃষ্টি উপেক্ষায় এনে পূর্ণাঙ্গ প্রণত ছিলাম প্রত্যয়ের কাছে।
কয়েকটি নিঃসঙ্গ গাড়ি, একটি অন্যমনস্ক বিকেল, এঞ্জেলোর আঁকা চিত্রের মতো স্বপ্নিল সময়, মায়াময় মুখের মিছিল উড়ে যাচ্ছিলো দিগন্তের দিকে। অধীত প্রেমের ঊরুতে লেগে ছিল রিরংসার দাগ, আশ্লেষ। এসব উপেক্ষা করে খুব স্বেচ্ছায় নেমে গিয়েছিলাম বুকের পাঁজর ঘেঁষা রক্তাক্ত প্রেমের ভেতর।
তবে কেন মনে হয় এখন আর নিদাঘের শ্রান্তি নেই, কোনো অবগাহন নেই আমাদের। সেরকম কোনো হুলস্থূল স্বপ্ন নেই। বিস্মৃতির বিবরে নিজেদের সব পরিপ্রেক্ষিত। স্বপ্নাণু ক্রমশ কেমন ক্ষীণ হয়ে আসে। কী ভীষণ আঁধারের হাহাকার বয়ে যায় চারপাশে।
তবু খুব ইচ্ছে হয় হাত বাড়িয়ে দেই আসন্ন বৃষ্টির দিকে। উদ্ভাসিত রুপোলি শাদা কোনো আলোর দিকে। সেইসব আচ্ছন্ন দুপুর ও রাত্রির দিকে।
কবিতাখাতা সামনে নিয়ে তুমুল আড্ডার দিকে। সুদূর ও পাশাপাশি নক্ষত্রের দিকে। অতীন্দ্রিয় বোধ ও বোধির দিকে। সোনারঙা সরষে ক্ষেত আর আমাদের মেঘলা মেঘলা আকাশের দিকে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন