যে কোনো হত্যাই বড় বেশী বুকে বাজে
মনে হয় মানব সন্তান বড় বেশী অকালেই ঝরে গেল
ঝরে গেল অভীপ্সা, স্বপ্ন, আশা কিংবা প্রত্যাশার আলো।
জায়া, আত্মজ-আত্মজার তন্তুজাল ছিন্ন করে
খুব শাদামাটা- বড় বেশী মর্যাদাহীন
বীভৎস
কুৎসিত
অবয়বে।
ইরাকে, আফগানিস্তানে, লিবিয়ায়,সিরিয়ায়, ইয়েমেনে
কার্তুজে লুটিয়ে পড়া ঝাঁক-বাঁধা পাখিদের মতো
মানুষও লুটিয়ে পড়ে ধুলোয়, বালিতে।
মৃত মানুষ মানেই শবদেহ- সমস্ত পরিচয় ছাপিয়ে সে শুধু লাশ
ভাঙ্গাচুরা, দলাপাকানো, হা-মুখ।
এইসব হত্যাযজ্ঞ, এইসব হত্যাকাণ্ড
সেডিষ্ট আনন্দে হর্ষধ্বনি তোলে
চিইউয়িং-গাম চিবোতে চিবোতে, স্যাম্পেনের কর্ক খোলে স্বাগত জানায়
কেবল মানুষই মারণযজ্ঞে মত্ত হয়ে ওঠে
ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার মারণাস্ত্রে ঢালে।
ধর্মের নামে, গোত্রের নামে, বর্ণের নামে
মানুষই কেবল নিধনযজ্ঞে পরিতৃপ্তি পায়।
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।