আসসালামু আলাইকুম,
১৯৭১ সালে দেশ স্বাধীন হইবার পর হইতেই কারণে-অকারণে সবচাহিতে বেশি ঝড় গিয়াছে মুক্তিযোদ্ধা সেনা অফিসারগণের জীবনে। কেন এমনটি হইলো সেই প্রশ্ন উঠিবেই। কারণ এইটা একটা স্বাভাবিক বিষয় বলিয়া মনে হয় না।
কিন্তু ইতিহাস পর্যালোচনা করিয়া দেখিলে বোধ হইবে এইসব সেনা অফিসারগণের জন্য এই পরিণতি ছিলো অনেকটাই অবধারিতো।
কারণ হইতেছে :
আমাদের দেশের এইসব মুক্তিযুদ্ধ সেনা-অফিসারগণ সাহসী ছিলেন তাহাতে কোনো সন্দেহ থাকিলেও বুদ্ধিমান এবং সচেতন যে ছিলেন না--সেই বিষয়ে আমার অন্তত কোনো সন্দেহ নাই।
উহারা স্বাধীনতার পরপরই এই দেশটাকে নিজিদের পৈত্রিক সম্পত্তি বিবেচনা করিয়া এক অপরকে মারিতে লাগিলেন এবং শেষ পর্যন্ত সকলেই নিহত হইলেন।দেখা গিয়াছে মুক্তিযোদ্ধা অফিসারদের হাতেই শেখ মুজিবুর রহমান নিহত হইয়াছিলেন।
আবার মুক্তিযোদ্ধা তাহারের হাতে মুক্তিযোদ্ধা খালেদ মোশারফ নিহত হইলেন।
মুক্তিযোদ্ধা তাহের আবার মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের হাতে নিহত হন।
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান আবার মুক্তিযোদ্ধা মঞ্জুরের হাতে নিহত হইলেন।
মাঝখান হইতে পাকিস্তার ফেরত জেনারেল এরশাদ ফায়েদা লুটিয়া এখনো টিকিয়া রহিয়াছেন।
সকলে ছহি-ছালামতে থাকিবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



