আমার প্রিয় পোস্ট

জীবনের কিছু আজাব নামা...পর্ব-২

২৭ শে জুলাই, ২০০৭ সন্ধ্যা ৬:১৬

শেয়ারঃ
0 1 0

গত পর্ব-১ ঃ

গত পর্বের পরঃ
-------------

খাওয়া শেষে বিলটা সে নিজেই দিয়ে দিল... আমাকে দিতে দেয় নাই। মেয়ে মানুষরা সাধারনত এই জিনিসটা করে না। মেয়ে মানুষ "ত্যেগেই সুখ" এই টাতে বিশ্বাসী হয় না।

বিল দেয়া শেষে বললাম এখন কোথায় যাবা? বলে তোমার বাসায় যাব.... আমি তো অবাক! কয় কি?
আমার বাসায় কেন?
বাহ... তোমার বাসার সবার সাথে পরিচিত হব...
আরে এ তো দেখি আজিব পাবলিক... হুট করে কারে বাসায় নিয়া যামু?... আবার আমার থেকে সিনিয়র.... কি কইয়া পরিচয় দিমু.... আমার বাসায় আবার হুট হাট কাওরে নিয়া গেলে সন্দেহ করে...

বললাম.. তোমাকে তো আমার বাসায় কেউ চেনে না... হটাৎ নিয়ে গেলে সন্দেহ করবে... মনে করবে ভাগাইয়া নিয়া আইছি.... শুনে খুবই মজ্যা পাইল... কয়, তাহলে তারাতারি চল... আজ তোমার বাসায় যাবই...
এ কি জন্ত্রনা...

ভাল ভাবে বোঝানোর পরে বলে ঠিক আছে.. তাহলে চল ভার্সিটি যাই...

দুজন রওনা হলাম... ভার্সিটির দিকে... মাঝপথে সোনারগাও হোটেলের কাছে এসে বল... তুমি তো আমার জুনিয়র তোমাকে কিভাবে পরিচয় করে দিব? এক কাজ কর তুমি বাসায় চলে যাও আমি আমার বাসায় চলে যাই...

কথা শুনে আর সারা শরীর জ্বালা করতে লাগল..... নিজেকে খুবই অপমানিত বোধ হতে লাগল....

বাসায় চলে আসলাম... মনটা আরো খারাপ হয়ে গেল.... কথা গুলো খুবই খোচা দিতে লাগল...

রাতে দোস্তোদের সাথে বিস্তর আলোচনা হইল... কেউ কইল মাইয়া তোরে পচন্দ করে নাই...করলে ভার্সিটি নিয়া যাইতো... কেউ কইল... পছন্দ করেছে.. কিন্তু জুনিয়র বলে... বাদ দিয়া দিছে...

সন্ধার পর থেকে নেটে আসে নাই.... অনেক অপেক্ষা করলাম... রাত ১২টা বাজার পর মোবাইলে ফোন দিলাম... ১রিং হয় ধরে না, ২রিং হয় ধরে না....৫ম বারে লাইন কেটে দিল.... আবার আধা ঘন্টা পরে করলাম... ঘচাং করে কেটে দিল... আবার করলাম.. মোবাইল বন্ধ.... রাত ২টায় করলা... এক মাইয়া ফোন ধইরা কয়."দুক্ষিতঃ এই মূহূর্তে মোবাইল সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না, একটু পরে আবার ডায়াল করুন"...এই মাইয়াটা একটা বদের হাড্ডি....আনেক সময় মোবাইলে এই রকম কথা কয়..

মনের দুক্ষে কি করমু খুইজ্যা পাই না.... দোস্ত গুরু 'রবিন' কে ফোন দিলাম.. ঘটনা শুইন্যা কইল.. এক কাজ কর... একটা sms কর... মোবাইল অন করলে তুই ডেলিভারি রিপোট পাবি... তখন সাথ সাথে কল করবি।

ভাল বুদ্ধি ... sms কি লিখা যায় চিন্তা কইরা পাই না...একট লিখি আবার মুছি.... এই ভাবে ১ ঘন্টা গেল... বাল আর ভাল লাগে না... যা মনে আসে তাই লিখমু.. যা আছে কপালে... বানাইয়া চাম মাইরা পোম দিয়া লিখলাম...Ame jebone o kono din pizzahut e khai nai.. tume amake oikhane onek mojar ekta pizza khawaiso.. atto mojar pizza amar life e khai nai, tai onek onek thnx. pizza khawanur kotha jebone o vulbo na...r vulbo na je amake pizza khawaise

মনে মনে কইলাম আর যাই হোক এই ওষধে কাজ হইব... সেন্ড কইরা ঘুমাইতে গেলাম...


ঘুমাইতে গিয়া পরলাম এক যন্ত্রনায়... কিছুতেই ঘুম আসে না....রাতে ঘুম না আসলে খালি ছোট বাথরুম পায়... একটু পর পর ছোট রুমে যাই আর আসি.. আসলে আবার পানি খাইতে মন চায়...বিছানায় গড়াগড়ি দিয়া ঘুম যখন আর না আসে হটৎ মনে হইল... গতকালের মত "তুসকা সিরাপ" খাইয়া একটা ঘুম দেই...

তুসকার বোতল হাতে নিয়া দেখি বাল...বোতল খালি, নিচে ২/১ ফোটা আছে.. .. কি আর করা বোতলে পানি ভইরা ঝকাইয়া ঝুকাইয়া পানিটাই খাইয়্যা ফেললাম...

বোতল ধোয়া পানি খাইলে কি আর ঘুম আসে....

বিছানায় গরাগরি দিয়া আর ভাল লাগে না... চিন্তা করতে লাগলাম.. কারে ফোন দেয়া যায়? এক কাজ করি সাদিয়ারে ফোন দেই, ও আবার একটু গল্প বাজ..... কিন্তু ওই তো আমারে সারাক্ষন দৌড় এর উপর রাখে.... এত রাতে কথা কইবো তো...ধূর এত চিন্তা করে কি কাজ করা যায়. যাই ভাবা সেই কাজ ...

সাদিয়াকে ফোন দিলাম...১রিং শেষ.. ধরে না.. ২রিং ধরে না..৩রিং এর মাঝামাঝি... ধরল.. ঘুমের ঘোরে কি যে কইল আমিই বুঝলাম না...কি মনে কইরা কইলাম.. "আমি সামছু বলছি..." মনে হইল পরিচিত নাম শুনে একটু সজাগ হইচে... বলল 'কি ব্যাপর এত রাতে জরুরী কিচু... কোন সমস্যা?"
আমি বললাম... না এই মানে... আমতা আমতা করতে লাগলাম.. আবার বলল "কিছু সমস্যা?" মনে মনে কইলাম... সমস্যা তো কিছুই ছিল না... এখন তো দেখি বড় সমস্যার মধ্য পইরা গেলাম.... আস্ত আস্তে বললাম... 'আগামীকাল ক্লাস কখন তা জানার জন্য ফোন করছি...' সাথে সাথে মনে হইল আমার ঘরের মধ্য ঠাডা পড়ছে... একটা চিক্কুর মাইরা কইল..."হারামজাদা এত রাতে তুই ফোন করছস ক্লাস কখন জানার জন্য...ফোন তোরে ভইরা দিমু...ফোন রাখ"
ডরের চোটে ফোন রাইখ্যা দিলাম....বিছানায় গরা-গরি দিতে দিতে দেখি ফজরের আজান দেয়... একটু পরে দেখি আকাশ ফর্সা হইয় আসতাছে... যখন ঘুম ভাংল দেখি সাড়ে ১১ টা বাজে...

ঘুম থেক উঠে... গোসল করে ক্লাসে গেলাম... ক্লাসে সাদিয়া আমাকে দেখে হাইস্যা কয়... 'রাতের ঝাড়িটা কিমুন লাগল? আর একদিন এই রকম ফোন করবা আরো বেশি ডলা দিমু..."

সারাদিন ক্লাসে মটকা মাইরা পইড়া রইলাম...বন্ধুরা জিগায় কি হইছে.. আমি কই, কিচু হয় নাই তবে কিছু একটা হইব... যারা জানে তারা আর বেশি ঘাটাঘাটি করে নাই...



-------------------------------------------------
(মনের কিছু দুক্ষের কথা কইতাছি.... কেউ কোন বাজে মন্তব্য করবেন না...যন্তরনা কিভাবে শুরু হইছে আইজ তার বয়ান দিমু....গত রাতে কয় আমি নাকি কোন মাইয়ার সাথে কথা কই.. তারে আর ভাল লাগে না..গত ১ সাপ্তাহ ধরে একই প‌্যাচাল)

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৭ শে জুলাই, ২০০৭ সন্ধ্যা ৬:২২
রাশেদ বলেছেন: ৫। ঠিকই তো কইছে, রাইত বিরাইতে সাদিয়ারে ফোন দেন! :)
২. ২৭ শে জুলাই, ২০০৭ সন্ধ্যা ৬:২৪
ত্রিভুজ বলেছেন:
"এক মাইয়া ফোন ধইরা কয়."দুক্ষিতঃ এই মূহূর্তে মোবাইল সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না, একটু পরে আবার ডায়াল করুন"...এই মাইয়াটা একটা বদের হাড্ডি....আনেক সময় মোবাইলে এই রকম কথা কয়.."
ভাল বলছেন..... :)


আপনার সাথে দেখি সব জটিল পাবলিকের যোগাযোগ.... মজা পেলাম পড়ে...

৪. ২৭ শে জুলাই, ২০০৭ সন্ধ্যা ৬:৩৯
মানুষ বলেছেন: একেবারে পুঁদিচ্চেরি কাহিনী।
৫. ২৭ শে জুলাই, ২০০৭ রাত ৮:১৫
বইপাগল বলেছেন: দারুন লাগলো পড়ে, চালিয়ে যান ... ৫
৬. ২৭ শে জুলাই, ২০০৭ রাত ৯:০৭
হাসান বলেছেন: ভাল ছিল, চলুক । ঘুষ দিলাম একটা বিপ্লব।
৭. ২৭ শে জুলাই, ২০০৭ রাত ৯:১৩
কোপা সামছু বলেছেন: ত্রিভুজ@ মোবাইল বন্ধ থাকলে অপারেটর থেকে এই মেসেজটা দেয়.... :-)
৮. ২৭ শে জুলাই, ২০০৭ রাত ৯:১৯
উদাসী স্বপ্ন বলেছেন: @সামছু, বর্তমানে কি খবর?
৯. ২৭ শে জুলাই, ২০০৭ রাত ৯:২১
কোপা সামছু বলেছেন: বিপ্লব মানে কি? তাও আবার ঘুষ হিসাবে.... :)
১০. ২৭ শে জুলাই, ২০০৭ রাত ৯:২৬
কোপা সামছু বলেছেন: উদাসী স্বপ্ন@ সবার নিচে ব্রেকেটের লেখাটা মন দিয়ে পড়েন।

আপনার মত অনেকেই দেখলাম পড়তে পড়তে ভূলে যান কি লিখা আছে।
১১. ২৭ শে জুলাই, ২০০৭ রাত ৯:৩২
কোপা সামছু বলেছেন: একই পোষ্ট ভূলে দুবার হয়ে গেছে।, একটাতে লেখা ছিল না। ওটা মুছে দিলাম।


মুছে দেয়া পোষ্টে কে যেন মন্তব্য করেছিলেন, ছবি দেয়াটা ঠিক হল না?


আমার যদি অধিকার থাকে তা হলে কেন ঠিক হবে না। নিজের মানুষ কে নিশ্চই ডাম্প করার ইচ্ছা থাকে না।
১২. ২৭ শে জুলাই, ২০০৭ রাত ৯:৪৪
মামু বলেছেন: {ক্লাসে সাদিয়া আমাকে দেখে হাইস্যা কয়... 'রাতের ঝাড়িটা কিমুন লাগল? আর একদিন এই রকম ফোন করবা আরো বেশি ডলা দিমু..." }


এত ডলানি খাইবার পরে ও সাদিয়ার পেছনে পেছনে কিয়া করতা হ্যায়?
১৩. ২৭ শে জুলাই, ২০০৭ রাত ১০:১২
অলৌকীক বলেছেন: বিপ্লবের পুরাটাই দিলাম।
১৪. ২৭ শে জুলাই, ২০০৭ রাত ১০:১৪
প্রাগৈতিহাসিক বলেছেন: পড়তে ভালই লাগতাছে, চালাইয়া যান! সাথে আছি।
১৫. ২৮ শে জুলাই, ২০০৭ রাত ১২:২৪
মদন বলেছেন: সামছু ভাই,
সারাদিন দৌড়ের উপর ছিলাম, নেটে আইতে পারি নাই। এই মাঝ রাইতে আইছি। আইসা দেখি আপনিতো মিয়া সমস্যার মহা সমুদ্রে হাবুডুবু খাচ্ছেন। দেইখা মনডা খারাপ হইল । অনেক ভাইবা বের করলাম যে, মানুষ মানুষের জন্য। বিপদে প্রকৃত বন্ধুর পরিচয়। বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। তাই আপনার বিপদ আপনি আমার ঘাড়ে দিয়া আপনি সাদিয়া বা মিমি যাই হোক কাউরে নিয়া চলেন। আমি যেমনে পারি বিপদ সামলায়া চলুমনে।
সিদ্ধান্ত কি নিলেন তাড়াতাড়ি জানায়েন
১৬. ২৮ শে জুলাই, ২০০৭ দুপুর ১২:০৯
বহুরুপি বলেছেন: আইজও মজা পাইলাম। চালাইয়া যান। আপনারে ৫।
১৭. ২৮ শে জুলাই, ২০০৭ দুপুর ২:১৮
অন্যরকম বলেছেন: এজন্যই ছোটদের বড় মানুষদের সাথে ডেটিং করা উচিত না। ছোটরা ছোটদের সাথে ডেটিং করবে।
১৮. ২৯ শে জুলাই, ২০০৭ রাত ১২:০৫
কোপা সামছু বলেছেন: মদন,
মিমি নাম কেথায় পাইল্যা?
এই নামের উল্লখ তো নাই।

আমার বিপদ তুমার ঘারে নিতে চাইছ.... কি যে আনন্দ লাগতাছে... একটা ভাল বন্ধু পাইলাম...

------------------------------
অনযরকম @ হাঃ হাঃ হাঃ.........
২০. ২৯ শে জুলাই, ২০০৭ রাত ৮:৩৯
অজানা একজন বলেছেন: এ তো শুরু
আগে কি কি হয় দেহেন ।
এইবার নাহয় বিল দিচে । এরপর থিকা আপনের সারাজীবনই তার বিল দিতে হইবো । শাড়ী,চুড়ি,ড্রেস,জামা,লিপস্টিক,নেইলপলিশ থিকা শুরু কইরা সমস্ত শপিং এর বিল আপনার পকেট থিকাই কাটা যাইব ।
বিলের কথা শুইনা "গরম মসলা"র সিনটা ইয়াদ আসল।
২১. ২৯ শে জুলাই, ২০০৭ রাত ৯:১৭
আশফাকুর রহমান বলেছেন: এক নিশ্বাসে পড়ে ফেললাম আর ৫ দিলাম
২৬. ১২ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:০৭
সবুজ বলেছেন:

বোতল ধোয়া পানি খাইলে কি আর ঘুম আসে....

আপনে একটা জটিল মানুষ বস।

হাহাহা ...

 

মোট সময় লেগেছে ২.৪৭৪৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কোপাও... কুপাতি হয়... অনেক মজ্যা...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই