ব্লগের নতুন গেটআপের দুইটা বিষয় আছে। একটা হচ্ছে এর যে দিকটা আমরা দেখি; অন্যটি হচ্ছে পেছনের ইঞ্জিন - যেটা আমরা দেখি না। আমরা যেটা দেখি সেটা হচ্ছে এর আর্টিসটিক ভিউ। গ্রাফিক ডিজাইনারের ক্যারিশমা ও ব্যবহাকারীদের সুবিধা পর্যবেক্ষণ মিলেমিশে এটা তৈরী হয়। প্রতিনিয়ত যা পরিবর্তিত হয়ে একটা প্রায় সর্বজনগ্রহণযোগ্য আউটলূকে পরিণত হয়। এখন যে অবস্থায় আছে সেটা ব্যবহাকারীদের টুল ব্যবহারের সুবিধা-অসুবিধা ও নান্দনিকতায় ক্রমশ বিকশিত হবে। সামহোয়ারের আগের সাইটিও চোখের সামনে সেভাবে নির্মিত হতে দেখেছি।
পেছনের যে ইঞ্জিন কাজ করছে, যেখানে ডেভলপাররা ইউজারদের বিভিন্ন এন্ট্রিগুলোকে বিন্যাসায়িত করছেন সেখানে ইউনিকোডসহ আরো অনেক আধুনিক টেনকনলজি সংযোজন করেছেন। কিন্তু বাইরের চিত্র আর পেছনের এই ইঞ্জিনের মধ্যে সমন্বয়েরর জন্য সময়, শ্রম ও সবচেয়ে যেটা বেশী দরকার সেটা হচ্ছে ইউজার ফিডব্যাক। ব্লগবাসীরা বিভিন্ন সমস্যা তুলে ধরে সেটা অনেকাংশে সহজ করে দিয়েছেন ইতোমধ্যে।
তবে সে সাথে একটা বিষয় আরো গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, সেটা হচ্ছে ব্লগসাইটির পেছনে যারা আছেন তাদের মানসিক সাহায্য প্রদান। কারণ যে হারে তাদেরকে উদ্বুদ্ধ করার বদলে সমালোচনা করা হচ্ছে সেটা সার্বিকভাবে একে আরো চমৎকারভাবে উপস্থাপনা করা থেকে পিছিয়ে দিতে পারে। অল্প ক'জন মানুষ এর পেছনে কাজ করেন আর কাজটাও খুব সহজ নয়। আপনারা তাদের বেশীমাত্রায় উৎসাহ প্রদান করুন এবং যখনই যে সমস্যাগুলো চিন্থিত করা সম্ভব হচ্ছে সেগুলো জানিয়ে দিন - বলা যায় না, সামনের দিনগুলোতে এই ব্লগসাইটি হয়তো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ওয়েব হবে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

