আমার প্রিয় পোস্ট

যন্ত্র হতে হতে এখন অযান্ত্রিক তন্ত্রমন্ত্র ভালো বুঝি

কাব্য-সমালোচনাঃ কবি জারীরের "জাগো হে তরুন"

১৬ ই মে, ২০০৭ দুপুর ২:৩৬

শেয়ারঃ
0 2 0

"জাগো হে তরুণ" নামে পাঁচই মে দুইহাজার সাত সালে জারীর একটা কবিতা লিখেছেন। কবিতাটি ব্লগের ইতিহাসে একটা কালজয়ী সৃষ্টি। যেমন তিনি বলেছেন, "রাত নামেছে এই ধরায়/ হয় তো আলোর দেখা পাবে কাল", এই চরনদ্বয়ে আমাদের মধ্যে রাত্রির এক ভয়াবহ আখ্যানমঞ্জুরী জেগে উঠে, আমরা ধরায় রাত্রির কালো আগমনসংকেতে ব্যাকুল হয়ে উঠি। ঠিক পরক্ষণেই তিনি আগামীকাল আলোর দেখা পাবার এক সম্ভাবনার কথা বলে আমাদেরকে মুক্তি দেন। আমরা নিশ্বাস নিতে শুরু করি। তিনি এখানে নামেছে শব্দ ব্যবহার করে যে নতুনত্ব আনলেন কাব্যকাশে তা সত্যিই আমাদের জন্য নতুন ভাবনার দীগন্ত উন্মোচন করেছে।

এরপরে কবি বলেছেন, "কিন্তু হে তরুণ, তুমি কি বলতে পারো/এ ধরায় থাকবে চির কাল ?, যা প্রতিটি তরুনকে একটা বিশাল প্রশ্নবোধকত্বের সম্মুখে দাড়া করিয়ে দেয়, তরুনীরা কিঞ্চিত ভারমুক্ত হয়ে ওঠে এবং পৃথিবীতে যে আগতকালে থাকা সম্ভব নয় তার পরিষ্কার একটা পয়গাম আমরা ধ্বনিত হতে দেখি।

এরপরে কবি ঘুমের প্রসংগ এনেছেন। তিনি তরুনদেরকে ঘুমিয়ে থাকতে দেখতে চান না। এখানে কবি ঘুম বলতে রাত্রিভর নাক ডেকে নিদ্রাদেবীর সাথে জলকেলী করার কথা বোঝাননি, তিনি কাজের মহাসমূদ্রে ঝাপিয়ে পড়ার জন্য এগিয়ে যেতে বলেছেন। যেমন কবি বলেছেন, "যদি নাই পারো, তবে কেন/ঘুমিয়ে আছো বলো ?/ করো কাজ, হও আগুওয়ান/ ঘুমিয়ে থেকে লাভ কি বলো ?", যার মাধ্যমে আমরা উপলব্ধি করতে সক্ষম হই, পৃথিবীর থাকার জায়গা নয়। এ পৃথিবীতে শ্রম দিতে হবে। কাজের মাধ্যমে জেগে থাকতে হবে। কিন্তু কি কাজ, সে সন্বন্ধে তিনি এরপরের ছত্রে আমাদেরকে পরিষ্কার করে দিয়েছেন।

কবি বলেছেন, "আজ আছো তুমি/যদি না থাকো কাল/ভেবেছো কি জাবাব দিবে/প্রভুরে পরকাল ?" - এক স্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন, প্রভুর সমীপে অবনত হয়ে যেন তার উদ্দেশ্য পূরণে ব্যর্থতার জন্য অভিশাপ গ্রহণ না করতে হয় তার জন্য সতর্কবানী। যা আমাদেরকে এক অপার জিজ্ঞাসার দারপ্রান্তে উপনীত করে। আমরা ভাবতে বাধ্য হই পরকালে প্রভুর টকশোতে কিভাবে নিজেদেরকে উপস্থাপন করবো। এক জাগতিক অবস্থানকে পারলৌকিক গন্তব্যের কষ্টিপাথরে সেখানে "জাবাব" প্রদানকে তিনি অপরিহার্যরূপে উপস্থাপনের দৃষ্টান্ত স্থাপন করেছেন।

কবি সর্বশেষ ছত্রে আমাদেরকে দৃষ্টি সম্প্রসারিত করে কথা মেনে এক শ্রেষ্ঠ পুরস্কারের লোভ দেখিয়েছেন। যেমন তিনি বলেছেন, " দেখ তার সৃস্টি/মানো তার কথা/তবেই দিবেন তিনি/উত্তম জাঝা* !" - এখানে লক্ষ্যনীয় বাংলা কবিতায় নজরুলের পরে এত চমৎকার নিজস্ব শব্দের অলংকরণ সাথে বিদেশী শব্দ অনুগ্রহণের মাধ্যমে সমৃদ্ধতা খুব কম কবিতায় আমরা দেখেছি। কবি এখানে আমাদের ইশ্বর কর্তৃক জাঝা প্রাপ্তের সুসংবাদ দিয়েছেন।

সামগ্রিক বিচারে কবিতাটি একজন মানুষের ইহলোকিক অসারতা থেকে চিরস্থায়ী শান্তির পথ উন্মোচনকারী। নাইন/ইলেভন পরবর্তী বিশ্বব্যবস্থায় কবিতাটি মানবতাবিরোধীদের জন্য দৃপ্ত চটপোঘাত। সে বিচারে "জাগো হে তরুন" নামক কবিতাটি কবি জারীরকে চিরঅম্লান করে রাখবে বলে আমি প্রচন্ড আশাবাদী।

 

সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০০৭ দুপুর ২:৫৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৬ ই মে, ২০০৭ দুপুর ২:৪৭
মুকুল বলেছেন: কৌশিক, আমি আপনার লেখার ভক্ত হয়ে গেলাম।
৩. ১৬ ই মে, ২০০৭ দুপুর ২:৫০
আরিফ জেবতিক বলেছেন: লাঞ্চের ফাকে ফাকে ব্লগে ঢু মারছিলাম।
আপনার লেখাটি শুরু হবার পর ভিষম খেয়ে পানিতে টেবিল সয়লাব হয়ে গেছে।
৪. ১৬ ই মে, ২০০৭ দুপুর ২:৫৪
কনফুসিয়াস বলেছেন: কৌশিকদা,
এই কবিতাটা পড়তে ইচ্ছে করছে। লিংক দিয়ে দেন, আমি খুঁজে পাচ্ছি না।
৫. ১৬ ই মে, ২০০৭ দুপুর ২:৫৫
মেহরাব শাহরিয়ার বলেছেন: হাহাহা , দারুন ব্যাখ্যা , লেটার মার্কসের যুগে বাংলায় লেটার পাইতেন শিওর ।
ওহ আরেকটা কথা , আপনার বয়স তো অনেক , কাজকর্ম নাই ?
যাই হোক , লেখাটা জোশ হইছে
৬. ১৬ ই মে, ২০০৭ দুপুর ২:৫৫
হাসিব বলেছেন: নাইন টেনে এই কবিতা পাঠ্য থাকলে আপনের এই নোট মাইরা শিউর লেটার মার্কস পাওন যাইতো ।
৭. ১৬ ই মে, ২০০৭ বিকাল ৩:০০
মরমি বলেছেন: ধন্যবাদ জনাব কৌশিক, এ ধরনের কাব্যের দিকপালদের আবিস্কার করে উত্তম জাঝা দেয়ার জন্য।
৮. ১৬ ই মে, ২০০৭ বিকাল ৩:০১
রাগ ইমন বলেছেন: কৌশিকদা , ম্যাট্রিকে ৭ টার ভিতর ৬ টা লেটারই পেয়েছিলাম । আপনার এই লেখাটা পেলে ইংরেজী সাহিত্যের লেটারটাও পেয়ে যেতাম ।

নিশ্চয়ই এই লেখার জন্য রয়েছে উত্তম জাঝা । ৫।
১০. ১৬ ই মে, ২০০৭ বিকাল ৩:০২
কালপুরুষ বলেছেন: কৌশিক,
এক নম্বরের স্বার্থপর। সব কিছু ফালায়া জারী গান গাইবার লাগছে। বুড়াগো পরলোকে পাঠায়া তরুণগো ইহলোক দেখাইতেছে। তরুণকালে তুমি কই আছিলা বাছা? নিজের কলমে এই রকম লিখবার পারো নাই? নাকি কলমে কালি আছিলো না? কলম ঝাকাইয়া দেখতা কালি আহে কিনা!
১২. ১৬ ই মে, ২০০৭ বিকাল ৩:০৫
চোর বলেছেন: লেটার কি?
বিশ্লেষণে ৫।
১৩. ১৬ ই মে, ২০০৭ বিকাল ৩:০৫
মেহরাব শাহরিয়ার বলেছেন: রাগ ইমন , চামে চামে আপনার লেটারের সংখ্যা বলে দিলেন ।
যাই হোক , এই লেখা লিখলে কে বলল , ইংরেজিতে লেটার পাওয়া যেত ?
চামে আমারটাও বলে দিই , আপনার চাইতে ৩ টা বেশি , তবে আপনার মত ৭ সাবজেক্ট পরীক্ষা না দিয়ে ৯ টা দিয়েছিলাম
১৪. ১৬ ই মে, ২০০৭ বিকাল ৩:০৮
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: প্রচারবিমুখ প্রতিভাবান তরুণ কবি জারীরের এই প্রচারের জন্য কৃতজ্ঞতা ।

(এইরকম প্রচারের জন্যে এরমধ্যেই কবি জারীর আমাকে ব্যান নামক "জাঝা" উপহার দিয়েছেন, আশা করি - আপনিও নিশ্চয়ই পেয়ে গেছেন, কাজেই আসেন গালে গাল মিলাই আরবীয় ভদ্রতায়)
১৫. ১৬ ই মে, ২০০৭ বিকাল ৩:১০
কনফুসিয়াস বলেছেন: কঠিন মজা পাইলাম। কবিতাটা মিস করে গেছিলাম কেমন করে জানি! কৌশিকদাকে ধন্যবাদ। তরুন কবিদের উদ্বুদ্ধ করবে আপনার পদক্ষেপ।
১৬. ১৬ ই মে, ২০০৭ বিকাল ৩:১২
মনিটর বলেছেন: এটা নিয়ে মাইকিং করা উচিত!
১৭. ১৬ ই মে, ২০০৭ বিকাল ৩:১৫
আরিফ জেবতিক বলেছেন: আমি কতো লেটার পাইলাম কলেজ জীবনে...জরিনা,মরিনা,আমেনা,সুলতানা,মর্জিনা,মোমেনা,রোমে না...আর নাম মনে নাই,লেটারের সংখ্যাও মনে নাই।
১৮. ১৬ ই মে, ২০০৭ বিকাল ৩:১৫
রাগ ইমন বলেছেন: কি করুম কন মেহরাব !
গরীবের আর রেজাল্ট ছাড়া আছে কি? আমাদের সময় সর্বোচচ লেটার ৭ টাই ছিলো । যদিও সাব্জেক্ট ১০টা ।

ঢাক কি আর সাধে পিটাই রে ভাই ? আমার নোট (ইংরেজির ) করা উত্তর মুখস্থ লিখে আমার চেয়ে মাত্র ১ নম্বর বেশি পেয়ে আমার ক্লাস মেট বলে বেড়ানো শুরু করেছিলো , "ইমন আবার ভালো স্টুডেন্ট ছিলো কবে!" সেইটা মনে করি আর চক্ষু উপচাইয়া কান্দি! এট্টু কইলে কি দুষ ?
১৯. ১৬ ই মে, ২০০৭ বিকাল ৩:১৬
কৌশিক বলেছেন: আমার কিন্তু বাংলায় লেটার ছিল! হুম।
২০. ১৬ ই মে, ২০০৭ বিকাল ৩:১৯
রাগ ইমন বলেছেন: আমার কপাল আরিফ ভাইয়ের মত না । কত শত বন্ধুরে লেটার লিখে দিতাম! ফরমায়েসি ছড়া - কবিতা সহ । তারা সেসব অকবিতা - ছড়া নিজ নামে চালিয়ে কত লাভ করে ফেলতো । আর আমি অভাগা রয়ে গেলাম লেটারবিহীন করনীক ! ঃ(

শুধু অন্যের গুলো লিখে দিয়েছি । (বাংলা সাহিত্যে লেটার মার্ক পাওয়ার কারন ) । কিন্তু , নিজে একটাও পাই নাই!
২১. ১৬ ই মে, ২০০৭ বিকাল ৩:১৯
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: আরিফ ভাই, এইগুলা কী কন?
মর্জিনা তো আমারেও লেটার দিছিলো,

এই মাইয়াতো দেখি ফরটুয়েন্টি...
২২. ১৬ ই মে, ২০০৭ বিকাল ৩:১৯
মেহরাব শাহরিয়ার বলেছেন: রাগ ইমন ,নাহ আপনি জটিল স্টুডেন্ট ছিলেন , আপনার বান্ধবীকে ব্লগে নিয়ে আসেন , আমরা ধমক লাগায় দিব :)
২৩. ১৬ ই মে, ২০০৭ বিকাল ৩:২০
আরিফ জেবতিক বলেছেন: কাঠের কাজ বলে একটা সাবজেক্ট ছিল আমাদের সময়ে।সেখানে পরীক্ষায় হাজির থাকলে ৭৫ দিত।আর কষ্ট কইরা খাতায় নাম লিখলে দিত ৬।হইলো ৮১।বাকি ১৯ কেন দিতে এখনো জানি না।
২৫. ১৬ ই মে, ২০০৭ বিকাল ৩:২৪
রাগ ইমন বলেছেন: জীবনে প্রথম যে লাভ লেটার পাই, সেইটা ছিলো ইংরেজিতে , দাঁত ভাঙ্গা জবাব দিয়েছিলাম ।

বানান আর গ্রামার ভুলে ভরা ছিলো তো , তাই ! ঃ)
২৬. ১৬ ই মে, ২০০৭ বিকাল ৩:২৪
কনফুসিয়াস বলেছেন: এইখানে গভীর ষড়যন্ত্র চলছে। কবিতার মাহাত্ম বাদ দিয়া লেটার লইয়া টানাটানি!
আসুন, আমরা কবিতায় মনোনিবেশ করি!
২৭. ১৬ ই মে, ২০০৭ বিকাল ৩:২৭
মেহরাব শাহরিয়ার বলেছেন: হমম ..... রাগ ইমন জানাচ্ছে , ইংরেজিতে লেটার না থাকলেও ইংলিশ গ্রামারে সে কঠিন বস ছিল :)
২৮. ১৬ ই মে, ২০০৭ বিকাল ৩:২৯
রাগ ইমন বলেছেন: আরে মেহরাব , মেরে লাল , কয়টা দিন আগে কইতা !
সে তো এখন জামাই নিয়া নিউ ইয়র্কে থাকে!
তারে ধরতে হইলে গ্যাংস অফ নিউ ইয়র্ক লাগবে।

আরিফ ভাই ! গার্হস্থ্য বিজ্ঞানের কথা মনে করাই দিলেন! আহা রে কত মুজা বানাইসি! আর কত রুমাল! রুমাল গুলা "কাঠের কাজের " ছেলে গুলা নিয়া যাইতো , ডার্লিংদের দেওয়ার জন্য!
২৯. ১৬ ই মে, ২০০৭ বিকাল ৩:৩৬
রাগ ইমন বলেছেন: হ্যাঁ , মেহরাব । ঃ)
লেটার মার্কটা ফস্কানোর কথা ছিলো না রে ভাই ! দুঃখে আম্মু ঐদিন দুপুরে ভাতই খায় নাই । কেমনে ভুলি কও ! অবশ্য আমাদের ১ম থেকে ১০ম সিরিয়াল পর্যন্ত কেউই পায় নাই । আর পেয়েছিলো এই রকম একজন (অন্যদের সাথে সাথে) , যার ১০ লাইন ইংরেজির ৯ লাইনে অন্তত ১৮টা বানান ভুল থাকতো । সেই জন্যই দুঃখ লাগে আসলে । নাইলে পাইলেই কি আর না পাইলেই কি !

ব্লগে বহুত ডাবল স্ট্যান্ড স্টুডেন্ট আছে । ফার্স্ট ক্লাস পাওয়া লোক জন আছে । খুঁজলে গোল্ড মেডেলিস্ট ও পাওয়া যাবে নিশ্চিত ।

লেটার মার্ক তো সেই তুলনায় কিচ্ছু না রে ভাই । কিচ্ছু না!
৩০. ১৬ ই মে, ২০০৭ বিকাল ৩:৩৭
রাগ ইমন বলেছেন: এইটা গোপাল ভাঁড়ের বাংলা সাহিত্যের সর্ব শ্রেষ্ঠ কবিতার পরে , সর্বশ্রেষ্ঠ কাব্য সমালোচনা !

জাঝা !
৩১. ১৬ ই মে, ২০০৭ বিকাল ৩:৪১
মেহরাব শাহরিয়ার বলেছেন: আসলে ssc,inter এর লেটার মার্কসের বেইল নাই , এই যে ব্লগে খানিক্ষন ব্লগানো ছাড়া life এ আর কোন কাজে লাগছে ?
৩২. ১৬ ই মে, ২০০৭ বিকাল ৩:৪২
আপন তারিক বলেছেন: হাহাহাহাহাহা...
মনটা সকাল থেকেই মারাত্নক খারাপ ছিল। এখন আর নাই!
জাঝা শব্দটা জীবনে হয়তো কখনোই ভুলবো না!!!
৩৩. ১৬ ই মে, ২০০৭ বিকাল ৩:৪৩
মানানামানা বলেছেন: নিজের ঢোল নিজে পিটানো ভাল তাই বইল্লা এমতে!!

লা*-জবাব!! লা-শরম!!

*লা=না/নাই; শব্দের বু(উ)ত-পত-তি আরবী ভাষা, যেমন "জাঝা"

খিক্ খিক্
৩৪. ১৬ ই মে, ২০০৭ বিকাল ৩:৪৭
অঃরঃপিঃ বলেছেন: হাহাহাহা। পুরা রিক্সা'লা, ফাক দেখলেই ভইরা দিব
৩৫. ১৬ ই মে, ২০০৭ বিকাল ৪:০৮
মনিটর বলেছেন: আমি জারীর আপুর ব=লগে ব্যান!
৩৬. ১৬ ই মে, ২০০৭ বিকাল ৪:১৩
মুনতাসির হাসান বলেছেন: কবিতাটার মধ্যে পাঞ্জেরী টাইপ একটা ভাব আছে।
৩৭. ১৬ ই মে, ২০০৭ বিকাল ৪:১৪
কৌশিক বলেছেন: কবি হিসাবে বিখ্যাতদের লেখা সবসময় পড়তে হয়। তাদের সাথে ইন্টারএ্যাকশন হলে বিপদ। তবে আমরা অনেক প্লান করে ত্রিভূজকে সৃষ্টি করেছি। ত্রিভূজ তা জানেও না কিভাবে সে বিখ্যাত হলো। এসব নীল নকশা অনেক বুঝেশুনে করা। এবার আমাদের দরকার নতুন ব্লাড। জারীর নিঃসন্দেহে ভাল পারফর্মেন্স দেখাতে পারবে।
৩৮. ১৬ ই মে, ২০০৭ বিকাল ৪:২২
আরিফ জেবতিক বলেছেন: কৌশিক,আপনার সাথে একমত না।ত্রিভুজের মাঝে যে পরিমান ''সহনশীলতা" (এখানে অন্য শব্দ বসানোর অবকাশ আছে) দেখা যায়,সেটি সবার মাঝে থাকে না।
৩৯. ১৬ ই মে, ২০০৭ বিকাল ৪:২৫
কৌশিক বলেছেন: আজকে জারীর যেভাবে বিখ্যাত হয়ে যাচ্ছে, ঠিক এই একই ফর্মুলা ত্রিভূজের ক্ষেত্রেও এপ্লাই করা হয়েছিল ভ্রাত। যার সুবাদে এখন আপনারা ব্লগে এসে মজা পান।
৪০. ১৬ ই মে, ২০০৭ বিকাল ৪:২৬
সুমন চৌধুরী বলেছেন: পয়েন্টগুলি সাইনপেন দিয়া মার্ক করা হয় নাই। তবু কন্টেন্টের জন্য ৫ দিলাম।
৪১. ১৬ ই মে, ২০০৭ বিকাল ৪:২৯
নজমুল আলবাব বলেছেন: আমি জেবনে লেটার পাইলামনা...
৪২. ১৬ ই মে, ২০০৭ বিকাল ৪:৩০
কালপুরুষ বলেছেন: আমার লেটার দিয়া বউ অহনও গ্যাসের চুলা ধরায়। তয় কাজের বুয়ার হাতে ঐ লেটার দেয়না। পড়লে তার সংসারের চুলায় আগুন জ্বলবো।
৪৪. ১৬ ই মে, ২০০৭ বিকাল ৪:৪৬
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: আমি তো বলছি, মর্জিনা আমারে লেটার দিছিলো ।
এখন, শরিফ জেবতিক নামের একজন বলতেসে মর্জিনা তারেও নাকি লেটার দিছিলো ।
কয় কী লোকটা?
--
মর্জিনা, তুমি কৈ গেলা?
খোলাসা কৈরা দিয়া যাও ।
৪৫. ১৬ ই মে, ২০০৭ বিকাল ৫:১৪
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: বদ্দার মন্তব্যকে টেনে নিয়ে : উৎস, প্রসংগ, বিশ্লেষণ, উপসংহার করে ভাগ ভাগ করে লেখা উচিত ছিল। তবুও ৫/৫ দিলাম।

হা হা হা। গত ১ মাসের সেরা পোস্ট!
৪৬. ১৬ ই মে, ২০০৭ বিকাল ৫:১৫
হাসিব বলেছেন: আলোচ্য অংশটুকু কথাটাও বাদ পড়ছে । এইটা বাদ পড়লে তো ১০এ ৪ দেওনের কাম ..
৪৭. ১৬ ই মে, ২০০৭ বিকাল ৫:৩১
সৌরভ বলেছেন: কবি জারীর এর ঝাঝাঁ পড়বে আপনাদের উপর ।

"ঝাঝাঁ" হচ্ছে "জাঝা" র বিপরীত শব্দ ।
৪৯. ১৬ ই মে, ২০০৭ রাত ৮:৫০
হাসান বলেছেন: আসসালামুআলাইকুম ...

মন্তব্য না করে থাকতে পারলাম না ... বাংলা সাহিত্যের ভাগ্যাকাশে যেমন নতুন কবির আগমনের ঘনঘটা তেমন প্রতিভাবান সমালোচকেরও আনাগোনা দেখা যাচ্ছে।

তবে সমালোচনাটি পাঞ্জেরী থেকে কাট + কপি + পেষ্ট করা হয়েছে বলে অনুমান করছি।

শুনলাম জাতীয় শিক্ষাবোর্ড আলোচ্চ্য কবিতাটি ৬, ৭, ৮, ৯, ১০, ১১ এবং ১২ শ্রেনীর পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
৫০. ১৬ ই মে, ২০০৭ রাত ৯:০২
ঠুকেমারি বলেছেন: মেদাবি চাত্রি রাগিমন।

কিশুরহোগা কবি আসলে এ কবিতার মাধ্যমে আইয়ামিয়া জাহেলিয়া তিরভুজিয়া মাদ্রাসার চাত্রাবাসে তাহার রুমমেট জনৈক ডাইন কানে দুল পরা (সুমন চোধুরির পুস্ট পড়লে কিলিয়ার হবে কেমনে কি) তালেবেলেমকে প্রলুব্ধ করিতেছে। তাই এইখানে গভির রাতের বেপারসেপার চইলা আসছে।

৫২. ১৬ ই মে, ২০০৭ রাত ৯:০৭
আঈজুদ্দিন চৌধুরী বলেছেন: কিশুরহোগা লেবেলেমকে প্রলুব্ধ করিতেছে।
৫৩. ১৬ ই মে, ২০০৭ রাত ৯:১৬
অমিত বলেছেন: আমরা এই তরুণ কবির সংগ্রামী জীবন সম্পর্কে জানতে ইচ্ছুক। এছাড়া আরও এক কবিতায় তিনি "কাবারে"-র সংগে "সাভারে"-র মিল করিয়ে দিয়ে আমাদের মনে যে অপার্থিব নেশার দোলা দিয়েছিলেন, সেই সম্পর্কেও কিছু কথা শুনতে চাই..
৫৫. ১৮ ই মে, ২০০৭ ভোর ৪:৩৫
দ্রোহী বলেছেন: অসাধারণ কাব্য সমালোচনা গুরু। "নিশ্চয়ই কবিকূলের পক্ষ থেকে আপনার জন্য রহিয়াছে উত্তম জাঝার ব্যবস্থা।"

অসাধারণ একটি পোষ্টে আলতু-ফালতু কথার সুচনা করার জন্য রাগীমনের প্রতি ঝাড়ি জ্ঞাপন করছি।
৫৭. ১৮ ই মে, ২০০৭ ভোর ৫:১৮
হাসিব বলেছেন: রাগইমনরে মন্তব্যের লাইগা ৫
৫৮. ১৮ ই মে, ২০০৭ ভোর ৫:১৯
হাসিব বলেছেন: মাহমুদ রহমানের সাথে হেভি কম্পিটিমান হইবো ।
৫৯. ১৮ ই মে, ২০০৭ ভোর ৫:২৪
দ্রোহী বলেছেন: কৌশিক:

কবিতাটা হচ্ছে

দেখতে যাবে কাবারে
কাবা যদি খুব দুরে হয়
ঘুরতে যাবো সাভারে

:কিশোরকন্ঠ (তথ্যসুত্র: অনুভুতি শূণ্য কেউ একজন)
৬০. ১৮ ই মে, ২০০৭ ভোর ৫:৩২
কেমিকেল আলী বলেছেন: কবিতাটা হচ্ছে
দেখতে যাবে কাবারে
কাবা যদি খুব দুরে হয়
ঘুরতে যাবো সাভারে
:কিশোরকন্ঠ (তথ্যসুত্র: অনুভুতি শূণ্য কেউ একজন)

৬১. ১৯ শে মে, ২০০৭ রাত ১:০১
যুঞ্চিক্ত বলেছেন: কৌশিক, আপনে পরেনও!!!! হা: হা:!!!

ভাবতাছি লাইনটা আমার সিগনেচার হিসাবে টাংগায় রাখুম:

" দেখ তার সৃস্টি/মানো তার কথা/তবেই দিবেন তিনি/উত্তম জাঝা* !"
৬২. ১৯ শে মে, ২০০৭ সকাল ১১:১৬
কৌশিক বলেছেন: গতকাল শুনলাম কবি জারীর মাত্র ক্লাস টেনে পড়ে নাকি। বড়ই আফসোস কি বাত যে এই বয়সে সে শিবিরের কু-নজরে পড়ে গেছে।
৬৩. ১৯ শে মে, ২০০৭ সকাল ১১:১৮
দ্রোহী বলেছেন: হ- ব্লগের দুষ্টলোকেরা উহার নাম দিয়াছে "কিশোরহোগা"। বড়ই পরিতাপের বিষয়!!
৬৪. ২১ শে মে, ২০০৭ ভোর ৬:১১
কেমিকেল আলী বলেছেন: ভাবতাছি লাইনটা আমার সিগনেচার হিসাবে টাংগায় রাখুম:

" দেখ তার সৃস্টি/মানো তার কথা/তবেই দিবেন তিনি/উত্তম জাঝা* !"
৬৫. ২১ শে মে, ২০০৭ ভোর ৬:৩১
অমিত আহমেদ বলেছেন: অসাধারন কবিতার একটি অসাধারন সমালোচনা পড়ার সৌভাগ্য পেয়ে ধন্য হলাম।
---
লেটার নিয়ে বেহুদা আলাপ চালানো হচ্ছে... নোট-ফোট আবার কি? নোট মুখস্ত করে যারা তাদের কোন বেইল নাই।
৬৬. ২২ শে মে, ২০০৭ দুপুর ১:৩৫
অচেনা বাঙালী বলেছেন: ভাবতাছি লাইনটা আমার সিগনেচার হিসাবে টাংগায় রাখুম:

" দেখ তার সৃস্টি/মানো তার কথা/তবেই দিবেন তিনি/উত্তম জাঝা* !"
৬৭. ০৯ ই মার্চ, ২০০৮ রাত ১১:০৫
আরণ্যক যাযাবর বলেছেন:
গুঁতা।
এই কাব্য প্রতিভা কই গেসে?
৬৮. ০৯ ই মার্চ, ২০০৮ রাত ১১:০৫
মুকুল বলেছেন: সে এক দিন ছিল বটে!!! :P
৭০. ১০ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:৩২
অচেনা বাঙালি বলেছেন:
জাঝা জারীর ভাইয়াকে অনেক মিস করতেছি।
৭১. ১০ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:৩৪
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: দেখতে যাবে কাবারে
কাবা যদি খুব দুরে হয়
ঘুরতে যাবো সাভারে

:):):):):):)
৭৪. ২৮ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৫৩
নিরক্ষর বলেছেন: ইতিহাসের অংশ হইতে ইচ্ছে হল তাই কমেন্ট দিলাম
৭৫. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৩
সামী মিয়াদাদ বলেছেন: এইসব দিন আর নাই :(

এখন আর জাঝা দিবার পাইনা কাউরে :(
৭৬. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫২
অচেনা বাঙালি বলেছেন:
সেইসব দিনা আর নাই
জাঝা দিবার লোক না পাই
মন হয়া যায় উন্মনা
স্মৃতি তুমি বদনা :(
৭৭. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৩
রুখসানা তাজীন বলেছেন:
উত্তম জাঝা!

স্যার কি বাংলা নোটবই লিখতেন?
৭৮. ০৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:০৯
শূন্য আরণ্যক বলেছেন: অসাধারন বিশ্লেষন -- রবীন্দ্রনাথও তার কাব্য এমন সমালোচনা পাইলে কাব্য লেখা ছাইড়া দিতেন ।

জারীর জারিজুরি শেষ =p~

পরিশেষে আমরা দিলাম তোমায় উত্তম জাঝা!

 

মোট সময় লেগেছে ১.৯৭৭৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যদি প্রশ্নবিদ্ধ করতে হয় তবে বরঞ্চ তলিয়ে যাবো তিমির সাথে, অতল ঘাসের সাথে, নীরব রাতের সাথে। সময়ের বিভাজনে ক্ষুদ্র প্রতিশোধের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ