somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি সব কাজই পারি, কিন্তু কেন করবো?

১৬ ই জুলাই, ২০০৭ দুপুর ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বামী যদি স্ত্রীর অবর্তমানে নিজে রান্না করে খায় তাহলে স্ত্রীর আর আনন্দের সীমাপরিসীমা থাকে না। তবে আমি যে কি পর্যায়ের অলস তা বোঝার জন্য আমার পাশের ফ্লাটের নাসিমের উদাহারণ দিতে হবে। একবার তার স্ত্রী পুরো দিনের জন্য কোথাও বেড়াতে গেল। সব কিছু রান্না করে ফ্রিজে উঠিয়ে রেখে গেছে। নাসিমের কাজ হচ্ছে কেবল খাবার সময় সেগুলো বের করে একটু গরম করে খেয়ে নেয়া। কিন্তু বেচারা এই কাজটুকু করার চেয়ে সারাদিন না খেয়ে থাকা অধিক লাভজনক মনে করেছে। শেষে তার স্ত্রী রাতে ফিরে যখন খাবার গরম করে খেতে ডাকলো তখনই সে কেবল খেতে বসলো।

আমি অবশ্য এত আলসে নই। ফুটানো পানি রয়েছে ফিল্টার করা, শুধু গ্লাসে ঢেলে খেতে হবে। এত ঝামেলায় না গিয়ে পাশের বাসায় গিয়ে বলি, ভাবি, এক গ্লাস পানি খাওয়াবেন? এ বিষয়ে কেউ কথা বললে আমার ও নাসিমের দুজনের সোজা জবাব, কাজতো করতেই পারি, কিন্তু কেন করবো? তবে এবারের আলসেমী চুড়ান্ত রকমের হয়ে যাচ্ছে। গতকাল বাসায় ঢুকে দেখি একটা স্যান্ডেল ডাইনিং টেবিলের উপরে। কিভাবে সেটা উঠেছে স্মরণ করতে পারলাম না। আমার অবশ্য ঘরের চারটি রুমের মধ্যে দুটো রুমেই কেটেছে পুরো সময়, বাকী দুটো রুমে ভুলেও ঢুকে দেখি নি। দরজা খুলেই সামনে পড়ে টিভিরুম। রিমোট নিয়ে চালিয়ে দিয়ে জামাকাপড় খুলতে শুরু করে দেই। সেগুলো স্তুপীকৃত হতে থাকে ঐ রুমেই। তারপরে আরতো কোন কাজ নেই। বাথরুম পাশেই আছে, কয়েকবার ঘুরে এলাম, তারপরে আবার হাক করে টিভির দিকে তাকিয়ে থাকলাম।

খাবার সময় হয়েছে। রান্নার কথা মনে হলে শরীরে জ্বর চলে আসে। ওকে কোন চিন্তা নাই, রান্না করতে অন্যভাবে যাই। স্ত্রীর ফোন, কি রান্না করবে?
গরুর গোসত!
ওকে, আছে বাসায়?
না, দাড়াও নিয়ে আসছি। আবার জামাকাপড় পরিধান করে নিলাম। তালা মেরে রাস্তায় এসে দেখা হলো কোন পরিচিতর সাথে। আড্ডা চলে, চলতেই থাকে। স্ত্রীর ফোন, গরুর গোশত কিনেছো?
হ্যা এইতো কিনলাম। আমি তখনও আড্ডায়।
ওকে বাসায় যাও, তারপরে রান্নার সময় আমাকে ফোন করো।
ঘন্টাখানেক পরে ফোন করি, আমার রান্না হয়ে গেছে। আমি কিন্তু তখনও আড্ডায়।
এত তাড়াতাড়ি হয়ে গেলো? কয় সিটি দিয়েছে?
সাতটা। আমি রেঁধেছি বলেই দারুন স্বোয়াদ, কেমন সুগন্ধ বের হচ্ছে দেখেছো?
গোশত নিশ্চয়ই শক্ত!
না, না একদম তুলার মত হয়ে গেছে। আমি তখনও আড্ডায়।
আচ্ছা ঠিক আছে, দেখো আবার শক্ত গোশত খেয়ো না!
কি যে বল তুমি!

আধখন্টা পড়ে আবার ফোন। খেয়েছো?
হ্যা এই তো খাচ্ছি। আমি তখন হোটেলে গরুর গোশ দিয়ে খাচ্ছি। তুমি ঠিকই বলেছো, একটু শক্ত রয়ে গেছে!
আরো তিন সিটি দিয়ে নিও!
ওকে! মহাখুশী, রান্না করে খেয়েছি, বিশাল একটা অর্জন।

বাসায় গিয়ে দরজা খুলে আমি আবার টিভিরুমে। পুরো ঘর জুরে সিগারেটের এ্যাশ। স্যান্ডেলটা এখনও ডাইনিং টেবিলের উপরে আছে। আমি সেটাও ভাবছি, কিভাবে এটা ওখানে গেল! ভেবে গিয়ে বসার জায়গা খুঁজে পাই না, এ্যাশময় রাজ্য, যতটুকু নিতম্ব রাখার জন্য স্থান প্রয়োজন ততটুকই হাত দিয়ে দুই টোকায় পরিষ্কার করে বসে গেলাম। তারপরে আবার হাক করে দেখি সিএসবি নিউজ। ফোন এলো, খাবার ঠান্ডা না হলে কিন্তু ফ্রিজে ওঠাবা না।
ঠিক আছে।
খাবার ঢেকে রাখবে।
ঠিক আছে।

বাথরুমে গিয়ে দেখলাম, লাইটটা জ্বালানো, সারাদিন জ্বলেছে। পানির একটা কল হাফখোলা, সারাদিন ঝড়েছে। এবার কষ্ট করে সেটা বন্ধ করে দিলাম। কম্পিউটার চালাতে গিয়ে দেখি সেটাও ওপেন করা। আর একটা বিষয় এখন মনে হলো, আজকে তো ফ্যান আমার চালাতে হয়নি! তারমানে সেটাও চলছিল! আর টিভি?

না মনে পড়ছে না। আজকে গিয়ে যদি দেখি ওটা চলছে তাহলে নিশ্চিত হওয়া যাবে কালকেও খোলা ছিল!
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০০৭ দুপুর ১:৫২
৩৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×