কৌশিকঃ শূণ্য দশকের কবিতার একটা সংকলন বের হয়েছে শুনেছিলাম। কোথায় পাওয়া যেতে পারে জানাতে পারবেন?
ফকির ইলিয়াসঃ কৌশিক , আমি থাকি নিউইয়র্কে।
আমি কি করে বলি , বলুন ?
শূণ্য দশকের কেউ হয়তো আপনাকে সে সাহায্য করতে পারেন।
কৌশিকঃ আমি ভেবেছিলাম মানে ভাবার মত করে শুনেছিলাম কোথাও হয়তো এমন যে আপনি শূণ্য - বা তাদের প্রতিনিধি বা কোথাও শুনিনি, খুঁজছিলাম বলে। থ্যাংকস।
ফকির ইলিয়াসঃ খুব জটিল করে বলার চেস্টা কর্তেছেন, মি কৌশিক !
আমি ভেবেছিলাম মানে ভাবার মত করে শুনেছিলাম কোথাও হয়তো এমন যে আপনি শূণ্য - বা তাদের প্রতিনিধি বা কোথাও শুনিনি, খুঁজছিলাম বলে। থ্যাংকস।
আমি শূন্য দশকের প্রতিনিধি নই। একটু খুঁজে দেখলে প্রীত হই।
কৌশিকঃ মাইকেল মেহদীর শিষ্যত্ব নেবার পরে সবজায়গাতেই প্রভাব পড়েছে।
ফকির ইলিয়াসঃ ও , আপনি তাইলে পরিকল্পিত ভাবে আইচেন ! হেভ এ গুড টাইম ,
বাই ফরএভার ।
এর পরে তার কোন পোস্টে গেলে মন্তব্য করার ঘরটা আর খুঁজে পাই না। বদলে উৎকীর্ণ থাকে, "দুঃখিত, আপনার এখানে মন্তব্য করার অনুমতি নেই ।"
আমি অবশ্য ফকির সাহেবের কোন লেখা পড়ি নাই। নিউইয়র্ক থাকেন শুনেই সন্দেহ হলো এবং ওনার বাই ফর এভার বলার পরে বুঝলাম সামথিং ইজ রং। মানে এই লোকের সাথে আমার বইমেলায় পরিচয় হয়নি। আমি তো ভাবলাম বইমেলায় এত কথা হলো শূণ্য দশক নিয়ে, নাম বলেছিলো কি এমন একটা, চেহারাটাও দেখি তেমন, মনে হলো বোধহয় সেই। এজন্য মন্তব্যে একটা ব্লগীয় আছর ভর করেছে এই যা।
ফকির ইলিয়াস আমাকে ব্যান করেছেন এতে আমার প্রতিক্রিয়া জানানো এই লেখার উদ্দেশ্য নয়। হিউমারাস কিছু লেখার মত বিষয় পেয়ে গেলাম বলে পোস্টটি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

